ETV Bharat / technology

ডাটা সেন্টার তৈরি করবে আদানি গ্রুপ, কোন শহরে কত বিনিয়োগ হচ্ছে ?

এদিকে অন্ধ্রপ্রদেশে কোয়ান্টাম কম্পিউটার হাব তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ জানান, খুব শীঘ্রই দক্ষিণী ওই রাজ্যে কোয়ান্টাম কম্পিউটার তৈরি করতে চলেছে ৷

Adani Group invests 100 billion USD for data center in Andhra pradesh
প্রতীকী ছবি (ছবি- AFP)
author img

By ETV Bharat Tech Team

Published : April 28, 2026 at 5:31 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বিশাখাপটনম : AI পরিকাঠামো গঠনে আরও একধাপ এগিয়ে গেল ভারত ৷ 100 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ভারতে AI ইনফ্রাস্ট্রাকচার তৈরির ঘোষণা করল আদানি গোষ্ঠী ৷

অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার Google ডেটা সেন্টার ভিত্তি প্রস্তর অনুষ্ঠান ছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন আদানী গ্রুপের ডিরেক্টর জিৎ আদানী ৷ তিনি জানান অন্ধ্র প্রদেশে তাঁরা এনার্জি জেনারেশন, ট্রান্সমিশন, ডিজিট্যাল নেটওয়ার্ক এবং ডাটা সেন্টার তৈরি করবে আদানি গ্রুপ ৷

এই প্রসঙ্গে জিৎ বলেন, "AI-কে গ্রহণ করার জন্য যে ইকোসিস্টেম তৈরি হয়েছে সেখানে আমরা যুক্ত হয়েছি ৷ কারণ আগামী দিনে AI এর জন্য ইনফ্রাস্ট্রাকচার ও শক্তির প্রয়োজন ৷"

এদিকে অন্ধ্রপ্রদেশে কোয়ান্টাম কম্পিউটার হাব তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ জানান, খুব শীঘ্রই দক্ষিণী ওই রাজ্যে কোয়ান্টাম কম্পিউটার তৈরি করতে চলেছে ৷

ওই প্রসঙ্গে চন্দ্রবাবু নাইডু জানিয়েছিলেন আগামী দিনে AI-এর জন্য প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাপক পরিবর্তন হবে ৷ ডাটা সেন্টার প্রসঙ্গে জানান, অন্ধ্রপ্রদেশে গুগল 15 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে ৷ সেখানে 1 গিগাওয়াটের একটি ডাটা সেন্টার তৈরি করা হচ্ছে ৷ যা সাম্প্রতিকতম সময়ে সবথেকে বড় বিনিয়োগ ৷

গুগল ভারতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র (AI Hub) এবং অন্ধ্র প্রদেশে একটি বৃহৎ ডেটা সেন্টার তৈরির জন্য বিনিয়োগ করছে। আমেরিকার বাইরে এটাই গুগলের বৃহত্তম AI কেন্দ্র ৷ বিশেষজ্ঞদের বক্তব্য এই ডাটা সেন্টার বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রে ভারতের উপস্থিতি আরও জোরদার করবে ।

জানা গিয়েছে, শুধু গুগলই নয়, অ্যামাজন এবং মাইক্রোসফটের মতো বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলিও ক্লাউড এবং এআই পরিষেবার চাহিদা মেটাতে ডেটা সেন্টারগুলিতে ব্যাপক বিনিয়োগ করছে। গুগল বিশাখাপত্তনমে 1 গিগাওয়াট ক্ষমতার একটি ডেটা সেন্টার খুলবে, যার মধ্যে থাকবে বৃহৎ আকারের শক্তির উৎস, এআই পরিকাঠামো এবং একটি সম্প্রসারিত ফাইবার-অপটিক নেটওয়ার্ক। এটি AI পরিষেবার দ্রুত বাড়তে থাকা চাহিদা মেটাতে তৈরি করা হচ্ছে।

Read More - ভারতে প্রায় 1 লাখ 33 হাজার কোটি টাকা বিনিয়োগ করছে Google, তৈরি হচ্ছে প্রথম AI হাব