Apple Maps-এ চালু হল নতুন এই ফিচার, নির্দিষ্ট লোকেশন সম্পর্কে মিলবে আরও জরুরি তথ্য
Apple Maps-এ মূলত দু’টি জায়গায় বিজ্ঞাপন দেখানো হতে পারে। কোন কোন জায়গা ? জানুন

Published : August 28, 2026 at 8:10 PM IST
হায়দরাবাদ : এবার থেকে Apple Maps-এও দেখা যাবে বিজ্ঞাপন ৷ নতুন এই ফিচার চালু করা হচ্ছে ৷ ইতিমধ্যে বেশ কিছু ব্যবহারকারীর কাছে এই ফিচারটি পৌঁছে গিয়েছে ৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশি ব্যবহারকারীর Apple Maps-এ বিজ্ঞাপন দেখতে পাবেন ৷ Google Maps-এ বেশ কয়েক বছর ধরেই বিজ্ঞাপন দেখা যায়। এবার সেই একই পথে হাঁটল কুপার্টিনোর টেক জায়ান্ট Apple-ও।
জানা গিয়েছে, Apple Maps-এ যে বিজ্ঞাপনগুলি দেখা যাবে সেগুলি নীল রঙের ‘Ad’ আইকন দিয়ে চিহ্নিত করা হবে । ফলে Apple Maps ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন কোনটি সাধারণ সার্চ রেজাল্ট এবং কোনটি বিজ্ঞাপন ।
কোথায় দেখা যাবে বিজ্ঞাপন?
Apple Maps-এ মূলত দু’টি জায়গায় বিজ্ঞাপন দেখানো হতে পারে।
- সার্চ করার আগে : Maps অ্যাপে সার্চ অপশনে থাকা ‘Suggested Places’-এর মধ্যে বিজ্ঞাপন দেখানো হতে পারে।
- সার্চ করার পরে : কোনও নির্দিষ্ট জায়গা বা পরিষেবা খোঁজার পর, সেই সার্চের সঙ্গে প্রাসঙ্গিক কোনও বিজ্ঞাপনও সার্চ রেজাল্টের পর দেখানো হতে পারে ।
অর্থাৎ, ব্যবহারকারী কোনও নির্দিষ্ট জায়গা খুঁজলে, সেই সার্চের সঙ্গে সম্পর্কিত কোনও ব্যবসার বিজ্ঞাপন Maps-এর সার্চ রেজাল্টে দেখানো হতে পারে।
এক্ষেত্রে ব্যবহারকারীদের তথ্য কতটা সুরক্ষিত থাকবে?
Apple জানিয়েছে, Maps-এ বিজ্ঞাপন চালু হলেও তাদের privacy-first advertising approach বজায় থাকবে। অর্থাৎ ব্যবহারকারীরদের সুরক্ষার বিষয়টি সবথেকে বেশি গুরুত্ব পাবে ৷ সংস্থার দাবি, বর্তমানে Apple Maps ব্যবহারকারীরা যে ধরনের privacy protection পান, বিজ্ঞাপনের ক্ষেত্রেও সেই সুরক্ষা বজায় থাকবে।
Apple-এর বক্তব্য অনুযায়ী, কোনও ব্যবহারকারীর লোকেশন এবং Maps-এ তিনি কোন ধরনের বিজ্ঞাপন দেখেছেন বা সেই বিজ্ঞাপনের সঙ্গে কীভাবে ইন্টার্যাক্ট করেছেন, সেই তথ্য Apple Account-এর সঙ্গে যুক্ত করা হবে না । ব্যক্তিগত তথ্য ব্যবহারকারীর ডিভাইসেই থাকবে এবং Apple সেটি সংগ্রহ বা সংরক্ষণ করবে না। পাশাপাশি, এই তথ্য কোনও তৃতীয় পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে না ।
ফলে Apple Maps-এ বিজ্ঞাপন যুক্ত হলেও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যকে বিজ্ঞাপনের জন্য ব্যবহার করার ক্ষেত্রে সংস্থাটি আগের privacy policy-ই বজায় রাখছে বলে জানিয়েছে।
Apple-এর ইভেন্ট
এদিকে, আগামী 9 সেপ্টেম্বরের Apple event ঘিরেও প্রযুক্তি দুনিয়ায় ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। ওই দিন সকাল ১০টা PT-তে অর্থাৎ ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে Apple-এর ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা। লঞ্চ হবে iPhone 18 সিরিজ সহ একাধিক ডিভাইস ৷

