ETV Bharat / state

কেনাবেচায় ব্যস্ত বড়বাজার, রঙের সঙ্গেই পাল্লা দিয়ে বিকোচ্ছে ফোম স্প্রে

2500 টাকা পর্যন্ত বড় পিচকারি বন্দুক রয়েছে । সেগুলো খুব বিক্রি করছে বড়বাজারে ৷

holi 2026
বড়বাজার যেন রঙের বাজার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2026 at 9:19 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মার্চ: মঙ্গলবার দোল ও বুধবার হোলি ৷ তার আগের দিন সোমবার বড়বাজার যেন রঙের বাজার । সারি দিয়ে বসেছে দোকান । মেশিন গান থেকে রঙের সিলিন্ডার বিক্রি হচ্ছে দেদার । পাশাপাশি নজর কেড়েছে রঙিন ফোম স্প্রে । ভোটের প্রভাবে লাল থেকে গেরুয়া সবুজ আবিরের এবার বিক্রি বাম্পার । বড়বাজার সত্যনারায়ণ পার্ক চত্বরে কেবল মাথায় ভিড় ৷

একের পর এক দোকান রঙের উৎসবে ব্যবহৃত নানা পসরা নিয়ে হাজির বিক্রেতাদের কাছে । তার মধ্যে রঙের সিলিন্ডার বেশ কয়েক বছর ধরেই ক্রেতাদের চাহিদা তালিকায় । তবে এবার খানিক বেড়েছে তার দাম ।

কেনাবেচায় ব্যস্ত বড়বাজার, রঙের সঙ্গেই পাল্লা দিয়ে বিকোচ্ছে ফোম স্প্রে (ইটিভি ভারত)

ছোট সিলিন্ডার 600 টাকা, মাঝারি 850 টাকা ও বড় 1200 টাকা । লং রেঞ্জ মেসিন গান পিচকিরিও আছে ৷ যার দাম 2500 টাকা পর্যন্ত রয়েছে । দাম শুনে খানিকটা হাতে ছ্যাঁকা লাগলেও এটাই বিক্রি হচ্ছে বেশি সংখ্যায় ।

holi 2026
বড়বাজারে রঙের কেনাবেচা (নিজস্ব ছবি)

আছে আর হরেকরকমের পিচকিরি । তবে শিশা মুক্ত রং এবার বিক্রি হচ্ছে অধিকাংশ দোকানে । বহু রঙের আবির আছে । কমবেশি 300-350 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে । এই বছর আরও একটি বিষয় নজর কেড়েছে ।

holi 2026
রঙের সিলিন্ডার বিক্রি হচ্ছে দেদার (নিজস্ব ছবি)

ক্রেতাদের তরফে চাহিদাও আছে সেটা হল রঙিন ফোম স্প্রে । জন্মদিন বা কোনও উৎসবের সময় সাদা ফোম স্প্রে ব্যবহার হয় থাকে কমবেশি । তবে দোল উপলক্ষ্যে এখন রঙের পরিবর্তে সবুজ, লাল-সহ নানা রঙের এই স্প্রে মিলছে ।

holi 2026
বড়বাজারে হোলি জমজমাট (নিজস্ব ছবি)

বছর 15-এর দিব্যাংশু মিশ্র এসেছিল বড়বাজারে দাদার সঙ্গে রঙের কেনাকাটা করতে । বিরাট পিচকিরি কিনেছে বলেই আনন্দের সঙ্গে জানাল । পাশাপাশি রং কিনেছে ।

holi 2026
রঙিন ফোম স্প্রে বাজার রমরমা (নিজস্ব ছবি)

হোলির দিন পর্যন্ত অপেক্ষা নয়, তার কথা আগামিকাল থেকেই তার রং খেলা শুরু । পরিবারে বাবা, মা, দাদা, দাদু সকলের সঙ্গেই আনন্দ করবে রং খেলবে সে । কিশোর বলল, "এখান থেকে অনেক রং নিয়েছি ৷ দু'দিন ধরে খেলব রং ৷"

holi 2026
বিভিন্ন রঙের আবির বিক্রি হচ্ছে (নিজস্ব ছবি)

আবির বিক্রেতা রাজ বলছেন, "গুলাল বিক্রি করছি । শিশা নেই কোনোটায় । হারবাল আবির বেশি বিক্রি হচ্ছে । গেরুয়া আবির বিক্রি হচ্ছে ভালোই । সবাই চাইছে এই রং আসুক । তাই এইটা বেশি বিক্রি । এছাড়াও সবুজ হচ্ছে । লাল ভালো পরিমাণে হচ্ছে বিক্রি । কিন্তু সকলকে টেক্কা দিচ্ছে গেরুয়া ।"

holi 2026
মেশিন গান ভালো বিক্রি হচ্ছে (নিজস্ব ছবি)

বিক্রেতা সূর্য মোহন পাণ্ডে বলেন, "রঙের সিলিন্ডার 1 লিটার, 2 ও 4 লিটারের আছে । 6 লিটার এমনকি বিরাট বড় 25 লিটারের সিলিন্ডার আছে । 2500 টাকার বড় বড় পিচকারি বন্দুক রয়েছে ৷ 2000-2200 টাকায় ভালো বিক্রি হচ্ছে সেগুলি । রঙের বাজার বেশ ভালোই আছে । আমার কাছে সম ভেষজ রং আছে ৷" সব মিলিয়ে এবার বড়বাজারে রঙের বাজার জমজমাট বলছেন ক্রেতা বিক্রেতারা ।