ETV Bharat / state

LIVE UPDATES: খড়দায় হারলেন তৃণমূলের দেবদীপ, জয়ী বিজেপির কল্যাণ চক্রবর্তী

west bengal assembly election 2026
দেশের নজর বাংলার ফলের দিকে (ছবি:পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2026 at 7:13 AM IST

|

Updated : May 4, 2026 at 4:50 PM IST

Choose ETV Bharat

সব অর্থে নজিরবিহীন ভোট দেখেছে বাংলা । দু'দফায় প্রায় 93 শতাংশের কাছাকাছি ভোট পড়েছে । এবার গণনার পালা । ফলতা বিধানসভা কেন্দ্রে আবারও ভোট নেওয়া হবে বলে সেখানে গণনা হচ্ছে না । বাকি কেন্দ্রগুলির গণনা শুরু হবে সোমবার সকাল ৮টা থেকে । তার আগে রবিরার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, গণনা কেন্দ্রে প্রবেশ করার আগে RO, ARO দের আন্ডারটেকিং বা মুচলেখায় সই করতে হবে। মূলত তাঁরা যে সব নিয়ম পড়েছেন এবং ভালোভাবে বুঝেছেন সেটা লেখা থাকবে। এছাড়াও যদি তাঁরা কোনও ভুল করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে নির্বাচন কমিশন। মূলত এই বিষয়গুলি থাকবে সেই মুচলেখাতে যেটি তাঁদের সই করেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে হবে। অন্যদিকে গণনা কেন্দ্রে যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে তা আগেই জানিয়েছে কমিশন । কিন্তু তারপরও যদি নিরাপত্তা বিঘ্নিত হয় যেমন কেউ যদি অবৈধ ভাবে গণনা কেন্দ্রের ভেতরে পৌঁছে যায় সেই ক্ষেত্রে মূলত দায়ী থাকবে কেন্দ্রীয় বাহিনী।

এরইমধ্যে উত্তর 24 পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ। আর তা ঘিরে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ওই সিল্পগুলি মকপোলের । এর সঙ্গে মূল ভোটের কোনও যোগ নেই ।

ভোট গণনার একদিন আগে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রংরুম চত্বরে ঘটে যাওয়া একটি সন্দেহজনক ঘটনাকে ঘিরে তৈরি হল তীব্র উত্তেজনা ৷ ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায় ৷ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে অবস্থিত স্ট্রংরুমে কড়া নিরাপত্তার মধ্যেই ইভিএম ও ভিভিপ্যাট মেশিনগুলি সংরক্ষিত রয়েছে ৷ গণনার 24 ঘণ্টা আগে সেখানে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নজরদারি চলছে ৷ এই পরিস্থিতির মধ্যে কলেজের ভিতরে একটি গাড়ির প্রবেশ করায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷

LIVE FEED

4:40 PM, 4 May 2026 (IST)

মোবাইল জমা রাখার নির্দেশ

ভবানীপুরের কাউন্টিং সেন্টারে ভিতরে আছেন মমতা এবং শুভেন্দু ৷ তাঁদের দুজনকেই মোবাইল জমা রাখার নির্দেশ দিল কমিশন ৷

গণনাকেন্দ্রে অভিষেক (ইটিভি ভারত)

4:27 PM, 4 May 2026 (IST)

বুল়ডোজারে বিজেপি

আলিপুরদুয়ারের কুমারগ্রামে বুল়ডোজার চড়লেন বিজেপির কর্মী-সমর্থকরা

counting of west bengal assembly election 2026
বুল়ডোজারে বিজেপি (ইটিভি ভারত)

4:18 PM, 4 May 2026 (IST)

বিধাননগরে গণনা কেন্দ্রের সামনে তৃণমূলের তুমুল বিক্ষোভ, এজেন্টদের মারধরের অভিযোগ

বিধাননগরে ধুন্ধুমার। গণনা কেন্দ্রের সামনে তৃণমূলের তুমুল বিক্ষোভ, এজেন্টদের মারধরের অভিযোগ ৷ ভোট গণনা চলাকালীন রণক্ষেত্রের চেহারা নিল বিধাননগর। গণনা কেন্দ্রের সামনেই তৃণমূল কর্মীদের তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। অভিযোগ, গণনাকেন্দ্রের ভেতরে থাকা তাঁদের বুথ এজেন্টদের মারধর করা হয়েছে। পাশাপাশি অভিযোগ উঠেছে, বাইরে থাকা তৃণমূল কর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি ইটবৃষ্টি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। সব মিলিয়ে 'হুলস্থুল' কাণ্ড বিধাননগর জুড়ে। থমথমে পরিবেশে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

