ETV Bharat / technology

লঞ্চ হল Apple MacBook Pro এবং Air, কোন মডেলের দাম কত ? স্পেসিফিকেশন কী ? জানুন

লেটেস্ট মডেলের Macbook Air এবং Pro মডেলের জন্য M5 চিপসেটটি তৈরি করা হয়েছে৷ যা AI নির্ভর বিভিন্ন কাজকর্ম আরও ভালোভাবে দক্ষতার সঙ্গে করতে পারবে ৷

Apple MacBook Pro And  Air M5 Launched in India
লেটেস্ট মডেলের Macbook Air এবং Pro মডেলের জন্য M5 চিপসেটটি তৈরি করা হয়েছে (ছবি- Apple)
author img

By ETV Bharat Tech Team

Published : March 4, 2026 at 2:02 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : ভারতে লঞ্চ হল Macbook Pro এবং Macbook Air এর লেটেস্ট মডেল ৷ এই দুটি মডেলেই ব্যবহার করা হয়েছে Apple M5 চিপসেট ৷ তবে Pro মডেলে দেওয়া হয়েছে M5 Pro এবং M5 Max চিপসেট ৷ Apple এর তরফে দাবি করা হয়েছে এই চিপসেটে এখনও পর্যন্ত সবথেকে অত্যাধুনিক প্রসেসিং CPU কোর রয়েছে ৷

কুপার্টিনোর সংস্থার তরফে জানানো হয়েছে, লেটেস্ট মডেলের Macbook Air এবং Pro মডেলের জন্য M5 চিপসেটটি তৈরি করা হয়েছে ৷ যা AI নির্ভর বিভিন্ন কাজকর্ম আরও ভালোভাবে দক্ষতার সঙ্গে করতে পারবে ৷ যা Apple হার্ডওয়ারের একটি অন্য মাইলস্টোন ছুঁতে সক্ষম হবে ৷ নতুন এই চিপসেটটি যে কোনও AI সংক্রান্ত কাজ 4 গুন দ্রুত করতে পারবে বলে দাবি করেছে Apple ৷

MacBook Pro (2026) Price in India, Availability

M5 Pro চিপসেট দ্বারা তৈরি 14-inch MacBook Pro (2026) র দাম রাখা হয়েছে 2 লাখ 49 হাজার 900 টাকা ৷ এই দামের মধ্যে 24 GB RAM এবং 1 TB স্টোরেজ ভ্যারিয়েন্টের মডেলটি পাওয়া যাবে ৷ তবে এই কনফিগারেশনের সঙ্গে M5 Max চিপসেট দিয়ে মডেলটির দাম পড়বে 3 লাখ 39 হাজার 900 টাকা ৷ এরসঙ্গে 18-Core CPU এবং 20-Core GPU র জন্য অতিরিক্ত 20 হাজার টাকা দিতে হবে ৷

M5 Pro চিপসেট দিয়ে 16-inch MacBook Pro (2026) এর দাম পড়বে 2 লাখ 99 হাজার 900 টাকা ৷ অন্যদিকে এই মডেলটি M5 Max চিপসেট দিয়ে দাম পড়বে 4 লাখ 29 হাজার 900 টাকা ৷ এরসঙ্গে 4TB স্টোরেজ ভ্য়ারিয়েন্টের জন্য অতিরিক্ত 1 লাখ টাকা অতিরিক্ত খরচ করতে হবে ক্রেতাদের ৷

MacBook Pro (2026) Specifications, Features

MacBook Pro (2026) এ দেওয়া হয়েছে 16.2 ইঞ্চি (3,456 x 2,234 pixels) লিকুইড রেটিনা XDR প্রোমোশন ডিসপ্লে দেওয়া হয়েছে ৷ ব্রাইটনেস 1600 নিটস পিক , 1 বিলিয়ন কালার, P3 কালার গ্যামো, 120 Hz রিফ্রেস রেট এবং ন্যানো টেক্সচার আপগ্রেড ফিচার দেওয়া হয়েছে ৷ 12 মেগাপিক্সেল ওয়েবক্যামেরা রয়েছে ৷

MacBook Air (2026) Price, availability

MacBook Pro-র মতোই একই RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে Macbook Air (2026) ৷ 13 ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1 লাখ 19 হাজার 900 টাকা ৷ এই মডেলে 16GB RAM + 512GB স্টোরেজ কনফিগারেশন পাওয়া যাবে ৷ 15 ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1 লাখ 44 হাজার 900 টাকা ৷ যার মধ্যে 16GB RAM + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া সম্ভব ৷ Sky Blue, Midnight, Starlight, এবং Silver কালারে পাওয়া যাবে এই মডেলগুলি ৷

আজ অর্থাৎ 4 মার্চ থেকেই প্রি-অর্ডার করা যাবে ৷ এবং মডেলগুলি বিক্রি শুরু হবে 11 মার্চ থেকে ৷

MacBook Air (2026) Specifications

13 ইঞ্চি ম্যাকবুক Air মডেলটি 304.1 mm চওড়া, 215mm মোটা এবং 11.3 লম্বা ৷ এর ওজন 1.23 কেজি ৷ অন্যদিকে 15 ইঞ্চি মডেলটি 340.4mm চওড়া, 237.6mm মোটা এবং 11.5mm লম্বা ৷ এই মডেলটিতে দেওয়া হয়েছে লিকুইড রেটিনা ডিসপ্লে যা 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে ৷ M5 চিপসেট থাকবে, যেখানে রয়েছে 10 কোর CPU এবং 10-Core GPU ৷ 12 মেগাপিক্সেলের সেন্ট্রাল স্টেজ ক্যামেরা থাকছে এই মডেলটিতে ৷

Read More - অনলাইন শপিংয়ে এবার আপনাকে পরামর্শ দেবে Facebook, আসছে নতুন ফিচার