ETV Bharat / state

সমাবর্তনে আচার্য আসতেই প্রতিবাদ, বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

নির্বাচন-সহ পরিকাঠামো ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানোর দাবিতে ফের বিক্ষোভ যাদবপুরে ৷ আচার্য তথা রাজ্যপালের সামনে প্রতিবাদ এসএফআইয়ের ৷

Jadavpur University
দলীয় পতাকা হাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে এসএফআই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 24, 2025 at 12:01 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 24 ডিসেম্বর: সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতেই বিক্ষোভের মুখে পড়লেন আচার্য । বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হচ্ছে 68তম সমাবর্তন অনুষ্ঠান । সেখান যোগ দেওযার জন্য সকাল 10টায় আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে । সেখানে তিনি উপস্থিত হওয়ার পরেই বিক্ষোভ দেখায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ছাত্র সংগঠন ৷

থিয়েটারের বাইরে বিক্ষোভ প্রদর্শনের বিষয়ে সংগঠনের সদস্য সঙ্গীতা কুণ্ডু বলেন, "আমরা বারবার দাবি তুলেছি বিশ্ববিদ্যালয়ে আইসিসি নির্বাচন করতে হবে । রাজ্যপাল আমাদের বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ । তাই যখন আমরা জানতে পারি উনি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন । তখনই আমরা ওনার সামনে আমাদের দাবি তুলে ধরি ।"

সমাবর্তনের দিনেও যাদবপুরে বিক্ষোভ (ইটিভি ভারত)

নির্বাচন ছাড়াও আরওও বেশ কিছু দাবি রয়েছে ছাত্র-ছাত্রীদের । এই প্রসঙ্গে সঙ্গীতা জানান, যাদবপুর পাঁচতারা বিশ্ববিদ্যালয় হলেও সেখানে পরিকাঠামো গত অনেক সমস্যা রয়েছে । যার কারণে যথাযথভাবে ক্লাস হচ্ছে না । ল্যাবেও পর্যাপ্ত জিনিস নেই । তাই পড়ুয়ারা বহু সমস্যার সম্মুখীন হচ্ছে । এর পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা দরকার ৷ আরও নিরাপত্তরক্ষী বাড়াতে হবে । অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নেই ।

যেহেতু সমাবর্তনের দিন ছাড়া আচার্যকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাওয়া যায় না তাই এই দিনটাকেই দাবি জানানোর উপযুক্ত বলে এই বিক্ষোভ প্রদর্শন, জানিয়েছে বাম ছাত্র সংগঠন ৷ এদিন সমাবর্তন অনুষ্ঠানের পর এসএফআই এর ২ জন প্রতিনিধি যান আচার্যের কাছে ডেপুটেশন জমা দিতে। পাভেল দত্ত চৌধুরী জানান, আমরা ডেপুটেশন জমা দিয়েছি। উনি ইতিবাচক উত্তর দিয়েছেন।

Jadavpur University
আচার্য আসার খবর পেয়েই বিশ্ববিদ্যালয় চত্বরে এসএফআইয়ের বিক্ষোভ (ইটিভি ভারত)

যদিও বিক্ষোভ এড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোর্ট বৈঠক করে শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান । আচার্য সিভি আনন্দ বোসের উপস্থিতিতেই হয় কোর্ট মিটিং । তারপর নিয়ম মেনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয় । রাজ্যপাল দেখা করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের সঙ্গে । তারপর শুরু হয় সমাবর্তন ৷

সমাবর্তনের দিন বিক্ষোভ নিয়ে রাজ্যপাল আনন্দ বোস বলেন, "প্রতিবাদ করা ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ৷ রাজভবন এখন লোকভবন, তাই যে কোনও সময় তাঁরা এসে দেখা করতে পারেন ৷" অনুষ্ঠান শেষে এসএফআইয়ের দু'জন প্রতিনিধি যান আচার্যের কাছে ডেপুটেশন জমা দিতে । এই বিষয়ে এসএফআইয়ের এক কর্মী পাভেল দত্ত চৌধুরী বলেন, "আমরা ডেপুটেশন জমা দিয়েছি । উনি ইতিবাচক উত্তর দিয়েছেন ।"