দোলের দিন হাওড়া মেইন-কর্ড লাইনে বাতিল একাধিক ট্রেন
বেশকিছু রুটের ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৷ দোলের দিন যাত্রী সংখ্যা কম থাকায় এই সিদ্ধান্ত ৷

Published : February 27, 2026 at 9:20 PM IST
হাওড়া, 27 ফেব্রয়ারি: দোলযাত্রা উপলক্ষে হাওড়া মেইন ও কর্ড লাইনে একাধিক ট্রেন বাতিল থাকবে বলে জানাল পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ 3 মার্চ মঙ্গলবার দোলের দিন সকাল থেকে সারাদিনে মোট 65টি লোকাল ট্রেন বন্ধ থাকবে ৷ পাশাপাশি, একাধিক রুটে পরিষেবা সংক্ষিপ্ত করা হয়েছে ৷ দোলের দিন নিত্যযাত্রী সংখ্যা অনেকটাই কম থাকবে বলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷
দোলযাত্রার দিন সকাল থেকে মোট 65টি ট্রেন বাতিল করা হয়েছে ৷ বাতিল ট্রেনগুলি হল-
হাওড়া–বর্ধমান মেইন লাইন
আপের 37819, 37711 ও 37843 এবং ডাউনে 37822 ও 37612 নম্বর ট্রেন বন্ধ থাকবে ৷
হাওড়া-বর্ধমান কর্ড লাইন
আপে 36071, 36817, 36825, 36827, 36081 ও 36033 এবং ডাউনে 36072, 36814, 36830, 36834, 36082, 36034 ও 36840 বাতিল করা হয়েছে ৷
হাওড়া–ব্যান্ডেল মেইন লাইন
আপে 37213, 37215, 37219, 37221, 37227, 37243, 37201 ও 37511 এবং ডাউনে 37224, 37202, 37232, 37236, 37240, 37246 ও 37512 নম্বর ট্রেনের পরিষেবা স্থগিত করা হয়েছে ৷
হাওড়া–শেওড়াফুলি রুট
আপে 37041, 37045, 37047, 37049, 37055 এবং ডাউনে 37042, 37046, 37048, 37050 ও 37056 নম্বর ট্রেন চলবে না ৷
হাওড়া–তারকেশ্বর লাইন
আপে 37301, 37323, 37331 ও 37413 এবং ডাউনে 37302, 37332, 37342 ও 37414 নম্বর ট্রেন বাতিল থাকবে ৷
নৈহাটি–ব্যান্ডেল শাখা
আপে 37527, 37531 ও 37535 এবং ডাউনে 37528, 37532 ও 37536 নম্বর ট্রেনগুলি বন্ধ থাকবে ৷ পাশাপাশি হাওড়া–শ্রীরামপুর ও বর্ধমান–কাটোয়া রুটেও নির্দিষ্ট কয়েকটি ট্রেনের পরিষেবা স্থগিত করা হয়েছে ৷
তবে যাত্রী স্বস্তির কথা মাথায় রেখে, 37815 হাওড়া–বর্ধমান এবং 37824 বর্ধমান–হাওড়া লোকাল ওইদিন প্রতিটি স্টেশনে থামবে ৷ রেল কর্তৃপক্ষের বক্তব্য, "দোল উৎসবের দিন সকালে যাত্রী চলাচল তুলনামূলকভাবে কম থাকে ৷ তাই পরিস্থিতি বিচার করে সাময়িকভাবে পরিষেবা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷"
রেলের তরফে আরও জানানো হয়েছে, বাতিল হওয়া ট্রেনগুলির যাত্রীরা যেন বিকল্প সময়সূচি দেখেই সফরের পরিকল্পনা করেন ৷ প্রয়োজনে নিকটবর্তী অন্য পরিষেবা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ দোলের দিনে যাত্রী সংখ্যা কম থাকে ৷ বিগত বছরগুলির এই যাত্রী সংখ্যার ধরন অনুযায়ী এমন ব্যবস্থা নেওয়া হলেও, কর্মসূত্রে যাঁদের যাতায়াত অপরিহার্য, তাঁদের আগেভাগে স্টেশন বা অনলাইনে আগাম ট্রেনের সূচি জেনে নিতে আবেদন করা হয়েছে ৷"