3:56 PM, 4 May 2026 (IST)

দার্জিলিঙের পদ্ম ফুটল

6 হাজার ভোটে জিতলেন দার্জিলিঙের বিজেপি প্রার্থী নোমান রাই ৷

3:35 PM, 4 May 2026 (IST)

তৃণমূল কার্যালয়ে ভাঙচুর

ঘাটাল বিধানসভার মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকার বরকতিপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ।

counting of west bengal assembly election 2026
তৃণমূল কার্যালয়ে ভাঙচুর (ইটিভি ভারত)

3:22 PM, 4 May 2026 (IST)

গণনা কেন্দ্র ছাড়লেন মধুপর্না

গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্না ঠাকুর

3:14 PM, 4 May 2026 (IST)

মন্তেশ্বর হারলেন সিদ্দিকুল্লা চৌধুরী

মন্তেশ্বর বিধানসভায় 21 রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী সৈকত পাঁজা 14 হাজার 798 জয়ী হলেন ৷ পরাজিত প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ৷

3:09 PM, 4 May 2026 (IST)

অনুব্রতর ওয়ার্ডে

বোলপুর পুরসভার 22 নম্বর ওয়ার্ডের 1496 ভোটে এগিয়ে বিজেপি। এই ওয়ার্ডের ভোটার অনুব্রত মণ্ডল।

3:01 PM, 4 May 2026 (IST)

লেনিন মূর্তিতে আবির

যাদবপুরে লেনিন মূর্তিতে গেরুয়া আবির মাখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷ ভোটের ফল প্রকাশের মধ্যেই লেনিন মূর্তির অবমাননা অভিযোগ করল সিপিএম। যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডের গায়ে অটো স্ট্যান্ডের ঘটনা। খবর পেয়ে এগিয়ে যান সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত এবং সৃজন ভট্টাচার্য। তাঁদের সঙ্গে ছিলেন সিপিআই(এম) নেতা ও কর্মীরা। সৃজন বলেন, "লেনিন মূর্তিতে আবির মাখাতে এসেছিল, পরিকল্পনা ছিল মূর্তি ভাঙার। খবর পেয়ে পার্টিকর্মীরা সমবেত হন। জমায়েত এখন থাকবে।"

2:53 PM, 4 May 2026 (IST)

পুরুলিয়ার ভোট-চিত্র

পুরুলিয়া জেলায় এখনো পর্যন্ত 9টি বিধানসভাতেই এগিয়ে বিজেপি।

বাঘমুন্ডি 26 হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। 14 রাউন্ড গণনা হয়েছে।

বলরামপুর 17 হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। 11 রাউন্ড গোনা হয়েছে।

বান্দোয়ান 18 হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। 8 রাউন্ড শেষে।

জয়পুর বিধানসভার বিজেপি প্রার্থী 10 হাজার ভোটে এগিয়ে। ১৫ রাউন্ড গোনা হয়েছে ৷

কাশীপুর বিধানসভার বিজেপি প্রার্থী 9 হাজার 800 ভোটে এগিয়ে। 7 রাউন্ড গোনা হয়েছে।

মানবাজার বিধানসভার বিজেপি প্রার্থী 3 হাজার 800 ভোটে এগিয়ে। ৬ রাউন্ড গোনা হয়েছে।

পুরুলিয়া বিধানসভার বিজেপি প্রার্থী 23 হাজার 800 ভোটে এগিয়ে। 11 রাউন্ড শেষে।

পাড়া বিধানসভার বিজেপি প্রার্থী 16 হাজার ভোটে এগিয়ে। 9 রাউন্ড গণনা হয়েছে।

রঘুনাথপুর বিধানসভার বিজেপি প্রার্থী 13 হাজার ভোটে এগিয়ে। 6 রাউন্ড গোনা হয়েছে।

2:43 PM, 4 May 2026 (IST)

ভাঙড়ে অনেকটা এগিয়ে নওশাদ

ভাঙড়ে অষ্টম রাউন্ডের শেষে নওশাদ সিদ্দিকী এগিয়ে আছেন ১৩ হাজার ৯৮১টি ভোটে ৷

2:22 PM, 4 May 2026 (IST)

মুর্শিদাবাদ ও কান্দি আসনে জয় নিশ্চিত বিজেপি প্রার্থীর

দশম অর্থাৎ শেষ রাউন্ডের জয়ী কান্দির বিজেপি প্রার্থী গার্গি দাস ঘোষ। প্রায় 10 হাজার ভোটে জয়ী তিনি ৷ মুর্শিদাবাদ আসনেও জয়ী বিজেপি প্রার্থী গৌরিশঙ্কর ঘোষ। ভগবানগোলায় তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার 56,246 ভোটে সম্ভাব্য জয়ী।

1:50 PM, 4 May 2026 (IST)

বাবুঘাটে উত্তেজনা !

