স্পোর্টি এবং অ্যাগ্রেসিভ রাইডিং-এর ছোঁয়া ! আটলান্টিক ব্লু রঙে লঞ্চ করল KTM Duke 2026
2026 KTM 200 Duke Launch : KTM Duke 200 এ শার্প স্টিটফাইটার লুক দেওয়া হয়েছে ৷ যেখানে স্পোর্টি এবং অ্যাগ্রেসিভ রাইডিং-এর ছোঁয়া রয়েছে ৷

Published : February 25, 2026 at 11:10 AM IST
হায়দরাবাদ : KTM ইন্ডিয়া লঞ্চ করল অতি জনপ্রিয় স্পোর্টস বাইক Duke-এর লেটেস্ট মডেল ৷ 2026 Duke মডেলটি একটি দুর্দান্ত আটলান্টিক ব্লু কালার স্কিমে লঞ্চ করা হয়েছে ৷ এছাড়াও পুরনো যে কালার প্যালেটগুলি ছিল সেগুলিই রাখা হয়েছে ৷ তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক অরেঞ্জ, ডার্ক গ্যালভানো এবং সিলভার মেটালিক ৷
Design & Style
KTM Duke 200 এ শার্প স্টিটফাইটার লুক দেওয়া হয়েছে ৷ যেখানে স্পোর্টি এবং অ্যাগ্রেসিভ রাইডিং-এর ছোঁয়া রয়েছে ৷ এটি এরোগোনমিক্সের সঙ্গে এয়ারোডায়নামিক ক্ষমতা প্রদান করতে সক্ষম ৷ যার কারণে হ্যান্ডেলিং এবং রাইডার কন্ট্রোলিং সুবিধা পাওয়া যাবে ৷ ড্রাইভার এবং রাইডারের জন্য অতিরিক্ত লেগরুম দেওয়া হয়েছে ৷ ফলে গাড়ি চালাতে ও ব্যাক সিটে বসতে আরও স্বাচ্ছন্দ বোধ করবেন উভয়েই ৷
KTM এর সিগনেচার অরেঞ্জ কালারের সঙ্গে আটলান্টিক ব্লু শেড ব্যবহার করা হয়েছে ৷ যা মোটরসাইকেলকে আরও শার্প ও আকর্ষণীয় করে তুলেছে ৷ এবং এরসঙ্গে ভিজ্যুয়াল অ্যাপিল আরও বাড়িয়ে তুলেছে ৷ বাইকে স্প্লিট ট্রেল ফ্রেম ফিচার দেওয়া হয়েছে ৷ কমলা ও ব্ল্যাক কালারের ওই স্প্লিট ট্রেল ফ্রেম গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে ৷
Engine and Gearbox
Duke 200 বাইকে রয়েছে 199.5cc, সিঙ্গল সিলিন্ডার, DOHC, লিকুইড কুলড ইঞ্জিন ৷ যা 25PS পাওয়ার এবং 19.3 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম ৷ 6 স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে ৷

Safety & Hardware
প্রিমিয়াম হাল্কা ওজনের স্টিলের ফ্রেম ব্যবহার করে বাইকটি তৈরি করা হয়েছে ৷ 300mm ফ্রন্ট ডিস্ক এবং 230mm রিয়ার ডিস্ক থাকবে ৷ যা ডুয়েল চ্যানেল ABS এর মাধ্যমে পরিচালিত হবে ৷ 13.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে নতুন 2026 মডেলটিতে ৷
Technology & Features
লেটেস্ট টেকনোলজিতে ঠাসা এই বাইকটি ৷ 5 ইঞ্চি TFT স্ক্রিন দেওয়া হয়েছে ৷ সেখানে KTM কানেক্ট ব্য়বহার করা সম্ভব ৷ এছাড়াও নেভিগেশন সাপোর্ট দেওয়া হয়েছে ৷ থাকছে ব্লুটুথ কানেক্ট, LED হেডল্যাম্প, 4 ওয়ে সুইচ, ইনকামিং কল অ্যালার্ট, চার্জিং পোর্ট, হেডসেট পেয়ারিং ফিচার রয়েছে ৷
Price and Rivals
KTM Duke 200 -র এক্স শো-রুম দাম রাখা হয়েছে 1.93 লাখ টাকা ৷ এন্ট্রি লেভেল বাইক হিসেবে এটা বেস্ট অপশন হতে পারে ৷ এর মূল প্রতিদ্বন্দ্বি Bajaj Pulsar NS200, the TVS Apache RTR 200 এবং the Honda Hornet 2.0 ৷

