বাংলার জন্যে কী করেছেন রাজ্যপাল? রিপোর্ট কার্ড প্রকাশ সিভি আনন্দ বোসের
'রাজ্যপালের রিপোর্ট কার্ড', গত তিন বছরে পশ্চিমবঙ্গের জন্য কী কী করলেন রাজ্যপাল, তার খুঁটিনাটি তথ্য প্রকাশ করা হয়েছে তাতে ।

Published : January 4, 2026 at 2:44 PM IST
কলকাতা, 4 জানুয়ারি: মানুষের জন্য রাজনৈতিক দল কী করেছে বা ক্ষমতায় থাকাকালীন কী কী পরিষেবা দিয়েছে, তার বিস্তারিত তালিকা তুলে ধরার নজির রয়েছে । কিন্তু, কোনও রাজ্যপাল সেই রাজ্যের জন্য কী কী পদক্ষেপ করেছেন, তার বিস্তারিত তথ্য অনুষ্ঠানিকভাবে প্রকাশের নজির খুব কম । এবার সেই কাজটাই করলেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷
যদিও নিজেকে 'অরাজনৈতিক ব্যক্তিত্ব' হিসেবে জাহির করেন তিনি ৷ তবে অনেকটা রাজনৈতিক ঢঙে বাংলার মানুষের জন্য কী কী পদক্ষেপ করেছেন, তার তালিকা তুলে ধরলেন রাজ্যপাল । শনিবার রাতে লোকভবন থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ যাতে গত তিন বছরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলার মানুষের জন্য কী কী করেছেন, তার প্রায় দশ দফা তথ্য তুলে ধরা হয়েছে । যার শিরোনাম 'রাজ্যপালের রিপোর্ট কার্ড' ।

কী আছে সেই রিপোর্ট কার্ডে? খাদ্য বস্ত্র বাসস্থান থেকে শুরু করে সামাজিক সহাবস্থান সম্প্রীতি-সহ প্রশাসনিক ক্ষেত্রে একাধিক তথ্য তুলে ধরা হয়েছে । গত তিন বছরে কী কী করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তার খুঁটিনাটি তথ্য প্রকাশ করা হয়েছে । লোকভবনের তথ্যে ঠিক কী বলা হয়েছে?

শান্তি-শুদ্ধি-সমৃদ্ধি
বিকশিত বাংলার রূপরেখা
মিশন–1: মিশন বন্দে মাতরম
ক) বন্দে মাতরম গ্রাম সমৃদ্ধি মিশন ৷ একটি প্রধান কর্মসূচি, যার লক্ষ্য গ্রামগুলিকে আদর্শ পরিবেশবান্ধব গ্রামে রূপান্তরিত করা, যেখানে থাকবে-
• পরিচ্ছন্ন শক্তি
• স্মার্ট কৃষি
• নারী নেতৃত্বাধীন স্বনির্ভর গোষ্ঠী
• সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ
মূলমন্ত্র: 'গ্রামের উন্নয়ন, দেশের উন্নয়ন' ।
খ) বন্দে মাতরম যুব কর্পস (মাতৃভূমি যুব সেনা)
একটি শৃঙ্খলাবদ্ধ যুববাহিনী, যারা প্রশিক্ষিত হবে-
• দুর্যোগ মোকাবিলায়
• ট্রাফিক ও নাগরিক পরিষেবায়
• সমাজসেবায়
• মাদকমুক্ত সচেতনতা গঠনে
• পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডে
বন্দে মাতরমের ত্যাগ ও শৃঙ্খলার আদর্শে অনুপ্রাণিত ।
গ) বন্দে মাতরম শিক্ষারথ