বিজেপি কর্মীদের উপর পাথর ছোড়ার অভিযোগকে ঘিরে বাবুঘাটে উত্তেজনা।

counting of west bengal assembly election 2026
বাবুঘাটে বিজেপি কর্মীদের পাথর ছোড়ার অভিযোগ (ছবি : ইটিভি ভারত)

1:45 PM, 4 May 2026 (IST)

অনেকটা এগিয়ে সোমা

দশম রাউন্ডের শেষে সোমা ঠাকুর পেয়েছেন 56 হাজার 647টি ভোট ৷ মধুপর্ণা ঠাকুর 35 হাজার 604টি ভোট পেয়েছেন ৷

1:37 PM, 4 May 2026 (IST)

এগিয়ে সন্তু

তারকেশ্বরে অষ্টম রাউন্ডের শেষে 9 হাজার 998টি ভোটে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী সন্তু পান ৷

1:32 PM, 4 May 2026 (IST)

পূর্ব বর্ধমানে মোট আসন 16টি ৷ তার মধ্যে বিজেপি এগিয়ে 12টি আসনে ৷ চারটি আসনে এগিয়ে তৃণমূল ৷

বিজেপি এগিয়ে

1. বর্ধমান দক্ষিণ 4337

2. জামালপুর 2456

3. মন্টেশ্বর 4910

4. কালনা 9241

5. মেমারি 209

6. ভাতার 5255

7. পূর্বস্থলী দক্ষিণ 2877

8. পূর্বস্থলী উত্তর 8664

9. কাটোয়া 11707

10. মঙ্গলকোট 6043

11. আউশগ্রাম 1243

12. গলসি 7624


তৃণমূল এগিয়ে


1. খন্দঘোষ 2312

2. রায়না 7488

3. বর্ধমান উত্তর 7939

4. কেতুগ্রাম 5216

1:29 PM, 4 May 2026 (IST)

তৃণমূল প্রার্থীকে 'মার'

বীজপুরে মার খেলেন তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী ৷ গণনা চলাকালীন তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ৷

1:23 PM, 4 May 2026 (IST)

গণনাকেন্দ্র ছাড়লেন গৌতম

একপ্রকার পরাজয় স্বীকার করে গণনাকেন্দ্র ছাড়লেন তৃণমূলের গৌতম দেব। সপ্তম রাউন্ড শেষে প্রায় 31 হাজার ভোটে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের থেকে পিছিয়ে রয়েছেন তিনি। তবে ইভিএম ও পোস্টাল ব্যালট নিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি।

1:09 PM, 4 May 2026 (IST)

বিস্ফোরক সাগরিকা

রাজ্যসভার তৃণমূল সাংসদ সাগরিক ঘোষের দাবি, বিজেপিকে সাহায্য করতে চালাকির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন ৷ তারা এখনও 70টি আসনের ফল প্রকাশ করেনি ৷ তাছাড়া আরও কয়েকটি আসনে সাম্প্রতিক ফল প্রকাশ করেনি ৷ কমিশন দেখানোর চেষ্টা করছে বিজেপি জিতছে ৷ কিন্তু এটা বাস্তব নয় ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হচ্ছেন ৷ বিজেপির হার নিশ্চিত ৷

1:03 PM, 4 May 2026 (IST)

বসিরহাট উত্তরে এগিয়ে বিজেপি

বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী 8 হাজার 354টি ভোটে এগিয়ে

12:58 PM, 4 May 2026 (IST)

রানাঘাট উত্তর পূর্বে এগিয়ে বিজেপি

পঞ্চম রাউন্ডের শেষে প্রায় কুড়ি হাজার ভোটে এগিয়ে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস

12:56 PM, 4 May 2026 (IST)

চন্দননগরে এগিয়ে বিজেপি

চন্দননগর তৃতীয় রাউন্ডে বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ 2722 ভোটে এগিয়ে।

12:48 PM, 4 May 2026 (IST)

