কালীপুজোর সারাদিনে কমছে শতাধিক মেট্রো; সময়সূচিতেও রয়েছে পরিবর্তন
কালীপুজোর দিন সারাদিনে 272টি পরিষেবার বদলে সারাদিনে চলবে 144 টি পরিষেবা। 72 টি আপ ও 72টি ডাউন পরিষেবা। রইল কলকাতা মেট্রোর পরিবর্তিত সময়সূচি

Published : October 18, 2025 at 9:08 AM IST
কলকাতা, 18 অক্টোবর: শেষ হয়েছে দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো। আগামী 20 অক্টোবর অর্থাৎ সোমবার কালীপুজো। তাই কালীপুজো উপলক্ষে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।
কালীপুজোর জন্য শেষ রাত থেকেই ভক্তদের ঢল উপচে পড়ে কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরে। লক্ষ লক্ষ মানুষ মায়ের আরাধনার জন্য এই দুটি মন্দিরে ভিড় করেন। তাই অনেকটা অল্প সময়ের মধ্যে একদিকে কালীঘাট বা দক্ষিণেশ্বর পৌঁছে যেতে ভরহ মেট্রোর। তাই কালীপুজো উপলক্ষ্যে ব্লু লাইনে কালীঘাট এবং দক্ষিণেশ্বর স্টেশনে যাত্রী ভিড় হয়ে প্রতিবছরই। তাই মেট্রো যাত্রীদের সুবিদার্থে ওই দিন কলকাতা মেট্রোর পক্ষ থেকে নর্থ সাউথ করিডোরে পাওয়া যাবে বিশেষ মেট্রো পরিষেবা। আপ ও ডাউন রুটে দুটি বিশেষ মেট্রো চালাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্লু লাইনে মেট্রো পরিষেবা: ওই দিন ব্লু লাইনে কমতে চলেছে মেট্রোর সংখ্যা। কালীপুজোর দিন সারাদিনে 272টি পরিষেবার বদলে সারাদিনে চলবে 144 টি পরিষেবা। 72 টি আপ ও 72টি ডাউন পরিষেবা।
দিনের প্রথম পরিষেবা: নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 06টা 50 মিনিটের বদলে পাওয়া যাবে সকাল 7টা 54 মিনিটে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 06টা 54 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে সকাল 8টার সময়।
মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 6টা 55 মিনিটের পরিবর্তে মিলবে সকাল 8টার সময়। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার দিনে প্রথম মেট্রো সকাল 6টা 55 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে সকাল 8টার সময়।
দিনের শেষ মেট্রো: দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9টা 28 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 10টা 51 মিনিট পর্যন্ত। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 9টা 33 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 10টার সময়।
গ্রিন লাইন
ওই দিন গ্রিন লাইনের সারাদিনের 226টি পরিষেবার পরিবর্তে পাওয়া যাবে 124 পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে 62 টি আপ ও 62 টি ডাউন পরিষেবা মিলবে।
দিনের প্রথম পরিষেবা: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 30 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে। হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া 6টা 39 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে সকাল 6টা 32 মিনিটে।
দিনের শেষ মেট্রো: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 45 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 47 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে।
ইয়েলো লাইন
ইয়েলো লাইন ওই দিন সারাদিনে 120 টি পরিষেবার পরিবর্তে পাওয়া যাবে মোট 52 টি পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে 26টি আপ ও 26টি ডাউন পরিষেবা।
দিনের প্রথম পরিষেবা: নোয়াপাড়া থেকে জয়হীন বিমানবন্দর পর্যন্ত যাবার দিনের প্রথম মেট্রো সকাল 7টা 55 মিনিটের পরিবর্তে মিলবে সকাল 10টার সময়। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 8টার পরিবর্তে পাওয়া যাবে সকাল 10টা 22 মিনিটে।
দিনের শেষ মেট্রো: নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমান বন্দর পর্যন্ত যাবার দিনের শেষ মেট্রো রাত 8টার পরিবর্তে মিলবে বিকেল 5টা 34 মিনিটে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত যাবার দিনের শেষ মেট্রো রাত 8টা 05 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বিকেল 5টা 54 মিনিটে।
পার্পল লাইন
পার্পল লাইনে সারাদিনে 80টি পরিষেবার পরিবর্তে পাওয়া যাবে মোট 44টি পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে 22টি আপ ও 22টি ডাউন পরিষেবা মিলবে।
দিনের প্রথম মেট্রো: জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 6টা 50 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে সকাল 10টার সময়। মাঝেরহাট থেকে জোকা যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 7টা 14 মিনিটের পরিবর্তে মিলবে সকাল 10টা 24 মিনিটে।
দিনের শেষ মেট্রো: জোকার থেকে মাঝেরহাট পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 8টা 36 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বিকেল 5টা 28 মিনিটে। মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 8টা 57 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বিকেল 5টা 49 মিনিটে।
অরেঞ্জ লাইন
অনলাইনে সারাদিনে 60টি পরিষেবার পরিবর্তে ওই দিন চলবে মোট 40টি পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে 22 টি আপ ও 22 টি ডাউন পরিষেবা রয়েছে।
দিনে প্রথম পরিষেবা: বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 8টার পরিবর্তে পাওয়া যাবে সকাল 9টা 55 মিনিটে। কবি সুভাষ থেকে বেঁচে থাকার যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 8টার পরিবর্তে পাওয়া যাবে সকাল 10টার সময়।
দিনের শেষ মেট্রো: বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 8টা 05 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বিকেল 5টা 55 মিনিটে। কবি সুভাষ থেকে বেলেঘাটা যাওয়ার দিনের শেষ মেট্রো রাত 8টা 05 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে বিকেল 5টা 55 মিনিটে।

