ETV Bharat / state

আলিপুরদুয়ার থেকে ছুটবে পুনে ও বেঙ্গালুর দু'টি দুরপাল্লার ট্রেন

এরই সঙ্গে হাওড়া ও গৌহাটিগামী নতুন বন্দেভারত এক্সপ্রেস জলপাইগুড়ি রোড ষ্টেশনে দাঁড়াবে বলেও আশাবাদী এলাকার সাংসদ।

2 EXPRESS TRAINS FROM ALIPURDUAR
আলিপুরদুয়ার থেকে ছুটবে দুটো দুরপাল্লার ট্রেন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 3, 2026 at 6:33 PM IST

2 Min Read
Choose ETV Bharat

জলপাইগুড়ি, 3 জানুয়ারি: দুটো দূরপাল্লার ট্রেন পেতে চলেছে আলিপুরদুয়ার ৷ এখান থেকে থেকে ভিন রাজ্যের উদ্দেশে চলবে দুটো অমৃত ভারত এক্সপ্রেস ৷ পাশাপাশি, হাওড়া ও গৌহাটিগামী নতুন বন্দে ভারত এক্সপ্রেস জলপাইগুড়ি রোড ষ্টেশনে দাঁড়াবে বলেও আশাবাদী স্থানীয় সাংসদ।

জানা গিয়েছে, আলিপুরদুয়ার থেকে পুনেগামী অমৃত ভারত এক্সপ্রেস এবং আলিপুরদুয়ার থেকে বোঙ্গালুরুগামী অমৃত ভারত এক্সপ্রেস চলবে ৷ নতুন বছরে এই দুটি ট্রেন চালু হতে চলেছে ৷ আর তাতে সুবিধা হবে উত্তরবঙ্গবাসীর। অন্যদিকে, নিউ জলপাইগুড়ি থেকে বালুরঘাটগামী ইন্টারসিটি এক্সপ্রেসের রুট এক্সটেনশন হচ্ছে হলদিবাড়ি পর্যন্ত। জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়।

আলিপুরদুয়ার থেকে ছুটবে দুটো দুরপাল্লার ট্রেন (ইটিভি ভারত)

অন্যদিকে, হাওড়া ও গৌহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস জলপাইগুড়ি রোড ষ্টেশনে স্টপেজের বিষয়েও আশাবাদী সাংসদ। আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু রেলের স্টপেজের দাবি জানিয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়। তিনি বলেন, "নতুন বছরে আমরা তিনটি নতুন ট্রেন পাব। আমাদের এই এলাকা থেকে প্রচুর মানুষ বাইরের রাজ্যে কাজে যায় ৷ তাই আলিপুরদুয়ার থেকে পুনেগামী ও আলিপুরদুয়ার থেকে বেঙ্গালুরুগামী ট্রেনের দাবি ছিল বহুদিন ধরেই। সেটা আমরা পেতে চলেছি। এই ট্রেনগুলির ময়নাগুড়ি, ধুপগুড়ি, জলপাইগুড়ি রোড ষ্টেশনে স্টপেজ যাতে হয় সেই বিষয়ে আমি আশাবাদী।" তিনি আরও জানান, নিউ জলপাইগুড়ি থেকে বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেসের রুট এক্সটেনশন হয়ে হলদিবাড়ি পর্যন্ত হবে।

কোচবিহারে বন্দেভারতের স্টপেজ থাকলেও আলিপুরদুয়ারের স্টপেজ নেই ৷ তা নিয়েও রাজনৈতিক পারদ চড়ছে । আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের দফতরের সামনে এলাকার বিধায়ক সুমন কাঞ্জিলাল বন্দে ভারত ট্রেনের স্টপেজের দাবিত বিক্ষোভ দেখাচ্ছিলেন এদিন। সেখানে সামনে জলপাইগুড়ির সাংসদকে পেয়ে হাওড়া গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেসের আলিপুরদুয়ারে স্টপেজের দাবি জানান তিনি।

সুমন কাঞ্জিলাল বলেন, "আলিপুরদুয়ারের স্বার্থে যাতে বন্দে ভারতের স্টপেজ এখানে দেওয়া হয় সেই আমার দাবি।" সাংসদ অবশ্য বিধায়ক সুমন কাঞ্জিলালকে জানিয়েছেন, আলিপুরদুয়ার থেকে দুটো দুরপাল্লায় ট্রেন চালু হচ্ছে। এদিন বিধায়ক ও সাংসদ একে অপরকে নতুন বছরের শুভেচ্ছাও জানান।