বাঘের বাচ্চার মতো লড়ব: মমতা

গণনা চলাকালীন দলীয় কর্মীদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "দয়া করে কেউ কাউন্টিং ছেড়ে আসবেন না ৷ এটা বিজেপির প্ল্যান ৷ 2-3 রাউন্ড করে গণনা করে দেখাচ্ছে ৷ 100টারও বেশি জায়গায় ভোটগ্রহণ বন্ধ রেখেছে ৷ কল্যাণীতে সাতটি মেশিন ধরা পড়েছে ৷ যেখানে (ভিভিপ্যাট স্লিপের সঙ্গে) মিল নেই ৷ এখন 70 থেকে 100টি কেন্দ্রের ফল এখনও প্রকাশ করেনি ৷ নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নিজের মতো কাজ করে চলেছে ৷ কলকাতা পুলিশ মাথা নীচু করে বাহিনীর নীচে কাজ করছে ৷ আমাদের দলের নেতা-কর্মী ও প্রার্থীদের বলছি, আপনারা মন খারাপ করবেন না ৷ আমি আগেই বলেছি আপনারা সূর্যাস্তের পর জিতবেন ৷ এখন 3-4 রাউন্ড করে গণনা হয়েছে ৷ আরও 15-20 রাউন্ড করে গণনা বাকি আছে ৷ সেই ফল প্রকাশিত হলে আপনারা জিতবেন ৷ আমরা সবাই আপনাদের সঙ্গে আছি ৷ আমরা বাঘের বাচ্চার মতো লড়ব ৷"

12:31 PM, 4 May 2026 (IST)

আসানসোলে গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর

আসানসোলে গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। বিজেপির পতাকা হাতে ভাঙচুর চালায় একদল উন্মত্ত লোক। তৃণমূল কর্মীদের মারধর। বেশ কয়েকজন আহত। ঘটনাস্থলে পৌঁছে এলোপাথাড়ি লাঠিচার্জ বাহিনীর।

TMC
তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর (ইটিভি ভারত)

12:18 PM, 4 May 2026 (IST)

পুরুলিয়ার 9টি আসনেই এগিয়ে বিজেপি

নিজেদের গড় পুরুলিয়াতেও এবার দারুণ ফল করার দিকে এগিয়ে চলেছে বিজেপি ৷ জেলার 9টি বিধানসভা আসনেই এগিয়ে বিজেপি প্রার্থীরা।

12:09 PM, 4 May 2026 (IST)

শিবপুরে উচ্ছ্বাস

শিবপুরে গণনা কেন্দ্রের বাইরে উৎসবের আবহ ৷ এখানকার প্রার্থীর এগিয়ে থাকার খবরে উচ্ছ্বাস বিজেপি শিবিরে ৷

12:06 PM, 4 May 2026 (IST)

রাজহাট-নিউটাউনে এগিয়ে তাপস

দ্বিতীয় রাউন্ড গণনার শেষে 6 হাজার ভোটে এগিয়ে রয়েছেন রাজহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়।

12:03 PM, 4 May 2026 (IST)

রানাঘাট উত্তর-পশ্চিমে এগিয়ে বিজেপি

রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পার্থসারথি চ্যাটার্জী 10 হাজার 332টি ভোটে এগিয়ে ৷

11:58 AM, 4 May 2026 (IST)

শিলিগুড়িতে এগিয়ে শঙ্কর

শিলিগুড়ির পঞ্চম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ 28 হাজার ভোটে এগিয়ে আছেন ৷

11:53 AM, 4 May 2026 (IST)

ঝাড়গ্রামে বিজেপির উচ্ছ্বাস

ঝাড়গ্রামের 4টি আসনেই এগিয়ে বিজেপি। ঝাড়গ্রাম শহরের ভোট গ্রহণ কেন্দ্রের অদূরেই গেরুয়া আবির খেলে উল্লাসে মেতে উঠেছে বিজেপির কর্মী সমর্থকরা।

counting of west bengal assembly election 2026
ঝাড়গ্রামে বিজেপির উচ্ছ্বাস (ছবি : ইটিভি ভারত)

11:48 AM, 4 May 2026 (IST)

বালিগঞ্জে এগিয়ে শোভনদেব

বালিগঞ্জ কেন্দ্রে পঞ্চম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় 35 হাজার 866টি ভোটে এগিয়ে রয়েছেন ৷ শোভনদেব পেয়েছেন 43 হাজার 64টি ভোট ৷ বিজেপি প্রার্থী শতরুপার প্রাপ্ত ভোট 7 হাজার 197টি ভোট ৷

11:45 AM, 4 May 2026 (IST)

শিবপুরে এগিয়ে বিজেপি

শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ 5 হাজার 797টি ভোটে আছেন। পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়।

11:41 AM, 4 May 2026 (IST)

এগিয়ে শীতল

চতুর্থ রাউন্ড গণনা শেষে ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট 10 হাজার ভোটে এগিয়ে আছেন।

11:36 AM, 4 May 2026 (IST)

এগিয়ে অজয়

সপ্তম রাউন্ড শেষে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অজয় রায় 12 হাজার 562টি ভোটে এগিয়ে।

