ETV Bharat / state

শিয়ালদা শাখায় বাতিল থাকবে বহু ট্রেন, রক্ষণাবেক্ষণের কাজে 2 দিনের 'মেগা পাওয়ার ব্লক'

প্রথম ব্লকটি শিয়ালদা-কাঁকুড়গাছি রোড জংশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আপ-ডাউন সাব-লাইনে 15 ঘণ্টার পাওয়ার ব্লক হবে। দ্বিতীয় ব্লকটি 6 ঘণ্টার জন্য হবে বালিগঞ্জ স্টেশনে ৷

Train Cancellation Alert
শিয়ালদা শাখায় বাতিল থাকবে বহু ট্রেন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 4, 2026 at 3:54 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 3 জুন: রেলের পরিকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তা সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদা বিভাগ আগামী 6 জুন (শনিবার) এবং 7 জুন (রবিবার) দুটি মেগা ট্রাফিক ও পাওয়ার ব্লক নিয়েছে।

প্রথম ব্লকটি শিয়ালদা এবং কাঁকুড়গাছি রোড জংশনের মধ্যে ব্রিজ নং-3-এর গার্ডার প্রতিস্থাপন (রি-গার্ডারিং) কাজের জন্য আপ ও ডাউন সাব-লাইনে 15 ঘণ্টার (900 মিনিট) ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। এর মধ্যে আপ মেইন লাইনে 60 মিনিটের ব্লকও রয়েছে। ব্লকটি শনিবার রাত 10টা 15 মিনিট থেকে রবিবার বেলা 1টা 15 মিনিট ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়াও, নারকেলডাঙা কারশেড এ ট্রেন চলাচল শনিবার রাত 7টা থেকে রবিবার বিকেল 4টে পর্যন্ত কার্যকর থাকবে।

বর্তমান গার্ডারগুলি সেলফ্লাইফ শেষ হয়েছে তাই যাত্রী নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সেগুলিকে আধুনিক ও আরও বেশি শক্তিশালী গার্ডার দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। এর ফলে সেতুর কাঠামোগত দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং এই গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেন চলাচল আরও মসৃণ ও দ্রুত হবে বিক্রি কতৃপক্ষের তরফে জানানো হয়েছে।

Sealdah Station
রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদা বিভাগ বাতিল থাকছে বহু ট্রেন (ইটিভি ভারত)

দ্বিতীয় ব্লকটি বালিগঞ্জ স্টেশনের মধ্যে ডাউন প্যাসেঞ্জার লাইনে 6 ঘণ্টার (360 মিনিট) ট্রাফিক ব্লক নেওয়া হবে। এই ব্লক শনিবার রাত 11টা 10 মিনিট থেকে রবিবার ভোর 5টা 10 মিনিট পর্যন্ত কার্যকর থাকবে।

যাত্রীদের অসুবিধার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ সপ্তাহান্তে অর্থাৎ শনিবার রাত ও রবিবার এই মেগা ব্লকগুলি রেখেছে। রবিবার সরকারি ছুটির দিন হওয়ায় নিত্যযাত্রী ও কর্মজীবী মানুষের উপর এর প্রভাব তুলনামূলকভাবে কম হবে।

শিয়ালদা উত্তর ও দক্ষিণ শাখার একাধিক উপনগরীয় ইএমইউ লোকাল ট্রেন বাতিল, আংশিকভাবে গন্তব্যে সমাপ্ত (শর্ট টার্মিনেশন) অথবা আংশিকভাবে নির্দিষ্ট স্টেশন থেকে চালু (শর্ট অরিজিনেশন) করা হবে। প্রভাবিত ট্রেনগুলির বিস্তারিত তালিকা দেওয়া হল ৷

Train Cancellation Alert
রক্ষণাবেক্ষণের কাজে 2 দিনের 'মেগা পাওয়ার ব্লক' হবে শিয়ালদা-বালিগঞ্জ স্টেশনে (ইটিভি ভারত)

শনিবার যে ইমু লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে: শিয়ালদা নর্থ ও মেন সেকশন

• শিয়ালদা – নৈহাটি: 31443, 31445, 31447 আপ / 31442, 31446, 31450 ডাউন

• শিয়ালদা – রানাঘাট: 31631 আপ / 31636 ডাউন

• শিয়ালদা – বনগাঁ: 33849 আপ / 33856 ডাউন

• শিয়ালদা – শান্তিপুর: 31533 আপ / 31538 ডাউন

• শিয়ালদা – কল্যাণী সিমন্ত: 31339, 31343 আপ / 31338, 31340 ডাউন

• শিয়ালদা – ডানকুনি: 32249 আপ / 32252 ডাউন

শিয়ালদা সাউথ সেকশনে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে

• শিয়ালদা - ডায়মন্ড হারবার: 34812 ডাউন / 34815 আপ

• শিয়ালদা – সোনারপুর: 34412 ডাউন / 34411 আপ

• শিয়ালদা - কোমাগাটা মারু বজ বজ: 34114 ডাউন / 34113 আপ

• শিয়ালদা – লক্ষ্মীকান্তপুর: 34716 ডাউন / 34713 আপ

যে ট্রেনগুলির রুট সংক্ষিপ্ত করা হয়েছে (শিয়ালদা-উত্তর/বনগাঁ শাখা)

