ETV Bharat / technology

অশ্লীল কন্টেন্ট দেখতে পাবেন না নাবালকরা, বয়স যাচাইকরণ টুল লঞ্চ Apple এর

Apple Age Verification System : 18+ কন্টেন্ট প্রাপ্ত বয়স্কদের জন্য তৈরি করা হলেও নাবালকরাও বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে তা দেখছে ৷

Apple Launches Global Age Verification System to Comply with Child Safety Laws
বয়স যাচাইকরণ টুল লঞ্চ Apple এর (ছবি - Getty Images)
author img

By ETV Bharat Tech Team

Published : February 25, 2026 at 1:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : যৌন আবেদন মূলক কন্টেন্ট শিশু মস্তিষ্কে বিরূপ প্রভাব ফেলছে ৷ এর জন্য একাধিক দেশের সরকার এবং একাধিক টেক সংস্থার তরফে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷ এবার এই রাস্তায় হাঁটল বিশ্বের অন্যতম বৃহৎ তথ্য-প্রযুক্তি সংস্থা Apple ৷ বিশ্বব্যাপী তারা চালু করল বয়স বয়স যাচাইকরণ (Age Verification) প্রক্রিয়া ৷ Apple জানিয়েছে তাদের সব প্ল্যাটফর্মে বয়স যাচাইকরণ টুল ব্যবহার করা হবে ৷

কুপার্টিনোর সংস্থাটি জানিয়েছে, " আজ (24 ফেব্রুয়ারি) থেকে ডেভেলপারদের জন্য একটি টুল লঞ্চ করা হচ্ছে ৷ যা ডেভেলপাররা বয়স যাচাইয়ের জন্য বিভিন্ন অ্যাপে ব্যবহার করতে পারবে ৷" আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ একাধিক রিজিয়নে এই টুল ব্যবহার করা হবে ৷ ইতিমধ্যে Declared Age Range API ডেভেলপারদের আপডেট করা হয়েছে ৷"

কেন এই টুল চালু করা হচ্ছে ?

Apple এর App store এ রয়েছে এমন কিছু অ্যাপ যা প্রাপ্তবয়স্কদের (18+) কন্টেন্ট দেখায় ৷ ওই ধরনের অ্যাপ প্রাপ্ত বয়স্কদের জন্য তৈরি করা হলেও নাবালকরাও তা ডাউনলোড করছে ৷ এবং 18+ কন্টেন্ট দেখছে তারা ৷ ফলে সামাজিক ও মানসিক অবক্ষয় তৈরি হচ্ছে হলে অনেকেই অভিযোগ করেছিলেন ৷ আর অভিযোগকারীদের যুক্তিকে মান্যতা দিয়েই বয়স যাচাইকরণ টুল তৈরি করা হয়েছে ৷

যে সব Apple ব্যবহারকারীর বয়স 18 বছরের নিচে তাঁরা আর 18+ অ্যাপ ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন না ৷ প্রাথমিকবাবে অস্ট্রেলিয়া, ব্রাজিল ও সিঙ্গাপুরে এই নিয়ম চালু হয়েছে 24 ফেব্রুয়ারি থেকে ৷ এর জন্য অ্যাপের UI তে একাধিক প্রশ্ন থাকবে ৷ যেগুলির সঠিক জবাব দিতে হবে ব্যবহারকারীদের ৷ এই একই নিয়ম আমেরিকায় চালু হবে 2026 সালের 6 মে থেকে ৷ এবং চলতি বছরের 1 জুলাই থেকে লউসিয়ানায় চালু হবে এই নিয়ম ৷

Apple এই প্রসঙ্গে আরও বলেছে, "বর্তমানে বিটা ভার্সনে থাকা বয়স যাচাইকরণ টুল ব্যবহার করতে পারবেন ডেভেলপাররা ৷ যখনই কোনও বড় আপডেট আসে তখন ডেভেলপারদের উচিত সেই আপডেট ব্যবহার করা এবং তার কিছু তথ্য ডেসক্রিপশন ফর্মাটে ব্যবহারকারীদের জানানো ৷"

এই টুল প্রয়োগ করা হলে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কোনও অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে বয়স যাচাই করতে হবে ব্যবহারকারীদের ৷ সেক্ষেত্রে বয়স 18 বছরের নিচে হলে অ্যাপ ইনস্টল এবং ওপেন হবে না ৷

Read More - স্পোর্টি এবং অ্যাগ্রেসিভ রাইডিং-এর ছোঁয়া ! আটলান্টিক ব্লু রঙে লঞ্চ করল KTM Duke 2026