ETV Bharat / state

আবাসের তালিকায় উঠতে পারে 45 লক্ষ নাম, আশা দিলীপের

মন্ত্রীর আশা, এবার রাজ্যে 45 লক্ষ মানুষের নাম আবাসের তালিকায় উঠতে পারে ৷ খতিয়ে দেখে যোগ্যদের বাড়ি বানিয়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী ৷

Dilip Ghosh abas scheme
আবাসের তালিকায় এবার উঠতে পারে 45 লক্ষ নাম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 29, 2026 at 9:27 PM IST

2 Min Read
Choose ETV Bharat

মালদা, 29 অগস্ট: এবার বাংলা থেকে 45 লক্ষ মানুষের নাম আবাস যোজনায় তালিকায় উঠতে পারে ৷ তালিকা খতিয়ে দেখে যোগ্যদের বাড়ি তৈরির কাজ হবে বলে জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ ৷

তাঁর দফতরের কর্মীদের সঙ্গে বৈঠক করতে শুক্রবার রাতে মালদায় এসেছেন দিলীপ । এদিন মালদা কলেজ অডিটোরিয়ামে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার আধিকারিক ও কর্মীদের নিয়ে সেই বৈঠক করেন তিনি ৷ শেষে দিলীপ বলেন, “আবাস যোজনার ক্ষেত্রে মালদা, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুর রাজ্যের অন্যান্য জেলা থেকে কিছুটা পিছিয়ে রয়েছে ৷ তবে এখনও হাতে দু’তিনদিন রয়েছে ৷ এই জেলাগুলির প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে আবার সমীক্ষার কাজ শেষ করে দেবে বলে জানিয়েছে ৷"

এদিন সকালে একই বৈঠক করতে উত্তর দিনাজপুর গিয়েছিলেন মন্ত্রী ৷ তার আগে সার্কিট হাউসে তাঁর সঙ্গে দেখা করেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একটি প্রতিনিধি দল ৷ সংগঠনের তরফে মন্ত্রীকে ‘আমার মালদা’ ব্র্যান্ডের আম উপহার দেওয়া হয় ৷ মালদার আম-সহ অন্য কৃষি ও উদ্যানজাত পণ্যকে কীভাবে আরও সংগঠিতভাবে দেশীয় ও জাতীয় বাজারে তুলে ধরা যায়, জেলার সামগ্রীর ব্র্যান্ডিং ও মার্কেটিং কীভাবে বাড়ানো যায়, স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের জন্য নতুন বাজারের সুযোগ কীভাবে তৈরি করা যায় তা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বণিক মহলের সদস্যরা ৷ তাঁরা এই সম্পর্কিত একটি ডেপুটেশনও মন্ত্রীর হাতে তুলে দেন ৷

মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, “আজ আমরা সংগঠনের তরফে মন্ত্রীর কাছে কিছু দাবি পেশ করেছি ৷ জেলার কৃষিকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, কৃষিজ পণ্য কৃষক কীভাবে দ্রুত বাজারজাত করতে পারে, জেলার আমের ব্র্যান্ডিং ও মার্কেটিং আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে ৷ এই মুহূর্তে জেলার হিমঘরগুলি নানাবিধ সমস্যার মুখোমুখি ৷ কীভাবে হিমঘরগুলিকে রক্ষা করা যায় তা নিয়েও মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি ৷ আমাদের দাবিগুলি তিনি বিবেচনা করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন ৷”