ETV Bharat / technology

ভারতের বাজারে এল 2026 Tata Tiago Tiago iCNG এবং Tiago EV, কী কী পরিবর্তন হল ?

Tata Tiago-র ICE ভার্সনের মডেলগুলি একাধিক কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে ৷ একনজরে দেখুন বিস্তারিত

2026 Tata Tiago Tiago iCNG And Tiago EV Launched In India
মোট ছটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে গাড়িটি (ছবি - Tata)
author img

By ETV Bharat Tech Team

Published : May 30, 2026 at 11:49 AM IST

4 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : Tata Motors ভারতে লঞ্চ করল তাদের Tiago-র 2026 ভার্সন ৷ পেট্রল, পেট্রল+CNG (Bi Fuel) এবং ইলেকট্রিক ভার্সনের জন্য এই মডেলগুলি লঞ্চ করা হয়েছে ৷ সব মডেলগুলিতেই এক্সটিরিওর ও ইন্টেরিওর ডিজাইনের ক্ষেত্রে আপগ্রেড করা হয়েছে ৷ এছাড়াও একাধিক নতুন ফিচারও যোগ করা হয়েছে গাড়িগুলিতে ৷

2026 Tata Tiago, Tiago iCNG, and Tiago EV: Price, booking details

নতুন পেট্রল ভার্সনের 2026 মডেলের এক্স শো-রুম দাম রাখা হয়েছে 4.69 লাখ টাকা ৷ iCNG মডেলের শুরুর এক্স শো-রুম দাম 5.79 লাখ টাকা ৷ এরসঙ্গে Tiago EV-র এক্স শোরুম দাম রাখা হয়েছে 6.99 লাখ টাকা ৷ যেখানে পাওয়া যাবে 19Wk ভোল্টের ব্যাটারি এবং 24kWh ব্যাটারি নিতে গেলে গাড়িটির দাম বেড়ে হবে 9.49 লাখ টাকা ৷ এর পাশাপাশি Battery As a Service (BaaS) মডেলে গাড়িটি কিনলে তার এক্স শো-রুম দাম পড়বে 4.69 লাখ টাকা ৷

2026 Tata Tiago Tiago iCNG And Tiago EV Launched In India
নতুন পেট্রল ভার্সনের 2026 মডেলের এক্স শো-রুম দাম রাখা হয়েছে 4.69 লাখ টাকা (ছবি - Tata)

Tata Tiago-র ICE ভার্সনের মডেলগুলি একাধিক কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে ৷ মোট ছ'টি কালারে এই মডেলগুলি লঞ্চ করা হয়েছে ৷ তারমধ্যে রয়েছে ডুয়েল টোনের সঙ্গে বেনারসী ভাইব্রেন্স, ডুয়েল টোনের সঙ্গে প্যাঙ্গং পালস, ডুয়েল টোনের সঙ্গে সোবো সার্জ, ডুয়েল টোনের সঙ্গে পিওর গ্রেস, ডুয়েল টোনের সঙ্গে ডেটোনা গ্রে, ডুয়েল টোনের সঙ্গে প্রিস্টিন হোয়াইট ৷

অন্যদিকে ইলেকট্রিক ভার্সনটিও একাধিক কালার টোনে লঞ্চ করা হয়েছে ৷ তারমধ্যে রয়েছে, ডুয়েল টোনের সঙ্গে দেরাদুন ডিউ, ডুয়েল টোনের সঙ্গে সোবো সার্চ, ডুয়েল টোনের সঙ্গে প্যাঙ্গং পালস, ডুয়েল টোনের সঙ্গে পিওর গ্রে. ডুয়েল টোনের সঙ্গে ডেটোনা গ্রে এবং ডুয়েল টোনের সঙ্গে প্রিস্টিইন হোয়াইট ৷

