ETV Bharat / state

কলকাতায় জনগণনার তোড়জোড়, 12000 কর্মীকে প্রশিক্ষণ দেবে কর্পোরেশন

আগামিকাল বুধবার থেকে আগামী 31 জুলাই পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ ৷ প্রশিক্ষণের কাজ ভালোভাবে সামলাতে ইতিমধ্যেই তৈরি হয়েছে সেন্সাস সেল ৷

Census in Kolkata
কলকাতা পুরনিগম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 14, 2026 at 9:51 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 14 জুলাই: দীর্ঘ সময় পর শুরু হতে চলেছে জনগণনা। কলকাতায় জনগণনার তোড়জোড় শুরু হয়েছে। কর্পোরেশন 12 হাজার কর্মীকে দেওয়া হবে প্রশিক্ষণ। আগামিকাল (বুধবার) থেকে শুরু হচ্ছে প্রশিক্ষণ। গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে আজকের মধ্যেই 100 পুরকর্মীকে সেন্সাস সেলে যোগাযোগ করতে বলা হয়েছে। 2011 সালের পর ফের জনগণনা হতে চলেছে। এই বিরাট কর্মকাণ্ড শহরে বাস্তবায়িত করার দায়িত্বে কলকাতা কর্পোরেশন। তৈরি হয়েছে সেন্সাস সেল।

কর্পোরেশন সূত্রে খবর, কলকাতা পুরনিগমের অধীনে 2027 সালের জনগণনা নিযুক্ত প্রায় 12 হাজার জনগণনাকারী ও সুপারভাইজারের প্রশিক্ষণ 15 জুলাই 2026 তারিখ থেকে শুরু হবে। 31 জুলাই 2026 তারিখ পর্যন্ত চলবে। কলকাতা কর্পোরেশন এলাকার বিভিন্ন স্থানে সকাল সাড়ে 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রতিদিন প্রশিক্ষণ চলবে। বিভিন্ন স্থানে প্রতিদিন 77টি ব্যাচে প্রশিক্ষণটি পরিচালনা হবে। কেএমসি কর্তৃক প্রশিক্ষিত ফিল্ড ট্রেনাররা গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেবেন।

প্রশিক্ষণ শুরুর আগেই সেন্সাস সেলের কাজে পুরসভার 100 জন কর্মীকে পাঠানো হয়েছে ৷ প্রশিক্ষণ প্রার্থীদের নির্ধারিত শ্রেণিকক্ষে পথ দেখিয়ে নিয়ে যাওয়া ৷ প্রশিক্ষণের সামগ্রী বিতরণ করার মতো কাজ তাঁরা করবেন বলে জানা গিয়েছে ৷ এই কর্মীদের মধ্যে অনেকে প্রশাসনিক পদে আছেন ৷ এখন তাঁরা সরাসরি সেন্সাস সেলে যোগ দেবেন ৷ সেখান থেকে অব্যহতি পাওয়ার পর নিজেদের পুরনো দায়িত্বে ফিরে যাবেন ৷ কর্পোরেশন থেকে এই 100 কর্মী ছাড়াও আর 250 থেকে 300 জন কর্মীকে জনগণনা কাজে ব্যবহার করা হচ্ছে ৷ পরবর্তী সময়ে প্রয়োজন মতো আরও কিছু কর্মীকে এই কাজে নেওয়া হতে পারে বলে পুরনিগম সূত্রে জানা গিয়েছে ৷

এক আধিকারিক বলেন, ‘‘কলকাতায় এই কর্মকাণ্ড বিরাট। এই কাজ খুব সতর্কভাবে করতে হবে। জনগণনার কাজ ভালোভাবে শেষ করতে কর্মীদের প্রশিক্ষণের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। ব্যাক অফিস সামলান এমন কয়েকজনকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়াও হয়েছে। যাঁরা 12 হাজার কর্মীকে প্রশিক্ষণ দেবেন, তাঁদের কীভাবে এই কাজ বাস্তবায়ন করা হবে, সেটা আগেই প্রশিক্ষণ দেওয়া হয় গিয়েছে। গোটা বিষয় সেন্সাস সেলের তত্বাবধানে হবে।’’

আরও পড়ুন -

  1. 'সেন্সাস অত্যন্ত জরুরি !' পূর্বতন সরকারকে বিঁধে বার্তা শুভেন্দুর, কবে শুরু জনগণনা
  2. জনগণনা 2027: তথ্যসংগ্রহে 32 লক্ষ আধিকারিক, হবে রিয়েল টাইম ট্র্যাক