11:26 AM, 4 May 2026 (IST)

বিজয় মিছিলে 'না' কলকাতা পুলিশের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে ৷ তৃণমূলকে পিছনে ফেলে বেশ খানিকটা এগিয়ে বিজেপি ৷ এরইমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হল সোমবার রাত পর্যন্ত শহরের কোথাও বিজয় মিছিল করা যাবে না ৷ আগাম অনুমতি নিয়ে মঙ্গলবার বিজয় মিছিল করা যাবে ৷

11:21 AM, 4 May 2026 (IST)

বনগাঁ দক্ষিণে এগিয়ে তৃণমূল, উত্তরে বিজেপি

বনগাঁ দক্ষিণে এক হাজারেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য এগিয়ে রয়েছেন ৷ গাইঘাটা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর এগিয়ে রয়েছেন ৷ বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া পাঁচ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে ৷

11:14 AM, 4 May 2026 (IST)

জয়পুরে এগিয়ে তৃণমূল

পুরুলিয়ার জয়পুর বিধানসভায় তৃতীয় রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী অর্জুন মাহাতো 39টি ভোটে এগিয়ে।

11:11 AM, 4 May 2026 (IST)

সকলকে শান্তি বজায় রাখার বার্তা মনোজের

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল বলেন, "এবারে নির্বাচনে কোনও রক্তপাত হয়নি ৷ আমি ভোটারদের অনুরোধ করতে চাই এটা সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রতিক্রিয়া ৷ কেউ জিতবে আবার কেউ হারবে ৷ তার মানে এই নয় একে অপরকে আক্রমণ করবে ৷"

10:46 AM, 4 May 2026 (IST)

দার্জিলিঙে এগিয়ে অনীতরা

তৃতীয় রাউন্ডের শেষে দার্জিলিংয়ের বিজিপিএম প্রার্থী বিজয় কুমার রাই 4318 ভোটে এগিয়ে

10:41 AM, 4 May 2026 (IST)

এগিয়ে বাইরন

প্রথম রাউন্ড গণনা শেষে সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস 754 ভোটে এগিয়ে।

10:38 AM, 4 May 2026 (IST)

পূর্ব মেদিনীপুরের ভোট-চিত্র

পূর্ব মেদিনীপুরের এগরা, পটাশপুর, দক্ষিণ কাঁথি, উত্তর কাঁথি, নন্দীগ্রাম, এগরা, ভগবানপুর, খেজুরি, হলদিয়ায় বিজেপি এগিয়ে

10:35 AM, 4 May 2026 (IST)

এগিয়ে ববি

কলকাতা বন্দর কেন্দ্রে 11 হাজার ভোটে এগিয়ে ফিরহাদ হাকিম ৷

10:29 AM, 4 May 2026 (IST)

ভবানীপুরে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা

ভবানীপুরে দ্বিতীয় রাউন্ডের গণনার পর তৃণমূল পেয়েছে 4 হাজার 822টি ভোট ৷ বিজেপি পেয়েছে 6380টি ৷ প্রায় দুহাজারে এগিয়ে রয়েছেন শুভেন্দু ৷

10:27 AM, 4 May 2026 (IST)

এগিয়ে মালতি রাভা রায়

প্রথম রাউন্ড শেষে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির মালতি রাভা রায় 1320টি ভোটে এগিয়ে

10:25 AM, 4 May 2026 (IST)

পিছিয়ে মলয়

রাজ্যের বিদায়ী মন্ত্রী আসানসোল উত্তরের তৃণমূল প্রার্থী মলয় ঘটক 4816টি ভোটে পিছিয়ে

10:21 AM, 4 May 2026 (IST)

পিছিয়ে উদয়ন গুহ

তৃতীয় রাউন্ডের পর দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ পেয়েছেন 17901টি ভোট ৷ বিজেপির অজয় রায় পেয়েছেন 19476টি ভোট ৷ বিজেপি এগিয়ে থাকার ব্যবধান 5575 ৷

10:16 AM, 4 May 2026 (IST)

এগিয়ে হুমায়ুন

রেজিনগরের 6 হাজার 322টি ভোটে এগিয়ে হুমায়ুন কবীর ৷

10:09 AM, 4 May 2026 (IST)

