ETV Bharat / state

চূড়ান্ত ভোটার তালিকায় বাদ 5 লক্ষেরও বেশি নাম, দাবি সিইও-র

sir live update
প্রকাশিত চূড়ান্ত তালিকা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 28, 2026 at 1:24 PM IST

|

Updated : February 28, 2026 at 6:05 PM IST

Choose ETV Bharat

অবশেষে প্রতীক্ষার অবসান ৷ শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আগে জানিয়েছিলেন, শনিবার দুপুর 2টোয় প্রকাশিত হবে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা ৷ তবে বাস্তবে দেখা গেল, নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগেই প্রকাশিত হল স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) 2026-এর পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা ।

LIVE FEED

5:52 PM, 28 Feb 2026 (IST)

কত নাম বাদ ?

এসআইআর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য় দিল নির্বাচন কমিশন ৷ শনিবার সন্ধ্যায় কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা 7 কোটি 4 লক্ষ 59 হাজার 284 জন ৷ পুরুষ ভোটারের সংখ্যা 3 কোটি 60 লক্ষ 22 হাজার 642 জন ৷ মহিলা ভোটারের সংখ্যা 3 কোটি 44 লক্ষ 35 হাজার 260 জন ৷ তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 1 হাজার 382 জন। সংশোধন পর্বে নতুন করে যুক্ত হয়েছেন 1 লক্ষ 82 হাজার 36 জন ৷ মানে এই পর্বে বাদ পড়েছে 5 লক্ষ 46 হাজার 53 জনের নাম। তবে এসআইআর শুরুর আগে থেকে হিসেব করলে 63 লক্ষ 66 হাজার 952 জনের নাম বাদ গিয়েছে ৷

5:32 PM, 28 Feb 2026 (IST)

নাম বাদ পড়লে আবেদনের সুযোগ

একাধিক তথ্য তুলে ধরে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দাবি ফর্ম 7 সংক্রান্ত কারণে 5 লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে ৷ যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা 15 দিনের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন ৷

5:25 PM, 28 Feb 2026 (IST)

তালিকা-তথ্য

কমিশনের দেওয়া তথ্য বলছে এসআইআর প্রক্রিয়া শেষে রাজ্যের ভোটার তালিকায় নাম আছে 7 কোটি 4 লাখ 59 হাজার 284 জন ৷ এর মধ্যে 60 লক্ষের নাম এখনও বিবচেনাধীন ৷ এর পাশাপাশি 58 লাখেরও বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি ৷ নতুন ভোটারের সংখ্য 1 লাখ 82 হাজার 36 জন ৷

5:15 PM, 28 Feb 2026 (IST)

নিয়ম মেনেই নাম বাদ, দাবি মনোজের

সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ৷

5:10 PM, 28 Feb 2026 (IST)

5 লক্ষেরও বেশি সরকারি কর্মী

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান এসআইআর প্রক্রিয়ায় 5 লক্ষেরও বেশি সরকারি কর্মী যুক্ত ছিলেন ৷

5:08 PM, 28 Feb 2026 (IST)

কমিশনের লক্ষ্য

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় এসআইআরের ক্ষেত্রে কমিশনের লক্ষ্য ছিল সমস্ত যোগ্য় ভোটারদের নাম তালিকায় তোলা ৷

4:19 PM, 28 Feb 2026 (IST)

66 লক্ষ নাম বাদ যাওয়ার আশঙ্কা

শনিবার সকাল থেকে চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন ৷ বেশ কয়েকটি জেলা থেকে ইতিমধ্যেই সেই তথ্য পাওয়া গিয়েছে ৷ কমিশনের একটি সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে শেষমেশ 66 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে ৷

4:06 PM, 28 Feb 2026 (IST)