দুর্গম এলাকায় পৌঁছনোর জন্য ডিজিটাল ভ্রাম্যমাণ শ্রেণিকক্ষের একটি বহর, যার মাধ্যমে নিশ্চিত করা হবে-
• ডিজিটাল সাক্ষরতা
• দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
• ই-লার্নিং ল্যাব
• কেরিয়ার কাউন্সেলিং
প্রতিটি শিশু পাবে একটি 'বন্দে মাতরম লার্নিং কিট' ।
ঘ) বন্দে মাতরম হেলথশিল্ড
একটি বৃহৎ স্বাস্থ্য উদ্যোগ, যার মাধ্যমে প্রদান করা হবে-
• বিনামূল্যের স্বাস্থ্য শিবির
• ভ্রাম্যমাণ হাসপাতাল
• মাতৃস্বাস্থ্য সহায়তা
• প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা
সমস্ত শিবির পরিচালিত হবে 'বন্দে মাতরম স্বাস্থ্য পরিক্রমা' ব্যানারে ।
ঙ) বন্দে মাতরম সঙ্গীত উৎসব
রাজ্যব্যাপী সঙ্গীত উৎসব, যেখানে উদযাপন করা হবে-
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে
• রবীন্দ্রসঙ্গীতকে
• দেশাত্মবোধক লোকসংগীত (বাউল, ভাটিয়ালি, ঝুমুর)
• বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের কোরাস দলকে
এক লক্ষ কণ্ঠে বন্দে মাতরম গাওয়ার একটি বৃহৎ প্রয়াস নেওয়া যেতে পারে ।
চ) বন্দে মাতরম গ্রিন আর্মি
ছাত্রছাত্রীদের নেতৃত্বে জলবায়ু কর্মসূচি-
• বৃক্ষরোপণ অভিযান
• নদী ও হ্রদ পরিষ্কার
• প্লাস্টিকমুক্ত অভিযান
• বিদ্যালয়ে জীববৈচিত্র্য উদ্যান
লক্ষ্য-সারা বাংলায় 1 কোটি 'বন্দে মাতরম' চারা রোপণ ।
ছ) বন্দে মাতরম হেরিটেজ ট্রেল
পর্যটন পরিক্রমা, যেখানে যুক্ত থাকবে-
• বঙ্কিমচন্দ্রের জন্মস্থান
• স্বাধীনতা আন্দোলনের স্মৃতিবাহী স্থান
• ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র
• জাদুঘর ও প্রাচীন জমিদার বাড়ি
বিশেষ বাস পরিষেবা, অডিয়ো গাইড, ডিজিটাল অ্যাপ ও ঐতিহ্য ভ্রমণের ব্যবস্থা থাকবে ।
জ) শ্রেষ্ঠ বাংলা: বন্দে মাতরম পুরস্কার
বার্ষিক পুরস্কার প্রদান করা হবে বিশেষ অবদানের জন্য-
• শিক্ষা
• কৃষি
• স্বাস্থ্য
• শিল্প ও সংস্কৃতি
• উদ্ভাবন
• নারী ক্ষমতায়ন
• ক্রীড়া
• সমাজসেবা
• প্রকৃতি সংরক্ষণ
পুরস্কারপ্রাপ্তদের উপাধি হবে- 'বন্দে মাতরম সম্মানী'।
ঝ) বন্দে মাতরম নারী সুরক্ষা ও ক্ষমতায়ন মিশন
ভারত মাতার সম্মানে একটি বিশেষ কর্মসূচি-
• নারীদের অভিযোগের দ্রুত নিষ্পত্তি
• প্রতিটি জেলায় আত্মরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র
• নারী স্বনির্ভর গোষ্ঠীর জন্য উদ্যোক্তা অনুদান
• নিরাপদ গণপরিবহণ উদ্যোগ- 'যাত্রীসেবা'
ঞ) বন্দে মাতরম ডিজিটাল গ্রন্থাগার ও জ্ঞানকেন্দ্র
রাজ্যব্যাপী একটি ডিজিটাল প্ল্যাটফর্ম-
