রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় দায়িত্বে মনোজ পন্থও
2026 সাল আসতে কয়েক ঘণ্টা বাকি ৷ তার আগে রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হল ৷ প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী ৷

Published : December 31, 2025 at 8:59 PM IST
কলকাতা, 31 ডিসেম্বর: জল্পনার অবসান ! বর্ষবরণের সন্ধ্যায় রাজ্যের প্রশাসনিক রদবদলের ফলে তৈরি হল এক নয়া ইতিহাস ৷ পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথমবার মুখ্যসচিব পদে বসলেন কোনও একজন মহিলা ৷ মুখ্য়সচিব মনোজ পন্থের স্থলাভিষিক্ত হলেন 1994 ব্যাচের আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী ৷
এতদিন তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি ৷ বুধবার নবান্নে নতুন দায়িত্বভার গ্রহণ করেন তিনি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় এই প্রথম প্রশাসনের শীর্ষ পদে একজন মহিলা নিযুক্ত হলেন ৷ মুখ্যসচিব হওয়ার দৌড়ে অত্রি ভট্টাচার্য, প্রভাত মিশ্র এবং বরুণ রায়ের মতো প্রবীণ আমলাদের নাম উঠে এলেও, শেষ পর্যন্ত নন্দিনী চক্রবর্তীর নামেই সিলমোহর দিল রাজ্য সরকার ৷
West Bengal Governor CV Ananda Bose is pleased to appoint Nandini Chakravorty, Additional Chief Secretary, Home & Hill Affairs Department with additional charge of Additional Chief Secretary, Parliamentary Affairs Department and Additional Chief Secretary, Tourism Department as… pic.twitter.com/J6z6kB62RD
— ANI (@ANI) December 31, 2025
অন্যদিকে, বুধবারই মেয়াদ শেষ হয়েছে বিদায়ী মুখ্যসচিব মনোজ পন্থের ৷ গত জুন মাসে অবসর নেওয়ার কথা থাকলেও কেন্দ্রের অনুমোদনে তিনি ছ'মাসের এক্সটেনশনে ছিলেন ৷ এদিন সেই মেয়াদ শেষ হল ৷ তবে রাজ্য প্রশাসনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হচ্ছে না ৷ 1991 সালের আইএএস মনোজ পন্থ 2024 সালের সেপ্টম্বরে মুখ্যসচিবের পদে নিযুক্ত হন ৷ এর আগে তিনি অর্থসচিব ছিলেন ৷ পাশাপাশি ভূমি এবং ভূমি সংস্কার দফতরের দায়িত্বও সামলেছেন ৷
West Bengal Governor CV Ananda Bose is pleased to appoint Dr Manoj Pant, Ex- IAS(WB:1991), as Principal Secretary to Chief Minister in the rank of Chief Secretary, until further order. pic.twitter.com/RDQuU1bsCH
— ANI (@ANI) December 31, 2025
রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোজ পন্থকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা (Chief Advisor to Chief Minister) হিসেবে নিয়োগ করা হয়েছে ৷ পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত তিনি মুখ্যসচিব পদমর্যাদাতেই এই দায়িত্ব পালন করবেন ৷ প্রশাসনিক মহলে নন্দিনী চক্রবর্তী অত্যন্ত পরিচিত নাম ৷ অতীতে তিনি রাজ্যপালের প্রধান সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৷ সেই সময় রাজভবন ও নবান্নের টানাপড়েনের মধ্যে তাঁকে নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়েছিল ৷ পরে তাঁকে সরিয়ে পর্যটন এবং 2023 সালের ডিসেম্বরে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দেওয়া হয় ৷ এবার তিনি উঠে এলেন প্রশাসনের সর্বোচ্চ পদে ৷
West Bengal Governor CV Ananda Bose is pleased to appoint Jagdish Prasad Meena, Secretary, Department of Personnel & Administrative Reforms with additional Charges of Member-Secretary, Pollution Control Board and Divisional Commissioner, Presidency Division as Secretary, Home &… pic.twitter.com/yFlEcT5R1I
— ANI (@ANI) December 31, 2025
নন্দিনী চক্রবর্তী মুখ্যসচিব হওয়ায় স্বরাষ্ট্র দফতরের সমীকরণেও বদল এসেছে ৷ রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জগদীশ প্রসাদ মীনা ৷ পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে বরুণ রায়কে ৷ তবে নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি নন্দিনী চক্রবর্তী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, সংসদীয় দফতর ও পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্বও সামলাবেন ৷

