ETV Bharat / technology

অনলাইনে চ্যাটের মজা আরও বাড়বে, Google লঞ্চ করছে নতুন এই ফিচার

Google Photos এ রয়েছে জনপ্রিয় স্টিকার ক্রিয়েশন অপশন ৷ অর্থাৎ যে কোনও ছবি থেকে স্টিকার তৈরি করা সম্ভব হয় ৷

Android Version of Google Photos to introduce create sticker feature
Google লঞ্চ করছে Create Sticker ফিচার (ছবি- Google)
author img

By ETV Bharat Tech Team

Published : February 28, 2026 at 4:44 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : ফটো এডিটিং এবং ক্লাউড স্টোরেজের জন্য স্মার্টফোন ব্যবহারকারীদের পছন্দের তালিকায় রয়েছ Google Photos ৷ iOS এবং Android এর জন্য এই অ্যাপ চালু থাকলেও দুটি ভার্সনের অ্যাপের ক্ষেত্রে রয়েছে একটি জনপ্রিয় ফিচারের পার্থক্য ৷

Google Photos এ রয়েছে জনপ্রিয় স্টিকার ক্রিয়েশন অপশন ৷ অর্থাৎ যে কোনও ছবি থেকে স্টিকার তৈরি করা সম্ভব হয় ৷ কিন্তু সেই ফিচারের সুবিধা পেতেন শুধুমাত্র iOS ব্যবহারকারীরা ৷ এবার ওই একই ফিচার ব্যবহার করতে পারবেন Android ব্যবহারকারীরা ৷ একটি ব্লগ পোস্টে Android ব্যবহারকারীদের জন্য নতুন এই ফিচারের বিষয়ে জানিয়েছে Google ৷

স্টিকার কী?

স্টিকার একটি ডিজিট্যাল অ্যাসেট যা বিভিন্ন চ্যাটিং প্ল্যাটফর্মে সাপোর্ট করে ৷ এবং চ্যাটিংয়ের সময় ব্যবহার করা হয় ৷ যার ফলে চ্যাটিং প্ল্যাটফর্মে যেকোনও কথাবার্তা আরও আকর্ষণীয় হয়ে ওঠে ৷

যেকোনও ফটো থেকে স্টিকার তৈরি করা যায় অথবা কোনও ইমেজের একটি বিশেষ অংশ ব্যবহার করেও তৈরি করা হয় স্টিকার ৷ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে স্টিকার তৈরির জন্য ৷ কিন্তু Android এ এই ফিচার চালু হওয়ার ফলে কোনও থার্ড পার্টি অ্য়াপ বা প্ল্যাটফর্ম ব্যবহার করার প্রয়োজন নেই ৷ Google Photos এ সরাসরি তৈরি করা সম্ভব ৷

9to5Google এর তরফে একটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে, "কোনওরকম কসরত ছাড়াই আপনার পছন্দের বস্তু, পোষ্য অথবা আপনার পছন্দের কোনও ছবি পার্সোনালাইজ়ড স্টিকারে রূপান্তরিত করুন ৷" এরসঙ্গে টেক্সট অ্যাড করার সুবিধাও রয়েছে ৷ পাশাপাশি Google এর তরফে জানানো হয়েছে, নতুন এই ফিচারটি ব্যবহার করার জন্য কোনও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই ৷ এবং স্টিকার তৈরি করার পর যেকোনও ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করতে পারবেন ৷

Google আরও জানিয়েছে, এই ফিচারটি প্রায় সব Android এর লেটেস্ট ভার্সনে রয়েছে ৷ এই ফিচারটি ব্যবহারের জন্য অন্ততপক্ষে 4GB RAM প্রয়োজন ৷

সম্প্রতি Google Photos এর তরফে Me Meme নামে একটি ফিচার লঞ্চ করা হয়েছে ৷ যেখানে ব্যবহারকারীরা নিজেরাই নিজেদের পার্সোনালাইজড মিম তৈরি করতে পারবেন ৷

Read More - SIR in West Bengal: অনলাইনে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম খুঁজবেন কীভাবে ? Step by Step গাইড