দক্ষিণ চব্বিশ পরগনার ভোট-চিত্র

  • সোনারপুর দক্ষিণ বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলী এগিয়ে ৷
  • সোনারপুর উত্তর তৃণমূল কংগ্রেস প্রার্থী ফেরদৌসী বেগম এগিয়ে ৷
  • কাকদ্বীপ তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা এগিয়ে ৷
  • ভাঙড় বিধানসভা কেন্দ্র আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী ৷
  • গোসাবা বিধানসভা কেন্দ্র ে বিজেপি প্রার্থী এগিয়ে ৷
  • বাসন্তী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে ৷
  • বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে ৷
  • বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে ৷
  • রায়দিঘি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পলাশ রানা এগিয়ে ৷
  • মন্দির বাজার তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়দেব হালদার এগিয়ে ৷
  • মগরাহাট পশ্চিম তৃণমূল কংগ্রেস প্রার্থী শামীম আহমেদ এগিয়ে ৷
  • মগরাহাট পূর্ব তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিষ্ঠা পুর্কায়েত এগিয়ে ৷
  • সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে ৷
  • বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে ৷
  • ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে ৷
  • ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে ৷
  • ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস এগিয়ে ৷
  • সাগর বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি ৷
  • পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃনমূল কংগ্রেসের

10:00 AM, 4 May 2026 (IST)

প্রথম রাউন্ড শেষে এগিয়ে মমতা

প্রথম রাউন্ডের শেষে ভবানীপুর থেকে প্রায় 2 হাজার ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ শুভেন্দু এখনও পর্যন্ত পেয়েছেন 1670টি ভোট ৷ মমতা পেয়েছেন 3 হাজার 666টি ভোট ৷

9:55 AM, 4 May 2026 (IST)

কে কোথায় এগিয়ে ?

বাঘমুন্ডি কেন্দ্রে 1500 ভোটে বিজেপি এগিয়ে ৷ বাঁকুড়া এগিয়ে 2500 ভোটে ৷ দিনহাটা পিছিয়ে তৃণমূলের উদয়ন গুহ। দুর্গাপুর পূর্বে মন্ত্রী প্রদীপ মজুমদার 100 ভোটে পিছিয়ে ৷ গোসাবায় হাজার খানেক ভোটে এগিয়ে বিজেপি ৷ ঝাড়গ্রামে বিজেপি এগিয়ে 3 হাজার ভোটে ৷ কসবা জাভেদ খান এগিয়ে 8 হাজার 500 ভোটে ৷ মন্তেশ্বর 3 হাজার 400 ভোটে পিছিয়ে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি ৷

9:53 AM, 4 May 2026 (IST)

শিলিগুড়িতে এগিয়ে শঙ্কর

পোস্টাল ব্যালটে এগিয়ে শিলিগুড়িতে এগিয়ে বিজেপির শঙ্কর ঘোষ। তৃণমূলের গৌতম দেবের থেকে এখনও পর্যন্ত 414টি ভোট বেশি পেয়ছেন শঙ্কর।

9:51 AM, 4 May 2026 (IST)

নয়াগ্রাময় এগিয়ে বিজেপি

মুর্শিদাবাদের নয়াগ্রাম বিধানসভায় প্রথম রাউন্ডে 67 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অমিয় কিস্কু ৷

9:44 AM, 4 May 2026 (IST)

বাঘমুন্ডির প্রাথমিক ফলাফল

প্রথম রাউন্ডের পর পুরুলিয়ার বাঘমুন্ডি কেন্দ্রে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী রহিদাস মাহাতো ৷ তিনি পেয়েছেন 4634টি ভোট ৷ কংগ্রেসের নেপাল মাহাতো পেয়েছেন 1502টি ভোট ৷ তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো পেয়েছেন 2947টি ভোট ৷ বিজেপি এগিয়ে 1678টি ভোটে।

9:39 AM, 4 May 2026 (IST)

গণনা কেন্দ্র ছাড়লেন তৃণমূল প্রার্থী

কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে ভোট গণনা শুরুর দিনেই উত্তেজনা চরমে পৌঁছল। নির্ধারিত সময়ে গণনা শুরু না হওয়াকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা। প্রতিবাদ জানিয়ে শেষ পর্যন্ত গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান তিনি। এই ঘটনাকে ঘিরে সকাল থেকেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়।
সূত্রের খবর, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী সকালেই গণনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে সেই সময় পেরিয়ে গেলেও গণনা প্রক্রিয়া শুরু হয়নি। অভিযোগ, প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয় প্রার্থী, গণনা এজেন্ট এবং সংশ্লিষ্ট আধিকারিকদের। এতে স্বাভাবিকভাবেই অসন্তোষ তৈরি হয়।

9:36 AM, 4 May 2026 (IST)

কালিম্পংয়ে এগিয়ে তৃণমূলের জোট শরিক

প্রথম রাউন্ড শেষে কালিম্পংয়ে 457 ভোটে এগিয়ে বিজিপিএম প্রার্থী রুদেন সাদা লেপচা ৷