• 33858 ডাউন (বনগাঁ-শিয়ালদা) শনিবার দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আংশিকভাবে সমাপ্ত হবে এবং 33815 আপ (শিয়ালদা-বনগাঁ) রবিবার দমদম ক্যান্টনমেন্ট থেকে আংশিকভাবে যাত্রা শুরু করবে।

• 31926 ডাউন (গেদে-শিয়ালদা) শনিবার ব্যারাকপুর স্টেশনে আংশিকভাবে সমাপ্ত হবে এবং 31911 আপ (শিয়ালদা-গেদে) রবিবার ব্যারাকপুর থেকে আংশিকভাবে যাত্রা শুরু করবে।

• 31540 ডাউন (শান্তিপুর-শিয়ালদা) শনিবার কল্যাণী স্টেশনে আংশিকভাবে সমাপ্ত হবে এবং 31511 আপ (শিয়ালদা-শান্তিপুর) রবিবার কল্যাণী থেকে আংশিকভাবে যাত্রা শুরু করবে।

• 31838 ডাউন (কৃষ্ণনগর সিটি-শিয়ালদা) শনিবার রানাঘাট স্টেশনে আংশিকভাবে সমাপ্ত হবে।

• 31315 আপ (শিয়ালদা-কল্যাণী সীমান্ত) রবিবার নৈহাটি পর্যন্ত চলবে এবং নৈহাটি থেকে 30128 ডাউন (কল্যাণী সীমান্ত-মাঝেরহাট) হিসেবে পরিচালিত হবে।

• 31512 ডাউন (শান্তিপুর-শিয়ালদা) নৈহাটি স্টেশনে আংশিকভাবে সমাপ্ত হবে এবং 31513 আপ (শিয়ালদা-শান্তিপুর) রবিবার নৈহাটি থেকে আংশিকভাবে যাত্রা শুরু করবে।

বালিগঞ্জ স্টেশন ব্লকের কারণে যে ট্রেনগুলির রুট সংক্ষিপ্ত করা হয়েছে

• 34557 আপ (ক্যানিং-শিয়ালদা) এবং 34859 আপ (ডায়মন্ড হারবার-শিয়ালদা) শনিবার বালিগঞ্জ প্ল্যাটফর্ম নং 3-এ আংশিকভাবে সমাপ্ত হবে।

• 34554 ডাউন (Sealdah-Canning) এবং 34860 ডাউন (শিয়ালদা-ডায়মন্ড হারবার) শনিবার বালিগঞ্জ থেকে আংশিকভাবে যাত্রা শুরু করবে।

• 34757 আপ (লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা) শনিবার বালিগঞ্জ প্ল্যাটফর্ম নং 3-এ আংশিকভাবে সমাপ্ত হবে।

• 34163 আপ (বাজবাজ-শিয়ালদা) শনিবার বালিগঞ্জ প্ল্যাটফর্ম নং 1-এ আংশিকভাবে সমাপ্ত হবে।

• 34712 ডাউন, 34112 ডাউন, 34714 ডাউন এবং 34814 ডাউন রবিবার বালিগঞ্জ থেকে আংশিকভাবে যাত্রা শুরু করবে।

• 34811 আপ এবং 34711 আপ রবিবার বালিগঞ্জ প্ল্যাটফর্ম নং 3-এ আংশিকভাবে সমাপ্ত হবে।

• 34511 আপ (ক্যানিং-শিয়ালদা) রবিবার সোনারপুর প্ল্যাটফর্ম নং 3-এ আংশিকভাবে সমাপ্ত হবে এবং 34352 ডাউন (সোনারপুর-ক্যানিং) সোনারপুর থেকে আংশিকভাবে যাত্রা শুরু করবে।

• ব্লক শুরুর আগে শেষ ট্রেন হবে 34858 ডাউন ও 34857 আপ, যা নির্ধারিত সমস্ত স্টপেজে থেমে গন্তব্যে পৌঁছাবে। অবকাঠামোগত কাজ সম্পন্ন হওয়ার পর প্রথম ট্রেন হবে 34813 আপ ও 34612 ডাউন।

রেল পরিকাঠামোর সর্বোচ্চ নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বজায় রাখার জন্য এই গার্ডার প্রতিস্থাপন এবং ট্র্যাক রূপান্তর কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিয়ালদা বিভাগ যাত্রীদের সহযোগিতা কামনা করছে এবং ভ্রমণের পরিকল্পনা করার আগে সংশোধিত সময়সূচি ও সরকারি সামাজিক মাধ্যমের আপডেট দেখে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। নিরাপদ, দ্রুত এবং উন্নত রেল পরিষেবা প্রদানের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।