ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলা: শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা অভিষেকের
ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেন শেক্সপিয়ার সরণি থানায় ৷ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ তৃণমূল সাংসদ থানায় পৌঁছন ৷

Published : September 1, 2026 at 12:46 PM IST
কলকাতা, 1 সেপ্টেম্বর: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খোলা নিয়ে অশান্তির ঘটনা ঘটে বৃহস্পতিবার। সেই ঘটনায় এফআইআর দায়ের হয় শেক্সপিয়র সরণি থানায় ৷ পাশাপাশি নোটিশও পাঠান থানার আধিকারিকরা ৷ এফআইআরে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ৷ আজ (মঙ্গলবার) ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন ৷ তাঁকে দন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন।
গত বৃহস্পতিবার বিকেলে কলকাতা পুরসভার আধিকারিকেরা ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থেকে একটি বিলবোর্ড খুলতে গিয়েছিলেন। তৃণমূলের নামাঙ্কিত সেই বিলবোর্ড অবৈধভাবে বসানো হয়েছে বলে অভিযোগ। পুরসভা জানায়, বিলবোর্ডটি বিপজ্জনকভাবে ঝুলছিল। তাই তা খুলে নিতে গিয়েছিলেন আধিকারিকরা। কিন্তু অভিষেক এবং তাঁর অনুগামীরা পুরকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের সহযোগিতায় দফতরে ঢোকার সময় অশান্তি হয়। পুলিশ ও পুরকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে অভিষেকদের বিরুদ্ধে ।
পাশাপাশি, কলকাতা পুলিশ, পুরসভার কর্মীদের সঙ্গে অভিষেক, ডেরেক ও'ব্রায়েন-সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতা-কর্মীদের ধস্তাধস্তিও হয়। তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ-পুরকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ৷
পাল্টা তৃণমূলের তরফে পুলিশের বিরুদ্ধে তালা ভেঙে অফিসে ঢোকার অভিযোগ করা হয় ৷ ডেরেক'কে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেওয়া এবং মহিলাদের শ্লীলতাহানির অভিযোগও তুলেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক, বৈশ্বানর-সহ নেতা-কর্মীদের একটি ফ্লোরে আটকে রেখে পুলিশ বৈধ নোটিশ ছাড়া জোর করে পুরসভা ওই বিলবোর্ড অবৈধ বলে দাগিয়ে সেটি ভেঙেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। তারপরদিনই এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। বিচারপতি সব পক্ষকে মামলার কপি দিতে নির্দেশ দিয়েছেন। দু'সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে বক্তব্য জানানোর কথা বলা হয় ৷
- অভিষেকের অফিসে বিলবোর্ড খোলা নিয়ে হাইকোর্টে তৃণমূল, কী জানাল আদালত ?

