ETV Bharat / technology

ফোনে ঢুকবে না স্প্যাম মেসেজ বা ভুয়ো লিঙ্ক, AI নির্ভর নতুন প্রযুক্তি লঞ্চ করল Airtel

Airtel Spam detection tool : Airtel এর তরফে জানানো হয়েছে, তারা একটি স্প্যাম ডিটেকশন টুল Google এর রিচ কমিউনিকেশন সার্ভিসের ফ্রেমওয়ার্কে যুক্ত করেছে ৷

Airtel Has launched Spam detection tool collaboration  with Google
AI নির্ভর নতুন প্রযুক্তি লঞ্চ করল Airtel (ছবি- Airtel)
author img

By ETV Bharat Tech Team

Published : March 2, 2026 at 1:52 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : ডিজিট্যাল ফ্রড রুখতে আরও একধাপ এগিয়ে গেল Airtel ৷ স্প্যাম ও ডিজিট্যাল ফ্রড আটকাতে Google রিচ কমিউনিকেশন সার্ভিস (RCS) মেসেজিং অ্যাপের নিরাপত্তা আরও বৃদ্ধি করল সংস্থাটি ৷ সৌজন্যে Google AI ৷ তাদের সঙ্গে নিয়েই ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করল ৷ Android ব্যবহারকারীদের মধ্যে যাঁরা Google Message App ব্যবহার করেন তাঁরা এই সুবিধা পাবেন ৷

ব্য়বহারকারীদের অভিযোগ, স্প্যাম মেসেজের জেরে দীর্ঘদিন ধরে বিরক্ত তাঁরা ৷ সেই সমস্যা সমাধানে এবার Google এর সাহায্য নিল ভারতী এয়ারটেল ৷ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে Google Messaging প্ল্যাটফর্মে একটি বিশেষ সিকিউরিটি লেয়ার যুক্ত করা হয়েছে ৷ যার মাধ্যমে Spam ফিল্টার করা সম্ভব ৷ অর্থাৎ কোনও স্প্যাম মেসেজ ফোনে ল্যান্ড করার আগেই তা ব্লক করবে Google AI ৷ Android স্মার্টফোনে যাঁরা Google Messaging অ্যাপ ব্যবহার করেন তাঁরা এই সুবিধা পাবেন ৷

Airtel এর তরফে জানানো হয়েছে, তারা একটি স্প্যাম ডিটেকশন টুল Google এর রিচ কমিউনিকেশন সার্ভিসের ফ্রেমওয়ার্কে যুক্ত করেছে ৷ ওই স্প্যাম ডিটেকশন টুলটি নিয়ন্ত্রিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ৷ শুধু স্প্যাম ডিটেকশন নয়, এই AI টুল- প্রতারণার করার জন্য ব্যবহৃত লিঙ্কও ডিটেক্ট করতে পারবে ৷ ফলে Airtel ব্যবহারকারীরা অনেকটাই সুরক্ষিত থাকবেন বলে দাবি সংস্থাটির ৷

সম্প্রতি OTP প্রতারণা রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগে নতুন প্রযুক্তি লঞ্চ করেছিল Airtel ৷ তাদের তরফে জানানো হয়েছিল, কলিংয়ের সময় অর্থাৎ কোনও ব্যক্তির সঙ্গে কথা বলার সময় যদি কোনও OTP ফোনে ঢোকে তাহলে তা নজরে রাখবে Airtel এর কৃত্রিম বুদ্ধিমত্তা ৷ এবং যে ব্যক্তির সঙ্গে ফোনে কথা হচ্ছে সেই ব্যক্তির ফোন নম্বরও নজরে রাখা হবে ৷ যদি ফোনে কথা বলা ব্যক্তিটির নম্বর সন্দেহজনক হয় তাহলে Airtel সঙ্গে সঙ্গে জানাবে ওই OTP শেয়ার না করার জন্য ৷

এবার তারা লঞ্চ করল স্প্যাম ফিল্টার প্রযুক্তি ৷ যার মাধ্যমে ফোনে কোনও স্প্যাম ও জালিয়াতি লিঙ্ক ঢুকবে না ৷ সংস্থার দাবি, ডিজিট্যাল মেসেজিং ইকোসিস্টেমকে আরও সুরক্ষিত করার জন্য Airtel আগামী দিনে আরও নতুন প্রযুক্তি লঞ্চ করবে ৷

Read More - আর OTP হাতিয়ে নিতে পারবে না প্রতারকরা ! AI নির্ভর Fraud Alert চালু Airtel এর