ETV Bharat / state

আরও সহজ হবে নিউটাউনের রাস্তায় চলাফেরা, গুরুত্বপূর্ণ মোড়ে দিক নির্দেশক বোর্ড বসাচ্ছে NKDA

নিউটাউনের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে বসবে ওয়ে ফাইন্ডার সাইনেজ বোর্ডও ৷ সাধারণের সমস্যার সমাধান করতে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এই পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে ৷

NKDA
নিউটাউনের গুরুত্বপূর্ণ মোড়ে বসছে দিক নির্দেশক বোর্ড (ছবি সূত্র- এনকেডিএ)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 13, 2025 at 8:21 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 13 নভেম্বর: বদলে যেতে চলেছে নিউটাউনের রাস্তার রূপ ৷ আবাসিক থেকে বাইরে থেকে আসা লোকেদের পক্ষে আরও সহজ হবে রাস্তায় চলাফেরা ৷ কারণ, গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে বসবে দিক নির্দেশক এবং তথ্য প্রদানকারী আধুনিক ওয়ে ফাইন্ডার সাইনেজ বোর্ড ৷

বর্তমানে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ) এলাকার কিছু কিছু রাস্তার মোড়ে আছে দিক নির্দেশক বোর্ড । তবে এলাকার হাসপাতাল, বাজার, দোকান বা প্রয়োজনীয় ভবন খুঁজে পেতে মাঝেমধ্যেই সমস্যার সম্মুখীন হন বাসিন্দারা । কারণ, ব্লক বা রাস্তার নাম থাকায় সেটুকুর বাইরে আর কিছু বাসিন্দাদের কাছে অবগত হয় না । তাই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবার ওয়ে ফাইন্ডার সাইনেজ বোর্ড লাগানোর ।

এতে কীভাবে উপকৃত হবেন এলাকার মানুষ থেকে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এলাকায় আসা লোকজন? এনকেডিএ সূত্রে জানা যাচ্ছে, এখন শহরের কিছু রাস্তার মোড়ে শুধু পথ নির্দেশিকা লাগানো রয়েছে মাত্র । সেখানে ব্লক উল্লেখ আছে । প্রতিনিয়ত বিভিন্ন জায়গা় থেকে মানুষজন এখানে ফ্ল্যাট কিনছেন । আবাসিক হচ্ছেন । তাঁদের ক্ষেত্রে কোথায় বাজার, দোকান, স্কুল, কলেজ থেকে হাসপাতাল, এই সমস্ত প্রয়োজনীয় বিষয় অজানা রয়ে যাচ্ছে ৷ যার ফলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের ।

NKDA
নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এই উদ্যোগ নিয়েছে (ছবি সূত্র- এনকেডিএ)

তাই এই পথ নির্দেশ বোর্ডের পরিবর্তে বড় রাস্তা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে আধুনিক ওয়ে ফাইন্ডার সাইনেজ বোর্ড বাস্তবায়ন করবে এনকেডিএ । যাতে এই সমস্ত জায়গায় ছোট আকারে বোর্ডে সেখানে রাস্তার নির্দেশের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় জায়গা, দর্শনীয় স্থানের তথ্য এবং সেখানে কোন পথ ধরে যেতে হবে, সেটা দেওয়া থাকবে । শহরে এই বোর্ড দেখতেও নান্দনিক লাগবে । এনকেডিএ মনে করছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উপকৃত হবেন সার্বিকভাবে এলাকার বাসিন্দারা । উপকৃত হবেন বিভিন্ন কাজে এনকেডিএ এলাকায় আসা-যাওয়া করা মানুষজন থেকে গাড়ি চালকরা । মুহূর্তের মধ্যে তাঁরা সঠিক পথ ধরে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন ।

এনকেডিএ-র এক আধিকারিক বলেন, "এটা হল ওয়ে ফাইন্ডার সাইনেজ বোর্ড । এলইডি ডিসপ্লে নয় । টেন্ডার ডাকা হবে । যে কোম্পানি আসবে, তারা গোটা এনকেডিএ এলাকা সার্ভে করবে । তারপর কোথায় কোথায় এই বোর্ড লাগানোর প্রয়োজন তারাই নির্ধারণ করবে । এই বোর্ড লাগানোর হলে বাসিন্দাদের স্কুল, কলেজ, হাসপাতাল, বাজারের মতো জায়গায় যেতে আর সমস্যার সম্মুখীন হতে হবে না । এই বোর্ড দেখেই তাঁরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারবেন । এর ফলে বাসিন্দাদের হাতের মুঠোয় চলে আসবে গোটা শহর । তাদের আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন থাকবে না ।"