ETV Bharat / state

বঙ্গে বিধানসভা নির্বাচন, দেওয়াল দখলের লড়াই দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে খনি অঞ্চলে

ভোটের দিনঘোষণার আগেই শুরু দেওয়াল লিখন ৷ দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির নেতা-কর্মীদের জোরদার প্রচার দেখা গেল সোমবার ৷

WEST BENGAL ASSEMBLY ELECTIONS 2026
ভোটের আগেই দেওয়াল দখলের লড়াই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 23, 2026 at 1:21 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 23 ফেব্রুয়ারি: শিয়রে বাংলার বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়নি। কিন্তু পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমায় খনি অঞ্চল থেকে শিল্পাঞ্চল সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে দু'টি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির নেতা-কর্মীদের জোরদার প্রচার শুরু হয়ে গিয়েছে।

এখনও পর্যন্ত হয়নি প্রার্থীদের নাম ঘোষণা ঠিক তার আগেই পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেস শুরু করে দিল দেওয়াল লিখনের কাজ। দেওয়ালজুড়ে নতুন নতুন স্লোগান ও 15 বছরের মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প ফুটে ওঠায় প্রমাণ করতে চলেছে, যে ভোটযুদ্ধে পাণ্ডবেশ্বর তৃণমূল কংগ্রেস সবদিক থেকেই প্রস্তুত। এদিন রং তুলি হাতে দেওয়াল লিখতে দেখা যায় কেন্দ্রা অঞ্চলের অঞ্চল সভাপতি যমুনা ধীবর-সহ দলের অন্যান্য কর্মী সমর্থকদের।

দেওয়াল লিখনের কাজ শুরু দুর্গাপুরে (ইটিভি ভারত)

দেওয়ালজুড়ে ফুটে ওঠা বিভিন্ন শ্লোগানের মধ্যে উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যায় যুব সাথী এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির বিষয়টি। নিত্যনতুন স্লোগান যেমন, "তোমার বাংলা-আমার বাংলা, বিজেপি তুমি লেড়ি হ্যাংলা", আবার কোথাও "যতই কর হাইফাই, বাংলায় বিজেপির কোনও জায়গা নাই", এমনই শ্লোগানে ভরে উঠল কেন্দ্রা অঞ্চলের একাধিক দেওয়াল।

WEST BENGAL ASSEMBLY ELECTIONS 2026
দেওয়াল লিখন (ইটিভি ভারত)

এ প্রসঙ্গে, পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেন্দ্রা অঞ্চলের অঞ্চল সভাপতি যমুনা ধীবর জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশমতো সারাবছরই আমরা সাধারণ মানুষের পাশে থাকি। দিদি যেমন বেকার যুবক-যুবতীদের কথা চিন্তা ভাবনা করে এমনকী বাংলার মা-বোনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য দিন প্রতিদিন যে সমস্ত নিত্য নতুন প্রকল্প চালু করছেন তাতে উপকৃত হচ্ছে বাংলার বহু গরীব, দুঃখী মানুষজন।

WEST BENGAL ASSEMBLY ELECTIONS 2026
দেওয়াল লিখন (ইটিভি ভারত)

যমুনা ধীবর আরও বলেন, "আমরা কেন্দ্রা অঞ্চল তৃণমূল আগাম প্রস্তুত। যেই নির্বাচনের দিন এবং প্রার্থীর নাম ঘোষণা হবে সেই দিনই দেওয়ালে লিখে দেব ৷ তার আগে বিভিন্ন স্লোগান এবং মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরছি জনসমক্ষে। আমাদের লক্ষ্য আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে পাণ্ডবেশ্বর বিধানসভায় জয়ী হয়ে বিরোধী নির্মূল বিধানসভা গড়ে তুলবে। অন্যদিকে, দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রে শাসকদল ও প্রধান বিরোধী বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে।"

WEST BENGAL ASSEMBLY ELECTIONS 2026
দেওয়াল লিখন (ইটিভি ভারত)

বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, "আমরা সব দিক থেকে প্রস্তুত। আমাদের কর্মীরা প্রার্থীর নাম ঘোষণার অপেক্ষায় নেই। বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি দারুণভাবে চলছে। কেন্দ্রীয় সরকারের জনহিত কর প্রকল্পের কথা মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। প্রার্থীর নাম ঘোষণার অপেক্ষা নয়। আমরা মানুষের কাছে আমাদের কথা তুলে ধরছি। দল যাকেই প্রার্থী করুক না কেন লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।"