ETV Bharat / state

রাজভবনে বাজবে সানাই, বসবে বিবাহের আসর ! 'কালারফুল' উপহার পাবেন নবদম্পতিরা

খুব শীঘ্র সিভি আনন্দ বোসের পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে তিন বছর পূর্ণ হচ্ছে ৷ সেই উপলক্ষে এই গণবিবাহের আসরের আয়োজন ৷

CV Ananda Bose
রাজ্যপালের উদ্যোগে গণবিবাহের আসর রাজভবনে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 8, 2025 at 7:37 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 নভেম্বর: বিভিন্ন রাজনৈতিক দল ও গণসংগঠনের উদ্যোগে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গণবিভাগের আসর বসে । মূলত, দরিদ্র প্রান্তিক ঘরের ছেলেমেয়েদের বিয়ের ব্যবস্থা করা হয় । এবার সেই কাজটিই করতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

সূত্রের দাবি, আগামী 23 নভেম্বর কলকাতা রাজভবনে গণবিবাহের আসর বসতে চলেছে । 100 জনের বিয়ের ব্যবস্থা করা হচ্ছে । আর এই বিবাহ আসরকে কেন্দ্র করে যাবতীয় ব্যবস্থা অর্থাৎ সানাই বাজানো থেকে শুরু করে আলো-সাজগোজ সমস্ত কিছুই ব্যবস্থা থাকবে । সমাজের বিশিষ্টজনেরা আমন্ত্রিত অতিথি হিসেবেও উপস্থিত থাকবেন। আর সেই বিবাহ বাসরের নেতৃত্ব দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

CV Ananda Bose
বিগত দিনে রাজভবনে হওয়া অনুষ্ঠানের ফাইল চিত্র (ছবি সূত্র-রাজভবন)

ঐতিহ্যবাহী কলকাতা রাজভবনে বছরভর নানানরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ৷ তবে এর আগে কখনও বিবাহের আসর বসেনি বলেই দাবি ওয়াকিবহল মহলের । কেন এই উদ্যোগ?

রাজ্যপালের বিশেষ কর্তব্যরত আধিকারিক বলেন, "আগামী 23 নভেম্বর রাজ্যপাল পদে সিভি আনন্দ বোসের তৃতীয় বছর পূর্তি হচ্ছে এবং চতুর্থ বর্ষ শুরু । এই কারণেই রাজ্যবাসীর জন্যে বেশ কিছু গঠনমূলক এবং কল্যাণকর কর্মকাণ্ডের কথা বিবেচনা করা হয়েছে । যা সাধারণ মানুষের জন্য উপকারী হবে । তারই একটি বিষয় গণবিবাহ । রাজভবন বিবাহ অনুষ্ঠান পরিচালনার ব্যবস্থা করবে । শুধুমাত্র বিবাহ অনুষ্ঠানের খরচ বহন করবে । বিবাহ দম্পতিকে প্রতীকী উপহারও দেওয়া হবে ।"

CV Ananda Bose
বিগত দিনে রাজভবনে হওয়া অনুষ্ঠানের ফাইল চিত্র (ছবি সূত্র-রাজভবন)

রাজভবন সূত্রের আরও দাবি, সব মিলিয়ে 100 জনের বিয়ের আয়োজন হচ্ছে । মূলত সমাজের আর্থিক পিছিয়ে পড়া পরিবারগুলোর ছেলেমেয়েরা এই আসরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন । সুযোগ পেতে পাত্র এবং কন্যা উভয়ের তরফে কলকাতা রাজভবনে যোগাযোগ করতে হবে । আজ শনিবার থেকে আগামী 16 নভেম্বর পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে । বিয়ের জন্য প্রয়োজনীয় নাম ঠিকানা নথিপত্র ছবি-সহ সমস্ত বিষয়ে রাজভবনের কাছে পাঠাতে হবে । আবেদনপত্রের সঙ্গে পাঠানো নথির সত্যতা উল্লেখ করার জন্য স্থানীয় প্রশাসনিক কর্তা কিংবা গেজেটেড অফিসার কিংবা জনপ্রতিনিধির শংসাপত্র দিতে হবে ।

CV Ananda Bose
বিগত দিনে রাজভবনে হওয়া অনুষ্ঠানের ফাইল চিত্র (ছবি সূত্র-রাজভবন)

ঠিকানা: উপ-সচিব

রাজ্যপালের সচিবালয়

রাজভবন, কলকাতা 700062

ইমেল: peaceroomrajbhavan@gmail.com

generalcellgs@gmail.com

specialcellgs@gmail.com

আবেদনপত্র পাঠাতে বা কোনোরকম সমস্যা হলে সরাসরি টেলিফোন লাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আবেদনকারীরা । রাজভবন পিবিএক্স নম্বর: 033-22001641

CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস (ছবি সূত্র-রাজভবন)