সকাল থেকেই তৎপরতা

নির্ধারিত সময়ের বেশ কিছু আগেই প্রকাশিত হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন SIR 2026 এর পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। আজ সকালেই একাধিক জায়গায় বিডিও এবং এসডিও অফিস ভোটার তালিকা ঝুলিয়ে দেওয়া হয়। সকাল থেকেই ব্লক এবং বুথে বুথে সেই তালিকা টানিয়ে দেওয়া হয়। সূত্র মারফত জানা গিয়েছে, ব্লক স্তরেই শুক্রবার রাতে তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল পিডিএফ আকারে। সেই তালিকা গতকাল রাতেই প্রিন্ট করা সম্পূর্ণ হয়ে গিয়েছিল। শনিবার সকাল সাড়ে দশটা থেকেই তালিকা টানিয়ে দেওয়ার বার্তা পাঠিয়ে দেওয়া হয়। সেই মতো তালিকা সংগ্রহ করেছেন তাঁরা। এবং সংশ্লিষ্ট বিএলওদের তালিকা দিয়েছেন। তালিকা হাতে পাওয়ার পরই সেই তালিকা প্রকাশ্যে টাঙানো শুরু হয়েছে। একই সঙ্গে সেই তালিকা দেখার হিড়িক পড়ে। কার নাম তালিকায় রয়েছে, কাদের নামের পাশে 'ডিলিটেড' এবং তথ্যগ্রাহ্য অসঙ্গতির জন্য কাদের নামের পাশে 'অ্যাজুডিকেটেড' শব্দটি লেখা সেটাই মিলিয়ে নিতে চাইছেন সকলে।

3:26 PM, 28 Feb 2026 (IST)

তৃণমূলকে তোপ শঙ্করের

এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ৷ তিনি বলেন, "শাসক দলের মুখে ঝামা ঘষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ৷ কমিশনকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে কাজ করে যেতে হয়েছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়িয়েছিলেন ৷ এত সমস্য়ার পরও কমিশন যে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পেরেছে এটা তাদের কাছে একটা সাফল্য বলে আমি মনে করি ৷ ইতিমধ্য়েই বিএলওদের কাছে লিস্ট পৌঁছে দেওয়া হয়েছে ৷ সম্পূর্ণ তথ্য হাতে পেলে কত ভোটারের নাম বাদ গেল তা বোঝা যাবে ৷

তোপ বিজেপির শঙ্করের (ইটিভি ভারত)

3:07 PM, 28 Feb 2026 (IST)

অনলাইনে তালিকা দেখতে সমস্যা

সকালে কমিশন জানিয়েছিল, দুপুর দুটোর পর থেকে অনলাইনে চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে ৷ তবে নির্ধারিত সময়ের পর কেটে গিয়েছে এক ঘণ্টারও বেশি সময় ৷ এখনও অনলাইনে তালিকা দেখা যাচ্ছে না বলে কমিশন সূত্রে জানা গিয়েছে ৷

3:04 PM, 28 Feb 2026 (IST)

দক্ষিণ দিনাজপুরে বাদ 1 লক্ষ !

দক্ষিণ দিনাজপুরে প্রথম খসড়া তালিকায় বাদ যায় 80 হাজার 948 জন। এসআইআর শেষে নতুন করে বাদ গিয়েছে 21 হাজার 803 জন। নতুন করে নাম উঠেছে 3 হাজার 304 জনের। মোট নাম বাতিল হয়েছে 1 লক্ষ 2 হাজার 787 জন ৷ মোট বিবেচনাধীন ভোটারের সংখ্যা 1 লক্ষ 32 হাজার 258 জন।

2:58 PM, 28 Feb 2026 (IST)

উত্তর ও দক্ষিণ কলকাতার পরিস্থিতি

প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে উত্তর কলকাতা থেকে 17 হাজার ভোটারের নাম বাদ গিয়েছে ৷ আবার দক্ষিণ কলকাতা থেকে বাদ গিয়েছে ৩ হাজার ২০৭ জনের নাম ৷

2:48 PM, 28 Feb 2026 (IST)

দার্জিলিং ও কালিম্পঙের পরিসংখ্যান

দার্জিলিঙে মোট ভোটার 10 লক্ষ 68 হাজার 420 জন। ভোটার তালিকা থেকে বাদ পরেছে 23 হাজার 189 জনের নাম। পাশাপাশি বিবেচনাধীন তালিকায় রয়েছে 80 হাজার 3 জনের নাম। অন্যদিকে, কালিম্পং জেলায় মোট ভোটারের সংখ্যা ছিল 2 লক্ষ 20 হাজার 862 জন। চূড়ান্ত তালিকায় নাম আছে 2 লক্ষ 1 হাজার 931 জনের। বিবেচনাধীন 6 হাজার 625 জন এবং 1 হাজার 792 জনের বাদ গিয়েছে।

sir live update
শিলিগুড়িতে এসআইআর নিয়ে ব্য়স্ততা (ইটিভি ভারত)

2:35 PM, 28 Feb 2026 (IST)

