ETV Bharat / state

বর্ষশেষের দিনে 11 ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা, উত্তরে তুষারপাতের পূর্বাভাস

2025-এর শেষ দিনে পারদ পতন অব্যাহত ৷ গতকালের চেয়েও নামল তাপমাত্রা ৷ আজ মরশুমের শীতলতম দিন ৷

WEST BENGAL WEATHER FORECAST
দক্ষিণবঙ্গে কমল শীতের দাপট (ফাইল ছবি, পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 31, 2025 at 7:41 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 31 ডিসেম্বর: বছরের শেষ দিনে পারদ পতনের রেকর্ড । এবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নামল 11 ডিগ্রি সেলসিয়াসে । যা চলতি মরশুমে হয়নি ।

আবার এর মধ্যেই ঝঞ্ঝার ভ্রুকুটির কথা শুনিয়েছে হাওয়া অফিস ! দক্ষিণবঙ্গে শীতের দাপট কমতে পারে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ বিগত কয়েকদিন ধরে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে রাজ্যবাসী ৷ উত্তরবঙ্গে পরিস্থিতির পরিবর্তন না-হলেও, দক্ষিণবঙ্গে বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ৷ তবে, নতুন বছর শুরুতে ফের দাপট দেখাবে শীত ৷

আবহাওয়া অফিসের অধিকর্তার বক্তব্য (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, "পশ্চিমী ঝঞ্ঝা উত্তুরে হাওয়ার বাধা হয়ে দাঁড়িয়েছে । দক্ষিণবঙ্গে দখিনা বাতাসের প্রভাব থাকবে বেশি । তাপমাত্রা সামান্য বাড়বে । বুধবার থেকে আগামী 2-3 দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 2-3 তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে ৷ কলকাতায় আজ 13 ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রার পারদ । জানুয়ারির প্রথম দুই তিন দিনে 14-16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা ।" তবে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতের মাধ্যমেই নতুন বছরের আগমন ঘটবে ৷ আগামী 4 দিন বৃষ্টি হবে দার্জিলিং-সহ উপরের 5টি জেলাতে । আর দক্ষিণবঙ্গে সামান্য বাড়বে উষ্ণতা ৷ সেই সঙ্গে বাড়বে কুয়াশার দাপট ।

আজকের আবহাওয়া

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 21 ডিগ্রি সেলসিয়াস এবং 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । দিনের আকাশ থাকবে পরিষ্কার । ভোর এবং সকালের দিকে কুয়াশার দাপট থাকবে ।

WEST BENGAL WEATHER FORECAST
দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা (ফাইল ছবি, ইটিভি)

কেমন থাকবে বঙ্গের আবহাওয়া ?

দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পার্বত্য উঁচু এলাকায় 31 ডিসেম্বর থেকে 2 জানুয়ারির মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিং-এর ঘুম, সান্দাকফু এবং চটকপুরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে । দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম হলেও, রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে । হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ।

বর্ষবরণে কুয়াশার ঘনঘটা বাড়বে দক্ষিণবঙ্গে । 31 ডিসেম্বর হালকা কুয়াশা সামান্য সময়ের জন্য সকালের দিকে থাকলেও পরে আকাশ পরিষ্কার হবে । 1-3 জানুয়ারি কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতার একাংশে ৷ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম সহ-সংলগ্ন এলাকাতেও কুয়াশার দাপট থাকবে । নতুন বছরের প্রথম দিনে কুয়াশার ঘনঘটা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে । বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে ।

তবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে । দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে উত্তরবঙ্গের কিছু এলাকায় । কুয়াশার প্রভাব বেশি থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ।

মঙ্গলবার কেমন ছিল আবহাওয়া ?

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 5.8 ডিগ্রি সেলসিয়াস কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.2 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বনিম্ন 61 শতাংশ এবং সর্বোচ্চ 90 শতাংশ ।

পড়ুন: বছরের শেষদিনে একাধিক চমক, দেবদেবীর কৃপায় ঘটবে অনেককিছু