ETV Bharat / technology

ফের বাজারে আসছে Mitsubishi-র নয়া ফ্ল্যাগশিপ মডেল Pajero 2026, কবে বিক্রি শুরু ?

গাড়িটির লাইটিং স্টাইল আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে লম্বা T-শেপের LED ডে-টাইম রানিং লাইট রয়েছে এবং এর মাঝখানে মিৎসুবিশির লোগোটি বসানো রয়েছে ।

2026 Mitsubishi Pajero Teased
Pajero-র টিজার লঞ্চ (ছবি- Mitsubishi)
author img

By ETV Bharat Tech Team

Published : June 1, 2026 at 11:23 AM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : দীর্ঘ প্রতিক্ষার অবসান ৷ Mitsubishi জানাল তাদের জনপ্রিয় SUV. Pajero র 2026 ভার্সন লঞ্চ করতে চলেছে ৷ দীর্ঘ কয়েকবছর ধরেই গাড়িটির কোনও ভার্সন লঞ্চ হয়নি ৷ এই জাপানী গাড়ি নির্মাণকারী সংস্থা জানিয়েছে,কয়েকটি অঞ্চলে তাদের Montero ব্যাজও থাকবে ৷

যে Parejo মডেলটি লঞ্চ করা হবে সেটির ক্ষেত্রে ট্রাইটন পিক-আপ ট্রাকের ল্যাডার ফ্রেমের উপর তৈরি করা হবে ৷ এই আর্কিটেকচারের কারণে নতুন গাড়িটি আসল ইউনিবডি Pajora থেকে Pajora Sport-এর অনেক বেশি কাছাকাছি চলে গেছে । তবে প্রস্তুতকারী সংস্থা Mitsubishi এই নতুন মডেলটিকে একটু অন্যভাবে মার্কেটে আনছে । তারা জানিয়েছে এটার কেবিন এবং সামনের ও পেছনের সাসপেনশন একদম আলাদাভাবে ডিজাইন করা হয়েছে । তার সঙ্গে থাকবে দুর্দান্ত অফ-রোড ক্ষমতা এবং চমৎকার আরামদায়ক রাইডের সুবিধা । গাড়িপ্রেমীদের ধারণা, এমনভাবে নতুন মডেলটিকে তৈরি করা হচ্ছে যাতে এটি আসল Pajora-র মতোই ফিল হয় ৷

ইতিমধ্যে নতুন মডেলটির একটি টিজার প্রকাশ করা হয়েছে ৷ সেখানে দেখা গেছে গাড়িটির লাইটিং স্টাইল আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে লম্বা T-শেপের LED ডে-টাইম রানিং লাইট রয়েছে এবং এর মাঝখানে মিৎসুবিশির লোগোটি বসানো রয়েছে । হেডলাইটের ডিজাইনটির ক্ষেত্রে সামান্য পরিবর্তন করা হয়েছে ৷

আগে একাধিক স্পাই শট প্রকাশ পেয়েছিল ৷ সেখানে দেখা গেছে যে এটি একটি সোজা ও বক্সি ডিজাইনের এসইউভি (SUV), যার পেশিবহুল ফেন্ডার এবং বডি সাইজ সরাসরি টয়োটা ল্যান্ড ক্রুজারের কথা মনে করিয়ে দেয়—যা পাজেরোর ঐতিহ্যবাহী ডিজাইনের একটা বড় বৈশিষ্ট্য । মিৎসুবিশি এই নতুন মডেলটিকে একটি "ক্রস-কান্ট্রি এসইউভি" এবং তাদের নতুন ফ্ল্যাগশিপ গাড়ি হিসেবে তুলে ধরছে, যা তাদের ইউনিবডি আউটল্যান্ডার গাড়ির ওপরে জায়গা করে নেবে ।

চলতি বছরেই নতুন মডেলটি লঞ্চ হবে ৷ তবে এখনও নির্দিষ্ট করে কোনও দিন ঘোষণা করা হয়নি ৷ সম্ভবত প্রাথমিকভাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা, স্পেন ও ফিলিপিন্সে এই গাড়িটি লঞ্চ করা হবে ৷ তারপর অন্য মার্কেটে গাড়িটি বিক্রি করা শুরু করা হতে পারে ৷

আসল পাজেরো গাড়িটি প্রথম বাজারে আসে 1982 সালে, যার মূল লক্ষ্য ছিল ফোর-হুইল ড্রাইভ (4WD) অফ-রোড পারফরম্যান্সের সাথে প্যাসেঞ্জার কারের আরামদায়ক সুবিধা একসঙ্গে দেওয়া । চারটি জেনারেশন মিলিয়ে 170টিরও বেশি দেশে এই মডেলটির সাড়ে 32 লাখেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে ।

Read More - লুকিয়ে দেখুন Crush-এর ইনস্টাগ্রাম স্টোরি ! জানতেই পারবে না কেউ