Apple Event : iPhone 18 সিরিজ লঞ্চের দিন আসন্ন ! Apple ঘোষণা করল 'Surprise and shine'-এর দিনক্ষণ
জল্পনা তৈরি হয়েছিল চলতি বছরে হয়তো iPhone 18 এর বেস মডেল লঞ্চ নাও হতে পারে৷ Apple Hub এর টুইটার পোস্টও একপ্রকার সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে৷

Published : August 27, 2026 at 1:46 PM IST
হায়দরাবাদ : দীর্ঘ প্রতিক্ষার অবসান ৷ Apple প্রেমীদের জন্য খুশির খবর ৷ কারণ আগামী মাসেই লঞ্চ হতে চলেছে Apple এর নতুন সিরিজ ৷ বুধবার ওই ইভেন্টের (Apple Event) দিন ঘোষণা করল কুপার্টিনোর এই টেক জায়ান্ট ৷ 2026 সালের 9 সেপ্টেম্বর ওই ইভেন্টটি হবে ৷
কী কী লঞ্চ হবে ?
আগামী মাসের ওই ইভেন্টে iPhone 18 সিরিজ লঞ্চ করতে পারে সংস্থাটি ৷ পাশাপাশি অ্য়াপেলের প্রথম ফোল্ডিং স্মার্টফোনও লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে Apple Hub তাদের X-হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট করেছে ৷ সেখানে জানানো হয়েছে 9 সেপ্টেম্বরের ওই ইভেন্টে কী কী লঞ্চ হতে পারে ৷ ওই তালিকায় রয়েছে-
- iPhone 18 Pro
- iPhone 18 Pro Max
- iPhone Fold
- Apple Watch Series 12
- Apple Watch Ultra 4
- AirPods 5
- OLED iPad mini
- HomePod mini 2
- Apple TV 4K (4th gen)
- Apple Home Hub
জল্পনা তৈরি হয়েছিল চলতি বছরে হয়তো iPhone 18 এর বেস মডেল লঞ্চ নাও হতে পারে ৷ Apple Hub এর টুইটার পোস্টও একপ্রকার সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে ৷
These are some of the new products Apple could launch at the #AppleEvent next month 🔥 pic.twitter.com/rdu4nTp5TP
— Apple Hub (@theapplehub) August 26, 2026
কখন ইভেন্টটি হবে ?
9 সেপ্টেম্বর কুপার্টিনোর সময় অনুযায়ী সকাল 10 টায় এই ইভেন্ট শুরু হবে ৷ ভারতীয় সময় অনুযায়ী যা রাত সাড়ে 10টা ৷ অ্যাপল পার্কে অবস্থিত স্টিভ জোবস থিয়েটারে ওই লঞ্চ ইভেন্টটি আয়োজন করা হয়েছে ৷ নাম দেওয়া হয়েছে "Surprise and shine" ৷ Apple Website, Apple TV App এবং Youtube চ্যানেলে এই ইভেন্টটি সরাসরি সম্প্রচার করা হবে ৷
Apple এর এই ইভেন্টটি একটি সাধারণ অনুষ্ঠান হবে না ৷ কারণ টিম কুকের এটাই শেষ লঞ্চ ইভেন্ট ৷ কারণ ইতিমধ্যে তিনি অবসব নেবেন বলে ঘোষণা করেছেন ৷ ফলে iPhone 18 সিরিজই হতে চলেছে টিম কুকের নেতৃত্বাধীনে একটি ফ্ল্য়াগশিপ সিরিজ ৷ এরপর তাঁর জায়গায় দায়িত্ব গ্রহণ করবেন জন টার্নাস ৷
It’s official! Apple will launch new products at the next #AppleEvent on September 9th at 10 a.m. PDT 🚨
— Apple Hub (@theapplehub) August 26, 2026
Apple is expected to announce the iPhone 18 Pro models and its first foldable iPhone at the event pic.twitter.com/nZ9cTCB4Po
"Surprise and shine" ইভেন্টের জন্য একটি টিজার লঞ্চ করেছে Apple ৷ যেখানে ব্যাকগ্রাউন্ডে স্কাই কালারের উপর শুধু একটি অ্যাপেল লোগো রাখা হয়েছে ৷ এবং লোগোর চারিপাশে একটি একাধিক কালারের আলো বের হতে দেখা যাচ্ছে ৷ এটি সম্পূর্ণভাবে একটি স্ট্যাটিক গ্রাফিক্স হিসেবে লঞ্চ করা হয়েছে ৷

