Apple প্রেমীদের জন্য ভীষণ খারাপ খবর, 2026 -এ এই স্মার্টফোনটি নাও পেতে পারেন
Apple iphone : এখনই নতুন ফোন লঞ্চ করে লেটেস্ট সিরিজের (iPhone 17 ) স্মার্টফোন সিরিজে কোনও ভাটা আনতে চায় না Apple ৷

Published : January 3, 2026 at 12:08 PM IST
হায়দরাবাদ : চলতি বছরে অর্থাৎ 2026 সালে সম্ভবত কোনও iPhone লঞ্চ করবে না Apple ৷ এমনটাই প্রকাশ করেছে macrumors নামে একটি ওয়েব পোর্টাল ৷ সেখানে জানানো হয়েছে, চলতি বছরে Apple তাদের iPhone 18 লঞ্চ করার পরিকল্পনা করলেও সেই পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে ৷ আপাতত চলতি বছরে সংস্থার কোনও iPhone লঞ্চ করার কোনও পরিকল্পনা নেই ৷ কারণ আইফোন ফোন লঞ্চ সাইকেলে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে কুপার্টিনোর সংস্থাটি ৷
iPhone 17 এ বিরাট সাফল্য এসেছে ৷ আর সেই কারণে এখনই নতুন ফোন লঞ্চ করে লেটেস্ট সিরিজের এই স্মার্টফোন সিরিজে কোনও ভাটা আনতে চায় না Apple ৷ পরিবর্তে আরও কয়েক মাস iPhone 17 লাইনআপের মডেলগুলি বিক্রি করার দিকে জোর দেবে সংস্থাটি ৷ পাশাপাশি 18 সিরিজে নতুন কিছু ফিচার যোগ করার দিকেও নজর দেবে বলেই মনে করা হচ্ছে ৷ Apple যদি সত্য়িই চলতি বছরে কোনও iPhone লঞ্চ না করে, তাহলে এটাই হবে প্রথম বছর যেখানে কোনও iPhone লঞ্চ হল না ৷
বিগত 10 বছর ধরে Apple প্রতি সেপ্টেম্বরে নতুন iPhone লঞ্চ করে ৷ চলতি বছরে অর্থাৎ 2026 সালে তার ব্যতিক্রম হতে পারে ৷ কারণ Apple এর পরিকল্পনা কোনও সাধারণ ফোন লঞ্চ করবে না ৷ বরং হাই এন্ড মডেল রিলিজ করবে তারা ৷ তারজন্য স্ট্য়ান্ডার্ড মডেল রিলিজ করা নিয়ে কোনও তাড়াহুড়ো চায় না ৷ অন্যদিকে iPhone 17 এর গ্রহণযোগ্যতা যাতে আরও কয়েক মাস অতিরিক্ত থাকে তার জন্যও এই স্ট্র্য়াটেজি নিয়েছে সংস্থাটি ৷
এর পাশাপাশি iPhone 18 লাইনআপেও বেশ কিছু পরিবর্তন হতে পারে ৷ সাধারণ iPhone 18 রিলিজের পরিবর্তে iPhone 18 Pro, iPhone 18 Pro Max এবং ফোল্ডেবল iPhone লঞ্চ করা হতে পারে ৷ 2027 সালের স্প্রিং ইভেন্টে এই মডেলগুলি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এই মডেলগুলির সঙ্গে iPhone 18e এবং iPhone Air 2 ও লঞ্চ হতে পারে ৷ যদিও Apple এর তরফে নিশ্চিত করে এই বিষয়ে কিছু জানানো হয়নি ৷

