মঙ্গলে আপনার পকেট টাকায় ভরে থাকবে, কোন রাশিদের জন্য ভালো খবর
কর্মক্ষেত্রে সচেতনতা বাড়ান । ব্যবসায়িক লেনদেনে তাড়াহুড়ো এড়িয়ে চলুন । আপনার পকেট টাকায় ভরে থাকবে ।

Published : June 2, 2026 at 12:02 AM IST
মেষ (ARIES): আজ আপনি আবেগপ্রবণ থাকবেন, যার ফলে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। অতিরিক্ত উৎসাহের সঙ্গে আপনি পড়ে থাকা কাজ শেষ করতে পারেন এবং বাকি সময়ে ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও চিন্তা করতে পারেন। নিজের অতীত ভুলগুলি নিয়েও ভাবতে পারেন ও সেগুলি শোধরানোর চেষ্টা করতে পারেন ৷
বৃষ (TAURUS): আজকে আপনি উৎসাহ ও প্রাণশক্তিতে ভরপুর থাকবেন। আপনার মজা করতে আর নিজের সঙ্গে সঙ্গে বাকিদের মনোরঞ্জন করারও ইচ্ছে হবে ৷ পুরানো বন্ধুদের সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে আর এই মুহূর্তগুলি আপনি প্রাণভরে উপভোগ করবেন। তবে, খোলা রাস্তায় গাড়ি ছুটিয়ে নিয়ে চলার সম্ভাবনাও থাকছে ৷
মিথুন (GEMINI): আজকে অনেক নতুন দায়িত্ব আসবে ও আপনার সব লেনদেনেই অনেক মুনাফা হবে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। আপনি সঙ্গীর বাসনা ও প্রত্যাশার দিকে মন দিতে চাইবেন। সম্পর্কে ভারসাম্য বজায় রাখার মূলমন্ত্র হল সমঝোতা। আপনি সঙ্গীকে বুঝতে পারলেই সবকিছু মসৃণভাবে এগোবে। কাজের ক্ষেত্রে উপরওয়ালাদের মুগ্ধ করতে আপনাকে বেগ পেতে হবে। যদিও দিনের শেষে, তা করতে আপনি সফল হবেন।
কর্কট (CANCER): আজকের দিনটি আপনার জন্য অনন্য এবং শুভ হবে। নতুন বাড়িতে যাওয়ার সম্ভাবনা আছে ৷ মাথার মধ্যে কোন জটিলতাকে বেশি জায়গা দেবেন না। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আপনাকে, যে কোনও রকম মতানৈক্য থেকে দূরে থাকতে হবে। কর্মক্ষেত্রে কিছু জটিল সমস্যা আপনার রাস্তায় আসতে পারে ৷ আপনাকে দায়িত্ব পালন করতে হবে এবং নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে ৷ আপনার সাপোর্ট সিস্টেমটির হয়ত পরিবর্তনের প্রয়োজন আছে ৷
সিংহ (LEO): কখনও কখনও আবেগপ্রবণ হওয়া ভালো, কিন্তু আজ যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলবেন জীবনের প্রতি পরিকল্পিত দৃষ্টিভঙ্গি থাকাই শ্রেয়। আজ থেকে পরিকল্পনা আপনার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠবে। আজ আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে। আজকে অতিরিক্ত খরচ করবেন না, প্রচুর অর্থ ব্যয় হবে। আপনি যদি অন্য কোনও চাকরি বা ব্যবসায় নিজের ভাগ্য পরীক্ষা করতে চান, তাহলে আজ ভালো দিন।
কন্যা (VIRGO): যদি মানবিকতার কোনও শারীরিক আকার থাকত, তবে আপনি অবশ্যই তার জন্য মনোনীত হতেন। আজকে মূল্যবোধ ও বাস্তববাদিতার সেরকমই মিশ্র দিন। উৎপাদনক্ষমতা বাড়ানোর জন্য কৌশল তৈরি করুন ৷ বিষটির মূল চিত্রটি দেখুন। হোমথিয়েটার বা বড় টিভি কেনার জন্য আজ ভালো দিন, কেননা আপনি বাড়িতে পরিবারের সঙ্গে বসে সিনেমা দেখতে পারবেন ও তাতে আপনার জীবনযাত্রা ও রুটিন উন্নত হবে।
