ETV Bharat / state

গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে 33 জোড়া লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

এই বছর 10 থেকে 16 তারিখের মধ্যে 10টি EMU ও গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে 23টি স্পেশাল ট্রেন মিলিয়ে মোট 33 জোড়া ট্রেন চালানো হবে ৷

gangasagar mela
গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে চলবে বিশেষ ট্রেন (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 3, 2026 at 6:14 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 3 জানুয়ারি: দিন কয়েকের অপেক্ষা ৷ সামনেই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় লক্ষ পুণ্যার্থীর ঢল নামবে ৷ আর সাধারণের সুবিধার্থে গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে শিয়ালদা থেকে 33 জোড়া লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷

চলতি মাসের 10 থেকে 16 তারিখ পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। তার মধ্যে 14 তারিখ মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্য স্নানে হাজির হবেন কয়েক লক্ষ মানুষ ৷ তাই যাত্রীদের সুবিধার্থে এবং তাদের নিরাপত্তার স্বার্থে এই বছর পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতি বছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীদের সমাগম হয় সাগর দ্বীপে। স্বাভাবিকভাবেই মেলার সময় শিয়ালদা ডিভিশনে বিশেষ করে দক্ষিণ শাখায় ট্রেনে ভিড় অনেক বেড়ে যায়। তাই যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে শিয়ালদা ডিভিশন।

গত বছর যেহেতু প্রয়াগরাজে মহাকুম্ভ ছিল তাই ওই সময় এ রাজ্যে গঙ্গাসাগর মেলায় তুলনামূলকভাবে ভিড় কম হয়েছিল। তবে এই বছর ফের ভিড় বরাবর সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও। তাই এই বছর 10 থেকে 16 তারিখের মধ্যে 10টি EMU ও 23টি স্পেশাল মেলা উপলক্ষ্যে ট্রেন মিলিয়ে মোট 33 জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। EMU লোকালগুলি শিয়ালদা থেকে নামখানা, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর পর্যন্ত চলবে। আগের বছর গঙ্গাসাগর উপলক্ষ্যে 6টি বিশেষ ট্রেন চালানো হয়েছিল ৷ তবে এই বছর যাত্রীদের সুবিধার জন্য সাতদিন এই বিশেষ ট্রেনগুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে স্পেশাল ট্রেনের সংখ্যা ছিল 72 ৷ এ বছরে সেই সংখ্যা বাড়িয়ে 126টি করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে 10 থেকে 16 তারিখের মধ্যে প্রতিদিন মোট 18টি করে অতিরিক্ত ট্রেন চলবে ৷ গঙ্গাসাগর মেলার জন্য প্রধান দুটি স্টেশন হল নামখানা ও কাকদ্বীপ। এই দুই স্টেশন থেকেই শিয়ালদা স্টেশনের দিকে 56টি এবং অন্যদিকে 70টি স্পেশাল ট্রেন চালানো হবে।

যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে এবং ভিড় নিয়ন্ত্রণ করার উদ্যেশে শিয়ালদা স্টেশনের দুটি প্ল্যাটফর্ম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ৷ যেখান থেকেই এই বিশেষ ট্রেনগুলি ছাড়বে। প্ল্যাটফর্ম নম্বর 15 ও 16 থেকে এই স্পেশাল ট্রেনগুলি ছাড়বে বলে জানানো হয়েছে। পাশাপাশি কাকদ্বীপ স্টেশনে প্ল্যাটফর্ম নম্বর 2 স্পেশাল ট্রেনের জন্য নির্দিষ্ট করা হয়েছে। প্রত্যেকটি ট্রেনে দুই থেকে আড়াই হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন। ট্রেনে ওঠা বা নামার সময় যাতে কোনওরকম হুড়োহুড়ি না হয়, সে কারণে এই স্টেশনগুলিতে কিউ ম্যানেজার থাকবেন ৷ যারা গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন।

যেহেতু এই স্টেশনগুলিতে ব্যাপক যাত্রীদের ভির হবে তাই স্টেশনে প্রবেশ করা এবং বেরনোর জন্য আলাদা ব্যবস্থা বা পথ রাখা হয়েছে ৷ যাতে একসঙ্গে একই পথ দিয়ে প্রবেশ এবং বেরতে গেলে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। শিয়ালদা, নামখানা, কাকদ্বীপ স্টেশনে নির্দিষ্ট করে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট চিহ্নিত করে দেওয়া হয়েছে। এই স্টেশনগুলোতে 'one way flow' ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ একদিক দিয়ে প্রবেশ এবং অন্যদিকে দিয়ে বেরবার ব্যবস্থা করা হয়েছে। টিকিট কাটার ক্ষেত্রেও যাত্রীদের সুবিধার জন্য UTS অ্যাপে টিকিট কাটার আবেদন করা হয়েছে।