ETV Bharat / state

হাওড়া বিভাগে সেতু মেরামতে পাওয়ার ব্লক, বাতিল বহু লোকাল ট্রেন

রেলসেতুতে মেরামতির কাজের জন্য আগামী সপ্তাহান্তে 2 দিন ধরে বড় ট্রাফিক-পাওয়ার ব্লকের ঘোষণা করেছে পূর্ব রেল। ফলে, হাওড়া বিভাগের একাধিক লোকাল বাতিল হচ্ছে৷

Local Train
হাওড়া বিভাগে বাতিল বহু লোকাল ট্রেন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 11, 2025 at 9:54 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হাওড়া, 11 ডিসেম্বর: হাওড়া বিভাগের শেওড়াফুলি–হাওড়া স্টেশনের মধ্যবর্তী একটি রেল সেতুতে জরুরি মেরামতির কাজের জন্য আগামী সপ্তাহান্তে দুই দিনব্যাপী বড় ট্রাফিক ও পাওয়ার ব্লক ঘোষণা করেছে পূর্ব রেল। 13 ডিসেম্বর ও 14 ডিসেম্বর— শনিবার ও রবিবার— এই দুই দিন হাওড়া বিভাগের একাধিক রুটে লোকাল ট্রেন চলাচলে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। যাত্রীদের আগাম সতর্ক করতে বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

13 ডিসেম্বর: সীমিত বাতিল

শনিবার তারকেশ্বর–হাওড়া শাখায় দু’জোড়া লোকাল বাতিল করা হয়েছে।

  • তারকেশ্বর–হাওড়া: 37352, 37354
  • হাওড়া–তারকেশ্বর: 37349, 37351

যদিও বাতিলের সংখ্যা কম, তবে সকাল-দুপুরের ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।

14 ডিসেম্বর: সবচেয়ে বেশি প্রভাব

রবিবার হাওড়া বিভাগের বেশ কয়েকটি রুটে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হবে। তারকেশ্বর, গোঘাট, আরামবাগ, হরিপাল— প্রায় সব শাখাতেই একাধিক লোকাল বাতিলের তালিকায়।

  • তারকেশ্বর–হাওড়া: 37312, 37314, 37316, 37318, 37320, 37322, 37356, 37358
  • তারকেশ্বর–শেওড়াফুলি: 37412, 37416
  • গোঘাট–হাওড়া: 37372
  • আরামবাগ–হাওড়া: 37360
  • হরিপাল–হাওড়া: 37308
  • হাওড়া–গোঘাট: 37371 (সম্পূর্ণ বাতিল)
  • হাওড়া–তারকেশ্বর: 37309, 37311, 37313, 37315, 37317, 37353, 37355
  • হাওড়া–আরামবাগ: 37359
  • শেওড়াফুলি–তারকেশ্বর: 37411, 37415
  • হাওড়া–হরিপাল: 37307
  • 37373 ট্রেনটি আংশিকভাবে বাতিল— এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে না; তারকেশ্বর থেকেই যাত্রা শুরু করবে।

বিশেষ সময় পরিবর্তন

  • 37373: 14 ডিসেম্বর তারকেশ্বর থেকে সকাল 9টা 10 মিনিটে ছাড়বে এবং যাবে গোঘাট পর্যন্ত।
  • 37324: নির্ধারিত সময়ের 10 মিনিট পরে, সকাল 9টা 42 মিনিটে ছাড়বে।

পূর্ব রেল জানিয়েছে, শেওড়াফুলি–হাওড়া রেলসেতুর রক্ষণাবেক্ষণ দ্রুত শেষ করতেই এই পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। স্বল্প সময়ে কাজ সেরে ফেলতে বড় পরিসরে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। যাত্রীদের অসুবিধা কমাতে বিকল্প ব্যবস্থাও বিবেচনা করছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের আগাম সতর্ক করে বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির জন্য বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে রেল৷

  1. ইন্ডিগো ফ্লাইট বাতিলের জের, একাধিক স্পেশাল ট্রেন চালু দক্ষিণ-পূর্ব রেলে
  2. তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন, জানাল রেল