• স্বাধীনতা আন্দোলন সংক্রান্ত বিনামূল্যের ই-বুক
• বঙ্কিমচন্দ্র বিষয়ক অডিয়ো-ভিজুয়াল সামগ্রী
• ছাত্র গবেষণা ফেলোশিপ
• বাংলার দেশাত্মবোধক ঐতিহ্যের ভার্চুয়াল জাদুঘর
• বন্দে মাতরম ম্যারাথন ও ফ্রিডম রান
• বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার
• বন্দে মাতরম স্কিল ইউনিভার্সিটি
• বন্দে মাতরম উদ্যোক্তা তহবিল
• বন্দে মাতরম ডিজিটাল মিউজিয়াম
'আমার বাংলার মাটি হবে সোনার মাটি' ।
মিশন–2: আমার মাটি, আমার চাষি
একটি বাংলা, যেখানে প্রতিটি কৃষক সমৃদ্ধ হবেন এবং প্রতিটি ক্ষেত সোনালি হয়ে উঠবে-
• প্রতি ইঞ্চি জমিতে ফসল-সমন্বিত, জৈব, নির্ভুল ও উল্লম্ব কৃষি
• কৃষি উদ্যোক্তা সৃষ্টি
• খামার থেকে ঘরে বিপণন-আইসিটি ভিত্তিক অনলাইন কৃষি বাজার
• কিষান এক্সপ্রেস (সোনার বাংলা এক্সপ্রেস)
• শীতলীকরণ বিপ্লব-প্রতিটি রেলহেডে কোল্ড স্টোরেজ
• পড়াশোনার সঙ্গে কৃষিকাজ
• বাংলার জিন ব্যাংক
মিশন–3: আমার গ্রাম, আমার গর্ব
• পরিবেশবান্ধব গ্রাম
• ডি-টু-পি (ডাইরেক্ট টু পিপল) প্রশাসনিক শিবির
• ভ্রাম্যমাণ হাসপাতাল
• বর্জ্য থেকে সম্পদ
• দরিদ্র পরিবারের জন্য সম্মানজনক কমিউনিটি বিবাহ
মিশন–4: সমৃদ্ধির পথ-দ্য গ্রেট বাংলা ট্রেল
• গ্র্যান্ড বাংলা ট্রেল
• স্মার্ট যাতায়াত ব্যবস্থা
• জেলা পর্যটন উন্নয়ন পরিষদ
• গ্লোবাল ভিলেজ
• বাংলা উৎসব
• বেঙ্গল বিয়েনালে
মিশন–5: স্বাস্থ্য বাংলা-বিশ্বমানের স্বাস্থ্যকেন্দ্র
• তিনটি গ্লোবাল হেলথ কেয়ার হাব জেলা
• নার্স ও প্যারামেডিক প্রশিক্ষণ
• গ্রামে ভ্রাম্যমাণ হাসপাতাল
• স্মার্ট জরুরি পরিষেবা ও টেলিমেডিসিন
মিশন–6: শিক্ষা শক্তি-জ্ঞানের রাজধানী বাংলা
• বিশেষ শিক্ষা অঞ্চল
• আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
• শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়
• সর্বজনীন সাক্ষরতা অভিযান
• সর্বজনীন ডিজিটাল সাক্ষরতা অভিযান
মিশন–7: যুব শক্তি ও কর্ম শক্তি
• জনসংখ্যা থেকে জনশক্তি
• আন্তঃরাজ্য নিয়োগ বোর্ড
• দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান
• স্টার্ট-আপ বাংলা
• কোর জেলা মডেল
মিশন–8: পরিবহণ বিপ্লব
• বহুমুখী পরিবহণ নেটওয়ার্ক
• স্মার্ট সড়ক
• ডি-টু-বি বিমান সংযোগ
• ওয়াই-ফাই স্মার্ট সিটি ও ফাইবার নেটওয়ার্ক
মিশন–9: বাসস্থান, নগর ও পরিবেশ
• সবার জন্য বাসস্থান
• নতুন প্রজন্মের টাউন
• নবায়নযোগ্য শক্তির স্মার্ট হিল
মিশন–10: ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্প
• কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সাংস্কৃতিক আর্কাইভ
• ঐতিহ্যবাহী শিল্প পুনরুজ্জীবন
• সেরা বাংলা পুরস্কার
মিশন–11: সুশাসন ও স্বচ্ছ প্রশাসন
• কাগজবিহীন মন্ত্রিসভা
• তিন মাস অন্তর নাগরিক রিপোর্ট কার্ড
• সাপ্তাহিক মন্ত্রীদের সঙ্গে মুখোমুখি আলোচনা
• সম্পূর্ণ ই-গভর্ন্যান্স
• সমস্ত পরিষেবার ডিজিটাল রূপান্তর
সরাসরি আর্থিক সহায়তা কর্মসূচিসমূহ
1. বোনেদের বোনাস
বিধবা নারী, পরিত্যক্ত নারী, একক মা এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা নারীদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান ।
2. ছোটদের শক্তি কার্ড (শিশুদের জন্য)
14 বছরের কম বয়সি শিশুদের জন্য
• পুষ্টি
• স্বাস্থ্য পরিষেবা
• বিদ্যালয় সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রীর জন্য
সরাসরি আর্থিক স্থানান্তর (DBT)।
3. আদিবাসী উন্নয়ন ধারা (তফসিলি জনজাতির জন্য)
আদিবাসী পরিবারগুলির জন্য-
• ত্রৈমাসিক আয় সহায়তা
• শিক্ষাবৃত্তি
• জীবিকা সংক্রান্ত অনুদান ।
4. সমাজ বন্ধু প্রকল্প (তফসিলি জাতির জন্য)
তফসিলি জাতিভুক্ত পরিবারগুলির জন্য
• শিক্ষা সহায়তা
• বাড়ি মেরামত
• ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার উদ্দেশ্যে
সরাসরি আর্থিক স্থানান্তর (DBT) ।
5. ওবিসি উদ্যোমী প্রণোদনা যোজনা
অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) যুবকদের জন্য
• ক্ষুদ্র ব্যবসা শুরু করার লক্ষ্যে
সরাসরি বীজ মূলধন প্রদান ।
6. প্রবীণ নাগরিক সম্মান পেনশন প্লাস
• বার্ধক্য ভাতা বৃদ্ধি
• বার্ষিক স্বাস্থ্য ভাতা
সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর ।
7. এসএইচজি মহাশক্তি অনুদান (নারী স্বনির্ভর গোষ্ঠীর জন্য)
• ক্ষুদ্র উদ্যোগের জন্য বার্ষিক মূলধনী অনুদান
• ডিজিটাল প্রশিক্ষণের জন্য বিশেষ ভাতা ।
8. যুব সৃজন তহবিল (যুবক ও স্টার্ট-আপের জন্য)
যুব উদ্যোগপতিদের জন্য
• 50000 টাকা থেকে 2 লক্ষ পর্যন্ত
সরাসরি উদ্যোক্তা অনুদান ।
9. খেলাশ্রী ক্রীড়া ভাতা (তরুণ ক্রীড়াবিদদের জন্য)
• মাসিক প্রশিক্ষণ ভাতা
• বার্ষিক ক্রীড়া সামগ্রী অনুদান ।
10. দান–দক্ষিণ খাদ্য সুরক্ষা কার্ড
গৃহহীন ও পরিযায়ী শ্রমিকদের জন্য একটি বিশেষ খাদ্য সুরক্ষা উদ্যোগ, যার মাধ্যমে-
• সরাসরি খাদ্য ওয়ালেট ক্রেডিট প্রদান করা হবে
• যা সরকারি সহায়তাপ্রাপ্ত ক্যান্টিনে ব্যবহারযোগ্য হবে ৷

