ETV Bharat / state

'আমরাই আসল তৃণমূল', দাবি নিয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ ঋতব্রতদের

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূলের প্রতীকের দাবি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করলেন ঋতব্রতরা ৷ পাল্টা সাংবাদিক বৈঠক করলেন সাগরিক ও সৌগত ৷

West Bengal Politics
দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (ছবি: পিটিআই ভিডিয়ো থেকে সংগৃহীত)
author img

By ANI

Published : July 2, 2026 at 2:28 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 2 জুলাই: নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল কি হাতছাড়া হয়ে যাবে ? মঙ্গলবার নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে দেখা করে তৃণমূল প্রতীকের দাবি জানালেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ এর পাল্টা সাংবাদিক বৈঠক করে বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে তুলোধনা করলেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ও লোকসভা সাংসদ সৌগত রায় ৷

এদিন ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক সেরে সাংবাদিকদের তিনি বলেন, "প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে ? আমরাই তো তৃণমূল কংগ্রেস ৷ আজ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন আমরা সব মিলিয়ে 10 জন, আমাদের এনডব্লিউসি'র সদস্যরা, প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী-সহ আমরা সবাই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেছি ৷"

দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত, অন্যদিকে মমতাপন্থী সাংসদ সাগরিকা ঘোষ ও সৌগত রায় (ভিডিয়ো: পিটিআই)

তিনি জানান, 22 তারিখ জাতীয় অধিবেশনের পর 23 তারিখই ঋতব্রত-পন্থীদের তরফে প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন ৷ ঋতব্রত বলেন, "আমরা অনুরোধ জানিয়েছিলাম, আমরা যাতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা আমাদের বক্তব্য জানাতে পারি ৷ আমরা মুখ্য নির্বাচনী কমিশনারকে ধন্যবাদ জানাই ৷ অন্যান্য নির্বাচন কমিশনারদেরও ধন্যবাদ জানাই ৷ তারা আমাদের কথা শুনেছেন ৷ "

TMC Delegation led by Ritabrata Banerjee meets Election Commission of India in Delhi
দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে ঋতব্রত, আখরুজ্জামান, স্নেহাশিস চক্রব্রতীরা (ছবি: পিটিআই)

তৃণমূল বিভাজনের পর আসল তৃণমূল কে, এই নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এই বিষযে তিনি বলেন, "এখানে আমরা যারা আছি, কেউ ব্যক্তি নই ৷ আমাদের লড়াই ইন্ডিভিজুয়্যাল কাল্টের বিরুদ্ধে ৷" দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না-করে তাঁকে কটাক্ষ করে ঋতব্রত বলেন, "তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গিয়েছিল ৷ যে পার্টি একটা কর্পোরেট কোম্পানিতে পরিণত হয়েছিল ৷ একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল ৷ আমরা যারা এখানে জড়ো হয়েছি, তাদের সবার লড়াই ইনডিভিজ্যুয়াল কাল্টের বিরুদ্ধ কালেক্টিভের লড়াই ৷"