পশ্চিম বর্ধমানে বাদ 3 লক্ষ 20 হাজার নাম

এসআইআর শুরুর আগে পশ্চিম বর্ধমানে মোট ভোটার ছিল 23 লক্ষ 27 হাজার 111 জন ৷ প্রথম খসড়ায় বাদ যায় 3 লক্ষ 06 হাজার 146 জনের নাম ৷ এসআইআর শুনানি চলাকালীন নাম বাদ গেল 14 হাজার 79 জন ৷ বর্তমানে মোট ভোটার - 20 লক্ষ 18 হাজার 521 জন ৷ সবমিলিয়ে বাদ পড়েছে 3 লক্ষ 20 হাজার 225 জনের নাম ৷ বিবেচনাধীন 1 লক্ষ 37 হাজার 539 জন ৷

2:26 PM, 28 Feb 2026 (IST)

কলকাতার কোন কেন্দ্রের কী অবস্থা ?

কলকাতা বন্দর

খসড়া তালিকায় নাম ছিল 1 লাখ 79 হাজার 735 জনের ৷ চূড়ান্ত তালিকায় নাম রয়েছে 1 লাখ 79 হাজার 239 জনের ৷ বিবেচনাধীন 32 হাজার 378 ৷

ভবানীপুর

খসড়া তালিকায় নাম ছিল 1 লাখ 61 হাজার 525 জনের ৷ চূড়ান্ত তালিকায় নাম রয়েছে 1 লাখ 59 হাজার 201 জনের ৷ বিবেচনাধীন 14 হাজার 154 ৷

রাসবিহারী

খসড়া তালিকায় নাম ছিল 1 লাখ 60 হাজার 21 জনের ৷ চূড়ান্ত তালিকায় নাম রয়েছে 1 লাখ 58 হাজার 955 জনের ৷ বিবেচনাধীন 8 হাজার 157 ৷

বালিগঞ্জ

খসড়া তালিকায় নাম ছিল 1 লাখ 90 হাজার 25 জনের ৷ চূড়ান্ত তালিকায় নাম রয়েছে 1 লাখ 90 হাজার 704 জনের ৷ বিবেচনাধীন 23 হাজার 968 ৷

sir live update
কলকাতার পরিস্থিতি (ছবি: নির্বাচন কমিশন সূত্রে পাওয়া)

2:05 PM, 28 Feb 2026 (IST)

আলিপুরদুয়ারে বাদ সাড়ে 7 হাজার

অন্য কয়েকটি জেলারক সঙ্গে আলিপুরদুয়ারেও প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা। প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 11 লক্ষ 96 হাজার 651 জন। এর আগে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল 12 লক্ষ 4 হাজার 200। মানে এখানে বাদ গিয়েছে 7549 হাজার ভোটারের নাম ৷

1:57 PM, 28 Feb 2026 (IST)

হুগলিতে বাদ 16 হাজার নাম

হুগলিতে চূড়ান্ত ভোটার-তালিকা প্রকাশিত হল। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খসড়ার থেকে চূড়ান্ত তালিকায় প্রায় 16 হাজার ভোটার কমেছে এই জেলায়। খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল 44 লক্ষ 56 হাজার 225। চূড়ান্ত তালিকায় নাম রইল 44 লক্ষ 40 হাজার 293 জনের। যদিও এর মধ্যে 1 লক্ষ 73 হাজার 64 জনের নাম বিচারাধীন রয়েছে।

1:28 PM, 28 Feb 2026 (IST)

বাঁকুড়ায় বাদ 1 লক্ষ 18 হাজার নাম

এসআইআর প্রক্রিয়া শেষে শনিবার সকাল থেকে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে,বাঁকুড়া থেকে 1 লক্ষ 18 হাজারের ভোটারের নাম বাদ গিয়েছে ৷

1:16 PM, 28 Feb 2026 (IST)

7 কোটি 8 লক্ষ নাম

প্রকাশিত তালিকায় মোট প্রায় 7 কোটি 8 লক্ষ ভোটারের নাম রয়েছে । শুধু মোট ভোটারের সংখ্যা নয়, তালিকায় রয়েছে খুঁটিনাটি পরিসংখ্যানও । এ ব্যাপারে বৃহস্পতিবার কমিশন জানিয়েছিল, একসঙ্গে নয়, তিনটি আলাদা বিভাগে ('অ্যাপ্রুভড', 'ডিলিটেড' এবং 'আন্ডার অ্যাডজুডিকেশন') ভোটার তালিকা প্রকাশিত হবে ৷

Last Updated : February 28, 2026 at 6:05 PM IST