তুলা (LIBRA): আজকে আধ্যাত্মিক এবং একতার মেজাজ আপনাকে ঘিরে রাখবে। আপনি হয়তো ধ্যান করায় মন দেবেন, কেননা আসলে আপনি শান্তি চান। এর আসল কারণ হল, হয়তো কাজের জায়গায় আপনার অর্ধস্তন কর্মচারীরা জোর খাটিয়ে, বিশাল কিছু পরিবর্তন আনতে আপনাকে বাধ্য করছে। আজকের দিনটিতে হয়তো খুব দ্রুত অনেক কিছু কাজ করতে হতে পারে, কিন্তু তাও আপনি ক্লান্তবোধ করবেন না। আজকের দিনে আপনি যা করবেন, তাই যেন আপনার শক্তি বাড়িয়ে তুলবে।
বৃশ্চিক (SCORPIO): আজকে আপনি একঘেয়ে রোজকার কাজ থেকে একটু ছুটি নিয়ে রান্না বা বাগান করার মতো সৃজনশীল কাজে হাত দেবেন ৷ আজকে আপনি শুধু পরিশ্রম নয়, চতুরভাবে কাজ করতে চাইবেন। আজকে আপনার মাথায় মুনাফা করার ইচ্ছা ঘুরছে, কাজেই আপনি জীবনকে একটু অন্যভাবে দেখবেন। আপনি ইতিবাচক ফল পাওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে উঠবেন। অফিসে কোনওরকম বাধা ছাড়াই রুটিন কাজ সম্পন্ন হবে। আপনি নিশ্চিত করবেন যে, আপনার সহকর্মীরা যে আপনার অবদান থেকে লাভ করছে ৷
ধনু (SAGITTARIUS): বিশৃঙ্খলা বিভ্রান্তির মধ্যে দিকনির্দেশ ও গন্তব্য ভুলে যাবেন না। আজকে হয়তো আপনার সময় কম পড়বে এবং শান্তিপূর্ণ একটি মুহূর্তও খুঁজে পাবেন না। আনন্দময় এবং মনোরম দিন আপনার জন্য অপেক্ষা করছে। রোমান্স উচ্চতার শিখরে থাকবে। আপনার ব্যয়বহুল, অপব্যয়ী স্বভাবটি আজকে সক্রিয় থাকবে। জিনিসপত্র কেনার আকাঙ্ক্ষা আপনার প্রবল থাকবে।
মকর (CAPRICORN): আপনার বিনিয়োগ, উত্তরাধিকার, রসিদ ইত্যাদি সবকিছু থেকে আপনার পকেট টাকায় ভরে থাকবে। যখনই আপনি তা সরিয়ে রাখতে চাইবেন, তখনই খরচ করার একাধিক কারণ দেখা দেবে। আয় ও ব্যয় দুইয়ের দিকেই নজর রাখলে আর্থিক সমস্যা এড়াতে পারবেন। আপনি নিস্ফল কাজের পিছনে সময় খরচ করতে না-চাইলেও কর্মক্ষেত্রে হয়ত কিছু রুটিন কাজ করতে হতে পারে ৷ এছাড়াও আপনাকে কিছু তুচ্ছ সমস্যার সমাধান করতে হতে পারে।
কুম্ভ (AQUARIUS): বেশিরভাগ সময়েই আপনি যে পথে চলবেন ঠিক করেন তাতেই চলেন, বিশেষত যখন আপনি লক্ষ্যের দিকে এগোচ্ছেন ৷ আজকে আপনি কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য নিজের সীমা পার করে যাবেন। আপনি প্রতিভাশালী, পরিশ্রমী, সৃজনশীল ও তার সঙ্গে ভাগ্যও আপনার সহায়। স্বাস্থ্যের দিক থেকেও আজকের দিনটি ভালো। আজকে গুরুত্বপূর্ণ মিটিং ও পরিকল্পনা ভালোই কাটবে। আজকে আপনার ওপরে কিছু নতুন দায়িত্বের ভার আসতে পারে।
মীন (PISCES): ভয় জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটি যদিও পুরোপুরি বাদ দেওয়া যায় না, এটিকে বশ করে রাখা যায় এবং আজ আপনি তাই করবেন। আপনার চেপে রাখা সব সাহস আজ বেরিয়ে আসবে। আপনি সম্ভবত শান্তি ও সান্ত্বনা খুঁজে পাবেন। এই কারণেই, অনেকক্ষণ কাজ করার পরেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আজকের দিনটিকে খুবই গুরুত্ব সহকারে দেখুন ও শুধুমাত্র সেইসব কার্যকলাপের পেছনের সময়, শক্তি ও অর্থ খরচ করুন যা ফলদায়ক বলে মনে হচ্ছে।