বিভিন্ন মডেলের এক্শ শো-রুম দামগুলি দেখুন একনজরে

Fuel TypeVariantPrice (ex-showroom)
Petrol (MT)SmartRs 4.69 lakh
PureRs 5.49 lakh
Pure+Rs 5.99 lakh
Pure+ ARs 6.49 lakh
CreativeRs 6.99 lakh
Creative+Rs 7.29 lakh
CNG (MT)SmartRs 5.79 lakh
PureRs 6.49 lakh
Pure+Rs 6.99 lakh
Pure+ ARs 7.49 lakh
CreativeRs 7.99 lakh
ElectricSmart (19kWh)Rs 6.99 lakh
Pure+ (19kWh)Rs 8.49 lakh
Pure+ (24kWh)Rs 9.49 lakh
Creative+ (24kWh)Rs 9.99 lakh

2026 Tata Tiago, Tiago iCNG, and Tiago EV: Design

লেটেস্ট পেট্রল এবং Bi-Fuel Tiago-র ডিজাইনে একাধিক চেঞ্জ করা হয়েছে ৷ LED হেডল্যাম্প ও আইব্রো স্টাইলের DRL হেডলাইট কেসিং দেওয়া হয়েছে ৷ যা গাড়ির শার্পনেস আরও বৃদ্ধি করেছে ৷ ফ্রন্ট বাম্পার ডিজাইনেও একাধিক চেঞ্জ করা হয়েছে ৷ রিয়ার প্যানেলের লাইটগুলিও নতুনভাবে ডিজাইন করা হয়েছে ৷ মূলত কানেক্টেড ব্যাক লাইট ল্যাম্প দেওয়া হয়েছে ৷ একদম মাঝে ব্র্যান্ড লোগো সেট করা হয়েছে ৷ হ্যাচব্যাকে রিয়ার ওয়াইপার দেওয়া হয়েছে ৷

2026 Tata Tiago, Tiago iCNG, and Tiago EV: Interior and Features

টাটা তাদের ২2026-এর ফেসলিফ্টে টিয়াগোর ইন্টেরিয়র একেবারে খোলনলচে বদলে ফেলেছে । চেনা কালো আর হালকা ধূসর রঙের কম্বিনেশনটা এক রাখলেও, ড্যাশবোর্ডের ডিজাইনটা এখন অনেক বেশি সোজা আর ছিমছাম । ড্রাইভারের জন্য থাকছে একদম নতুন একটা স্ট্যান্ডঅ্যালোন ডিসপ্লে । স্টিয়ারিং হুইলটাও একটু বদলে এখন টু-স্পোক ডিজাইনের করা হয়েছে, যার ঠিক মাঝখানে টাটার লোগোটা চকচক করবে ।

ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্য টিয়াগোতে এখন দেওয়া হয়েছে একটা বড় ১০.২৫ ইঞ্চির ফ্লোটিং স্ক্রিন । আর ড্যাশবোর্ডের মাঝখানে থাকা সেই চেনা 'TIAGO' লেখাটা এবার একটু নিচে ক্লাইমেট কন্ট্রোল প্যানেলের দিকে সরিয়ে আনা হয়েছে। তবে এসি কন্ট্রোলের সেই চেনা গোল নব আর টগল সুইচগুলো আগের মতোই আছে, শুধু দেখতে এখন অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন লাগে। পুরো সেটআপটা বসানো হয়েছে একটা দারুণ কালো প্যানেলের ওপর ।

2026 Tata Tiago, Tiago iCNG, and Tiago EV: Specifications

2026 টাটা টিয়াগোর ইঞ্জিনে অবশ্য কোনো বদল আসছে না । এতে থাকছে সেই চেনা 1.2 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, যা থেকে 84.82 bhp পাওয়ার আর 113 Nm টর্ক পাওয়া যাবে । আর যারা সিএনজি (CNG) মডেলের খোঁজ করছেন, তাদের জন্য ডুয়াল-সিলিন্ডার টেকনোলজির সাথে থাকছে 73.97 bhp পাওয়ার আর 96 Nm টর্ক । দুটো ভার্সনেই 5-স্পিড ম্যানুয়াল এবং 5-স্পিড এএমটি (AMT) গিয়ারবক্সের অপশন মিলবে। সবচেয়ে বড় চমক হলো, এই সেগমেন্টে এই প্রথম কোনো সিএনজি গাড়িতে এএমটি গিয়ারবক্স দেওয়া হচ্ছে।

Read More - পেট্রলের প্রয়োজন নেই, ইথানলেই চলবে Hero-র এই মোটরসাইকেল