টাকার জন্য পিছিয়ে যাচ্ছেন ? মধ্যবিত্তদের কথা ভেবে বাজেট ল্যাপটপ আনছে Apple
Apple Macbook : মার্কেট রিচার্স সংস্থা TrendForce জানিয়েছে 2026 সালে একটি বাজেট ম্যাকবুক লঞ্চ করার পরিকল্পনা Apple এর ৷ যেটিতে থাকবে 12.9 ইঞ্চি ডিসপ্লে ৷

Published : January 3, 2026 at 5:00 PM IST
হায়দরাবাদ : ম্যাকবুক ব্যবহার করার মন প্রায় সকলেরই ৷ হাই এন্ড স্পেসিফিকেশন তারসঙ্গে ব্র্য়ান্ড ভ্যালু, সবকিছু মিলিয়ে ম্যাকবুকের সব মডেলরেই সবসময় চাহিদা থাকে ৷ কিন্তু দামের জন্য অনেকেই কিনতে পারেন না ৷ সকল ব্য়বহারকারীরা যাতে ম্যাকবুক ব্যবহার করতে পারেন তার জন্য এবার লো-বাজেটের মধ্যেই একটি ম্যাকবুক লঞ্চ করতে পারে Apple ৷ মনে করা হচ্ছে 2026 সালের স্প্রিং- এ অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, জুন মাসে এই বাজেট ম্যাকবুক লঞ্চ হতে পারে ৷ যদিও এবিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানানো হয়নি ৷
মার্কেট রিচার্স সংস্থা TrendForce জানিয়েছে 2026 সালে একটি বাজেট ম্যাকবুক লঞ্চ করার পরিকল্পনা Apple এর ৷ যেটিতে থাকবে 12.9 ইঞ্চি ডিসপ্লে ৷ মূলত অন্য সংস্থার মিড রেঞ্জ ল্যাপটপগুলির সঙ্গে টক্কর দিতেই এই ল্যাপটপ লঞ্চ করার পরিকল্পনা রয়েছে Apple এর ৷ 2025 সালের তৃতীয় ত্রৈমাসিক থেকেই উৎপাদন শুরু হয়েছে ৷ যেহেতু এটি একটি বাজেট ল্যাপটপ হতে চলেছে সেই কারণে ল্যাপটপের স্ক্রিন অনেকটাই ছোটো হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
ল্যাপটপে দেওয়া হতে পারে A18 Pro চিপসেট ৷ এই চিপসেটই ব্যবহার করা হয়েছে iPhone 16 Pro এবং iPhone 16 Pro max -এ ৷ hexa-core CPU থাকবে, Hexa-Core GPU থাকবে এবং 16 কোর বিশিষ্ট নিউরাল ইঞ্জিন থাকার সম্ভাবনা রয়েছে ৷ তবে যেহেতু এটা বাজেট ল্যাপটপের মধ্যে পড়ে সেই কারণে Apple এর বেশ কিছু সিগনেচার ফিচার পাওয়া যাবে না ৷ তারমধ্যে থাকবে না থান্ডারবোল্ড পোর্ট ৷ পরিবর্তে USB Type C পোর্ট থাকবে ৷ যার মাধ্যমে তুলনামূলক কম গতিতে ডেটা ট্রান্সপার সম্ভব ৷
MacBook Air এর মতোই কিছু ব্রাইট শেড দেওয়া হতে পারে নতুন এই আপকামিং MacBook এ ৷ কালার ভ্যারিয়েন্টের মধ্যে থাকবে ব্লু, সিলভার, পিঙ্ক এবং হলুদ ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এই নতুন ল্যাপটপটির দাম হতে পারে 799 মার্কিন ডলার ৷ ভারতীয় অঙ্কে যা প্রায় 72 হাজার টাকা ৷
Apple এর তরফেও এই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি ৷ যার ফলে এই ল্যাপটপে কী কী স্পেসিফিকেশন থাকবে তাও এখনও অজানা ৷

