একজন ভোটারের নাম বাদ গেলেও কেন্দ্রে বিজেপি'র সরকার ফেলে দেব: মমতা

Published : November 4, 2025 at 3:57 PM IST
|Updated : November 4, 2025 at 5:36 PM IST
LIVE FEED
বিজেপি হাটাও, নিজেকে বাঁচাও: মমতা
বিজেপি হাটাও, নিজেকে বাঁচাও স্লোগান দিয়ে বাংলার ভোটাধিকার লড়াইয়ে মিছিল শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
অসমে কেন এসআইআর হল না, মুখ্যনির্বাচন কমিশনরাকে 'কুর্সি বাবু' তোপ মমতার
এদিনের সভা থেকে মমতা জানান, আগামী বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল ও অসমে ভোট আছে ৷ এর মধ্যে শুধু বিজেপি ক্ষমতায় আছে বলেই অসমে এসআইআর করা হচ্ছে না ৷ বেছে বেছে বিরোধীরা ক্ষমতায় আছে এমন রাজ্যগুলিকে নিশানা করা হচ্ছে ৷ মমতার কথায়, "আমি চ্যালেঞ্জ করছি ক্ষমতা থাকলে আগে উত্তরপূর্ব ভারতে এসআইআর করুন কুর্সি বাবু (মুখ্য নির্বাচন কমিশনার) ৷"
দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম নেই : মমতা
মমতা দাবি করেন, 2002 সালের ভোটার তালিকায় দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম নেই ৷ 1989 সালে তিনি বিধাননগরে চলে যান ৷ তার আগে থাকতেন শ্য়ামপুকুর এলাকায় ৷ মুখ্য়মন্ত্রীর দাবি, এই দুটো এলাকার যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে নাম নেই প্রয়াত গায়কের ৷
নোটবন্দি নিয়ে তোপ মমতার
মমতা বলেন, "বিজেপি প্রথমবার জিতে এসে নোটবন্দি করেছে ৷ নোটবন্দি করায় কি কালো টাকা ফিরে এসেছে ? আসেনি ৷ উল্টে লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে গিয়ে একশোর বেশি মানুষের প্রাণ গিয়েছে ৷ তার আগে (বিজেপি) বলেছিল বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবে ৷ আনতে পারেননি ৷"
বিধায়কদের ভয় দেখানোর অভিযোগ মমতার
জোড়াসাঁকোর সভা থেকে দলীয় বিধায়কদের ভয় দেখানোর অভিযোগে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, " পরশু দিন আমাদের তিনজন বিধায়ককে ফোন করে ভয় দেখিয়েছে ৷ বলছে, আপনাদের নামে অভিযোগ আছে ৷ এত টাকা দিন ৷ নইলে সিবিআইকে দিয়ে তদন্ত করানো হবে ৷ আমরা এ সব সহ্য করব না ৷ এর নেপথ্যে কারা আছে সেটা আমরা জেনেই ছাড়ব ৷"
বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে সরব মমতা
দলীয় সভা থেকে দেশের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের প্রসঙ্গ তুলে ধরে মমতা বলেন, "বাংলাভাষায় কথা বললে বাংলাদেশি হয়ে যায় না হিন্দি বা উর্দু ভাষায় কথা বললেই কেউ পাকিস্তানি হয়ে যায় না ৷"
7 হাজার সহয়তা কেন্দ্র খুলেছে তৃণমূল: অভিষেক
ভোটার তালিকার বিশেষ সংশোধনের সময় তৃণমূল কর্মীরা রাজ্যের ভোটারদের পাশে থাকবে বলে আশ্বাস দিলেন অভিষেক ৷ তিনি জানান, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সাত হাজারটি সহয়তা কেন্দ্র খুলেছে বাংলার শাসক শিবির ৷ সেখান থেকে ভোটারদের সব ধরনের সাহায্য করা হচ্ছে ৷ তিনি জানান, যতদিন ভোটার লিস্ট সংশোধনের কাজ চলবে ততদিন তৃণমূল কর্মীরা এভাবেই রাজ্যের বাসিন্দাদের পাশে থাকবে ৷
ভোটার বেছে নিচ্ছে সরকার : অভিষেক
মিছিলের পর আয়োজিত সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, মাত্র দু'দিন প্রস্তুতি নিয়ে তৃণমূল এই মহামিছিল করতে পেরেছে ৷ এরপর আগামিদিনে দিনে দিল্লি গিয়ে বাংলার ক্ষমতা দেখাবে তৃণমূল ৷ সভা থেকে তাঁর কটাক্ষ, "আগে মানুষ সরকার বেছে নিত ৷ এখন নরেন্দ্র মোদির সরকার নিজের ইচ্ছামতো ভোটারদের বেছে নিচ্ছে ৷"
সংবিধান হাতে পখে মমতা, সঙ্গে অভিষেক
ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR আগামী মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বাংলার পাশাপাশি দেশের 9টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলেও শুরু হয়েছে এই প্রক্রিয়া ৷ সেদিনই পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ মমতার হাতে আছে সংবিধান ৷