9:32 AM, 4 May 2026 (IST)

3 হাজারে এগিয়ে শুভেন্দু

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রথম রাউন্ড গণনা শেষে 3 হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী ৷

9:26 AM, 4 May 2026 (IST)

এগিয়ে চন্দ্রনাথ-জগন্নাথ

বোলপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ। সিউড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়।

9:24 AM, 4 May 2026 (IST)

আসানসোলে এগিয়ে বিজেপি

আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ এবং কুলটিতে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে সূত্রের খবর ৷

9:20 AM, 4 May 2026 (IST)

বড়ঞায় গণনায় দেরি

প্রযুক্তিগত কারণে মুর্শিদাবাদে বড়ঞা বিধানসভার পোস্টাল গণনায় দেরি হচ্ছে বলে অভিযোগ ৷

9:12 AM, 4 May 2026 (IST)

কোন দিকে যাবে হাওড়া ?

পোস্টাল ব্যালট অনুযায়ী

হাওড়া উত্তর- বিজেপি প্রার্থী উমেশ রাই এগিয়ে

হাওড়া মধ্য- তৃণমূলের অরূপ রায়

হাওড়া দক্ষিণ- তৃণমূলের নন্দিতা চৌধুরী

শিবপুর- বিজেপির রুদ্রনীল ঘোষ

বালি- তৃণমূলের কৈলাস মিশ্র এগিয়ে

উলুবেড়িয়া পূর্ব- তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এগিয়ে

9:10 AM, 4 May 2026 (IST)

দক্ষিণ দিনাজপুরে কে এগিয়ে কে পিছিয়ে ?

দক্ষিণ দিনাজপুরের ভোট-চিত্র

কুশমন্ডি - বিজেপি এগিয়ে

কুমার গঞ্জ - তৃনমূল এগিয়ে

বালুরঘাট - বিজেপি এগিয়ে

তপন - বিজেপি এগিয়ে

গঙ্গারামপুর - বিজেপি এগিয়ে

হরিরামপুর - তৃণমূল এগিয়ে

8:56 AM, 4 May 2026 (IST)

মুর্শিদাবাদের গণনায় দেরি

মুর্শিদাবাদের পাঁচটি কেন্দ্রে গণনা শুরুতে দেরি ৷ নির্ধারিত সময়ের বেশকিছুটা পরে শুরু হয়েছে গণনা ।

counting of west bengal assembly election 2026
জঙ্গিপুরে গননা কেন্দ্রের বাইরের ছবি (ইটিভি ভারত)

8:51 AM, 4 May 2026 (IST)

ভবানীপুরে অব্যবস্থা

বিভিন্ন কাউন্টিং সেন্টারে মাইক লাগানো নেই বলে অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে ৷ একই রকমের অব্যবস্থা দেখা গিয়েছে ভবানীপুরের গণনাকেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ৷

8:48 AM, 4 May 2026 (IST)

শিলিগুড়িতে বন্ধ গণনা !

গোড়াতেই গলদ। শিলিগুড়ি বিধানসভায় পোস্টাল ব্যালট কাউন্টিং বন্ধ। পোস্টাল ব্যালটের ট্রাঙ্ক খোলা থাকায় কাউন্টিংয়ে আপত্তি জানায় তৃনমুল কংগ্রেস। ছয়টির মধ্যে পাঁচটি ট্রাঙ্ক খোলা ছিল বলে অভিযোগ। অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে।

8:47 AM, 4 May 2026 (IST)

এগিয়ে অগ্নিমিত্রা

আসানসোল দক্ষিণে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ৷ তৃণমূল প্রার্থীর থেকে তিনশোর বেশী ভোটে এগিয়ে ৷

8:43 AM, 4 May 2026 (IST)

আসরে সাঁজোয়া গাড়ি

ডোমকলে গণনা কেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনীর সাঁজোয়া গাড়ি ৷

counting of west bengal assembly election 2026
আসরে সাঁজোয়া গাড়ি (ইটিভি ভারত)

8:41 AM, 4 May 2026 (IST)

নদিয়ায় এগিয়ে বিজেপি

নবদ্বীপ এবং কৃষ্ণনগরে পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি।

8:40 AM, 4 May 2026 (IST)

বীরভূমে এগিয়ে বিজেপি

বীরভূমের 11টি বিধানসভাতেই পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি৷

8:25 AM, 4 May 2026 (IST)

