ETV Bharat / state

দোলের দিন অনেকটাই কমছে পরিষেবার সংখ্যা, প্রথম মেট্রো কখন

দোলে সারাদিনে 272টির পরিবর্তে মাত্র 60টি পরিষেবা থাকবে ৷ বেলার দিকে চালু হবে প্রথম মেট্রো পরিষেবা ৷

ETV BHARAT
দোলের দিন অনেকটাই কমছে পরিষেবার সংখ্যা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 1, 2026 at 11:43 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 1 মার্চ: দোলের দিন মেট্রো পরিষেবার সংখ্যা অনেকটাই কমছে ৷ আগামী 3 মার্চ দোলযাত্রা । ওইদিন সারাদিনে 272টির পরিবর্তে মাত্র 60টি পরিষেবা থাকবে ৷ বিভিন্ন লাইনে দিনের মেট্রো চালু হওয়ার সময়েরও পরিবর্তন করা হয়েছে ৷ একনজরে দেখে নেওয়া যাক, দোলের দিন কলকাতা মেট্রোর সারাদিনের সময়সূচি ৷

ব্লু লাইন (দক্ষিণেশ্বর - শহিদ ক্ষুদিরাম)

272টির পরিবর্তে দোলে সারাদিনে 60টি পরিষেবা থাকবে (30টি আপ ও 30টি ডাউন)

দিনের প্রথম মেট্রো:

নোয়াপাড়া থেকে ক্ষুদিরাম - সকাল 6:50-এর পরিবর্তে বেলা 2:30 মিনিটে ছাড়বে দিনের প্রথম মেট্রো ।

• শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর - দিনের প্রথম মেট্রো সকাল 6:50-এর পরিবর্তে বেলা 2:30 মিনিটে ছাড়বে ।

• দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম - দিনের প্রথম মেট্রো সকাল 6:55-এর পরিবর্তে ছাড়বে বেলা 2:30 মিনিটে ।

দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে ।

তবে ওইদিন রাত 9:38 মিনিটের দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত যাওয়ার মেট্রো বন্ধ থাকবে ।

গ্রিন লাইন (হাওড়া ময়দান - সল্টলেক সেক্টর ফাইভ)

228টি মেট্রোর পরিবর্তে দোলে সারাদিনে 45টি মেট্রো পরিষেবা দেবে । এর মধ্যে 23টি আপ ও 22টি ডাউন ৷

দিনের প্রথম মেট্রো:

• হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ - দিনের প্রথম মেট্রো সকাল 6:45-এর পরিবর্তে পাওয়া যাবে বেলা 3টেয় ৷

• সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান - দিনের প্রথম মেট্রো 6:39-এর পরিবর্তে পাওয়া যাবে বেলা 3:02-এ ।

দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ।

ইয়েলো লাইন (নোয়াপাড়া - জয় হিন্দ বিমানবন্দর)

120টির পরিবর্তে এই লাইনে দোলে সারাদিনে 44টি মেট্রো যাতায়াত করবে ৷ এর মধ্যে 22টি আপ ও 22টি ডাউন পরিষেবা ।

দিনের প্রথম মেট্রো:

• নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর - দিনের প্রথম মেট্রো সকাল 7:18-র পরিবর্তে পাওয়া যাবে বেলা 2:38-এ ৷

• জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া - দিনের প্রথম মেট্রো সকাল 7:40-এর পরিবর্তে পাওয়া যাবে বেলা 3টেয় ৷

দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ।

পার্পেল লাইন (জোকা - মাঝেরহাট)

সারাদিনে 84টি মেট্রোর পরিবর্তে দোলে 38টি মেট্রো পরিষেবা চলবে ৷ এর মধ্যে 19টি আপ ও 19টি ডাউন পরিষেবা ৷

দিনের প্রথম মেট্রো:

• জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত - দিনের প্রথম মেট্রো সকাল 6:40-এর পরিবর্তে পাওয়া যাবে বেলা 2:40 মিনিটে ।

• মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত - দিনের প্রথম মেট্রো সকাল 7:03-এর পরিবর্তে পাওয়া যাবে বেলা 3:04-এ ৷

দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ।

অরেঞ্জ লাইন (কবি সুভাষ - বেলেঘাটা)

দোলে 62টির পরিবর্তে সারাদিনে 28টি মেট্রো পরিষেবা থাকছে ৷ এর মধ্যে 14টি আপ ও 14টি ডাউন ৷

দিনের প্রথম মেট্রো:

• কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত - দিনের প্রথম মেট্রো 7:40-এর পরিবর্তে পাওয়া যাবে বেলা 2:30-এ ৷

• বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত - দিনের প্রথম মেট্রো 8:10-এর পরিবর্তে পাওয়া যাবে বেলা 3টেয় ৷

দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ।