ETV Bharat / state

31 ডিসেম্বরের মধ্যে বহুতলে বুথ করা নিয়ে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ কমিশনের

আগামী 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হতে চলেছে ৷ তার আগে আরও কড়া হল নির্বাচন কমিশন ৷

ECI ON DEO
বহুতলে বুথ করা নিয়ে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ কমিশনের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 11, 2025 at 5:05 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 11 ডিসেম্বর: আগামী 31 ডিসেম্বরের মধ্যে বহুতলে বুথ করা নিয়ে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দল নির্বাচন কমিশন ৷ রাজ্যের বহুতল বা আবাসনগুলিতে বুথ তৈরির জন্য জেলা থেকে যে রিপোর্ট চাওয়া হয়েছিল তা এখনও কেন জমা পড়ল না জানতে তাও চেয়েছে কমিশন।

এর আগেও দু'বার এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তা সত্ত্বেও দক্ষিণ কলকাতার দু'টি জায়গায় বুথ করার আবেদন জমা পড়েছে । রাজ্যের আর কোনও জেলা থেকে কোনও প্রস্তাব আসেনি। আর তাতেই ক্ষুব্ধ কমিশন । প্রয়োজনীয় জায়গায় বুথ না-হলে তার দায় জেলা নির্বাচনী আধিকারিকদের বা ডিইও-দের নিতে হবে ৷ জনপ্রতিনিধি আইন অনুযায়ী জেলাশাসকদের দায়িত্ব এবং কর্তব্যে এমনটাই বলা হয়েছে বলে, দাবি কমিশনের।

বহুতলে বুথ করা নিয়ে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ কমিশনের (ইটিভি ভারত)

বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, "আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এটা একটা রুটিন বৈঠক ছিল। এই বৈঠক রাজ্যের সিইও-কেই করতে হয়। রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনার আসেননি কিন্তু সেটা কোনও অসুবিধার কারণ নয় ৷ কারণ নোডাল অফিসাররা ছিলেন। অবজারভার সি মুরুগানের উপর ফলতায় যে ঘটনা হয়েছে, সেটা আমি দেখছি।"

আগামী 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হতে চলেছে ৷ আর সেই তালিকা প্রকাশের পর বহুতল ভবন, গ্রুপ হাউজিং সোসাইটি, RWA কলোনি, বস্তি এলাকা এবং Gated সোসাইটিতে বুথ নিয়ে নতুন সমীক্ষা করা হতে পারে বলেই জানা গিয়েছে ৷ যেই বহুতলগুলিতে 250 থেকে 500 ভোটার রয়েছেন সেইসব জায়গায় সমীক্ষা করে ভোটকেন্দ্র তৈরির প্রস্তাব দিতে হবে জেলা শাসকদের ৷ আগামী 31 ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট কমিশনে জমা দেওয়ার কথা বলা হয়েছে ৷ এই নিয়ে ইতিমধ্যেই সব ডিইও-দের নির্দেশ দেওয়া হয়েছে ৷ কমিশনের এই নির্দেশ মানতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে ৷

প্রসঙ্গত, শহরে বিশেষ করে দক্ষিণ কলকাতার ভোট শতাংশ বাড়াতে নির্বাচন কমিশন শহরের হাইরাইজ বিল্ডিংগুলির মধ্যে বুথ তৈরি করার চিন্তা ভাবনা করেছে ৷ বরাবরই দেখা গিয়েছে, এইসব জায়গায় ভোটের হার অন্যান্য জায়গার থেকে তুলনামূলকভাবে কম। অন্তত এমন তথ্যই উঠে এসেছে ভোট পরবর্তী সমীক্ষায়। সমীক্ষায় এও দেখা গিয়েছে, শহর কলকাতার ভোটারদের ভোটদানে রীতিমতো অনীহা রয়েছে। তাই শহুরে ভোটারদের বুথমুখী করতেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর বিভিন্ন সময় একাধিক পদক্ষেপও গ্রহণ করেছে ৷ কিন্তু তাতে যে খুব একটা লাভ হয়নি সেটা বলাই বাহুল্য।

তাই শহরের বহুতল বাড়িগুলোর মধ্যে ভোটিং বুথ তৈরি করার চিন্তা ভাবনা করে কমিশন। শহর কলকাতার মধ্যে যে সমস্ত হাইরাইজগুলিতে 500 পর্যন্ত বা তার বেশি ভোটার রয়েছেন সেইসব হাইরাইজ বিল্ডিংগুলিতেই করা হবে বুথ। দেখা গিয়েছে, কলকাতার মানুষের ভোট শতাংশের হার 55-এর কাছাকাছি থাকে ৷ বিভিন্নভাবে প্রচার চালানো সত্ত্বেও ফল মেলে না। তাই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ করতে পারে কমিশন।