বর্ধমানে কড়া নিরাপত্তা

সকাল থেকেই কঠোর নিরাপত্তার বলয়ের মধ্যে বর্ধমানের ইউআইটি কলেজর গণনা কেন্দ্রে ৷ গণনা কেন্দ্রের বাইরেই দাঁড়িয়ে আছে সিআরপিএফের সাজোয়া গাড়ি । ।এখানে বর্ধমান উত্তর ,বর্ধমান দক্ষিন ,ভাতার , আউসগ্রাম এবং গলসি বিধানসভার কেন্দ্রের গণনা হবে ৷

7:58 AM, 4 May 2026 (IST)

দফতরে মনোজ

ভোট গণনা শুরুর খানিকক্ষণ আগে নিজের দফতরে এলেন সিইও ৷ তিনি জানান, সব প্রস্তুতি নেওয়া আছে ৷ এআরও থেকে শুরু করে সবাই পৌঁছে গিয়েছে ৷ বিজয় মিছিল নিয়ে সংশ্লিষ্ট জেলার ডিএমরা সিদ্ধান্ত নিয়েছেন ৷ সেই নির্দেশ মানতে সকলকে ৷

7:30 AM, 4 May 2026 (IST)

সিসিটিভি ফুটেজ নিয়ে শোরগোল !

রবিরাব রাত থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে না বলে অভিযোগ তৃণমূলের ৷ ভোট শেষ হওয়ার পর থেকেই একাধিকবার এই ধরনের অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷

west bengal assembly election 2026
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সিসিটিভি নিয়ে তরজা (ইটিভি ভারত)

7:17 AM, 4 May 2026 (IST)

জয় বাংলা-জয় শ্রীরাম

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে গননা কেন্দ্রে রাজনৈতিক দলের প্রার্থীদের এজেন্টদের লম্বা লাইন। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গোটা কাউন্টিং সেন্টার চত্বর। জয় বাংলা এবং জয় শ্রীরাম শ্লোগানের মুখরিত এলাকা।

7:02 AM, 4 May 2026 (IST)

মমতার বার্তা

রবিবার রাতে দলীয় কর্মীদের জন্য বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফেসবুকে তিনি লেখেন, "সতর্ক থাকুন। পাহারা দিন। রাত জাগুন। অভিযোগ করুন। বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে। হুগলির শ্রীরামপুর, নদীয়ার কৃষ্ণনগর থেকে বর্ধমানের আউশগ্রাম, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এরকম ঘটনা সামনে এসেছে যেখানে দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে, সিসিটিভি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং স্ট্রং রুমে গাড়ি যাতায়াত করছে। আমি দলের কর্মীদের আহ্বান জানাচ্ছি, আমি যেভাবে রাত জেগে সমস্ত বিষয়ের ওপর নজর রাখছি আপনারাও রাত জেগে স্ট্রংরুমে জনগণের ভোট পাহারা দিন। কোথাও কোনো সন্দেহজনক পরিস্থিতি কেউ সৃষ্টি করলে, তাদের ঘিরে ধরুন , সঙ্গে সঙ্গে অভিযোগ করুন এবং সিসিটিভি ফুটেজ দাবি করুন। এই সমস্তটাই বিজেপির অঙ্গুলিহেলনে করা হচ্ছে।"

6:58 AM, 4 May 2026 (IST)

বনগাঁয় বিজেপি কর্মীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল

ভোটের ফল ঘোষণার আগেই শুরু হয়ে গেল রাজনৈতিক হিংসা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁয়। আক্রান্ত বিজেপি কর্মী বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে বনগাঁ পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রাক্তন কাউন্সিলর গীতার দাসের ছেলে শেখর দাস তৃণমূলের একটি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, ওই ওয়ার্ডের তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা নারায়ণ ঘোষ ও তাঁর দলবল ওই যুবকের উপর চড়াও হয়। ওই যুবককে তাঁরা বেধড়ক মারধর করেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

counting of west bengal assembly election 2026
বিজেপি কর্মীকে মারধর (ইটিভি ভারত)

6:53 AM, 4 May 2026 (IST)

শুভেন্দুর অভিযোগ

সোমবার পশ্চিমবঙ্গ সহ দেশের মোট পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে চলেছে। সকাল 8টা থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভোটগণনার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। কিন্তু গণনার ঠিক আগেই এক বিস্ফোরক অভিযোগ তুলে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গণনাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ডিউটি সংক্রান্ত গোপন তথ্য নির্দিষ্ট কিছু সংগঠনের কাছে ফাঁস হয়ে যাচ্ছে বলে অভিযোগ করে সরাসরি জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

counting of west bengal assembly election 2026
নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)
Last Updated : May 4, 2026 at 4:50 PM IST