কলকাতায় ভূমিকম্প, 52 সেকেন্ডে 3 বার কেঁপে উঠল শহর; আতঙ্কে রাস্তায় মানুষ
52 সেকেন্ডে মোট তিন বার কেঁপে ওঠে কলকাতা। শুক্রবার দুপুর 1টা 22 মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.5 ৷

Published : February 27, 2026 at 1:44 PM IST
|Updated : February 27, 2026 at 1:51 PM IST
কলকাতা, 27 ফেব্রুয়ারি: কলকাতায় ভূমিকম্প ! শুক্রবার দুপুর 1টা 22 মিনিট নাগাদ কেঁপে ওঠে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকা ৷ 52 সেকেন্ডে মোট তিন বার কম্পন অনুভূত হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.5 ৷ এর ঘণ্টাখানেক আগে সিকিমে নামচিতে দুপুর 12ট 2 মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় ৷
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দুপুরে ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের খুলনা। ভুগর্ভের 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের সূত্রপাত। নবান্ন ও বিধানসভা খালি করে দেওয়া হয়েছে ৷ আতঙ্কে বহু মানুষ রাস্তায় নেমে এসেছেন ৷ কলকাতার পাশাপাশি তীব্র কম্পন অনুভূত হয় দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলিতে ৷ কম্পনের জেরে নদিয়া এবং মূর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেও বহু মানুষ রাস্তায় নেমে আসেন ৷
কলকাতার আনন্দপুর থেকে শুরু করে সল্টলেক ও পার্ক স্ট্রিট-সহ বিভিন্ন এলাকার একাধিক অফিস থেকে কর্মীরা আতঙ্কে রাস্তায় বেরিয়ে এসেছেন ৷ তাঁদের অনেকেই জানিয়েছেন, বেশ কিছুটা সময় ধরে কম্পন অনুভূত হয়েছে ৷ সাম্প্রতিক অতীতে এর আগে এমন কোনও ঘটনা ঘটেছে কি না তা মনে করতে পারলেন না তাঁদের অনেকেই ৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর পাওয়া যায়নি ৷ পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রশাসনের কর্তারা ৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি ভূমিকম্প অনুভূত হয়েছে ত্রিপুরা, মায়ানমার, ইন্দোনেশিয়াতেও ৷
#WATCH | West Bengal: An earthquake with a magnitude of 5.4 on the Richter Scale hit South-West from BMD Seismic Centre, Agargaon, Dhaka in Bangladesh. Tremors felt in Kolkata, West Bengal.
— ANI (@ANI) February 27, 2026
Visuals from Kolkata city as people rush out of their residences. pic.twitter.com/62TVn7I0Z2
এর আগে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাত 9টা নাগাদও কেঁপে উঠেছিল কলকাতা ৷ সেবার ভূমিকম্পের উৎসস্থল ছিল মধ্য মায়ানমার ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6। মাত্র কয়েক সুপ্তাহের ব্যবধানে ফের ফিরল ভূ-কম্পনের আতঙ্ক ৷ ভূমিকম্পের মুহূর্তে কলকাতায় একটি অনুষ্ঠানে বক্তব্য় পেশ করছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ আচমকাই সভাস্থলে থাকা ক্যামেরা দুলে ওঠে ৷ বক্তব্য থামিয়েদেন সুকান্ত ৷
Kolkata, West Bengal: An earthquake of magnitude 5.0 was felt in Kolkata.
— IANS (@ians_india) February 27, 2026
Union MoS Sukanta Majumdar was addressing a gathering when an earthquake struck Kolkata. pic.twitter.com/I1OU6k5SCl
এর আগে গত বৃহস্পতিবার ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গ ৷ এদিন সকাল 11টা 34 মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় ৷ মৃদু কম্পন অনুভূত হয় শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকায় উত্তরবঙ্গের পাশাপাশি এই কম্পনের রেশ অনুভূত কলকাতাতেও ৷ যার ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.6 উৎসস্থল সিকিমের ইয়ুকসুম ।
নবান্নে প্রভাব
ভূমিকম্পে জেরে রীতিমতো হুলস্থুল পড়ে যায় রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে। কম্পন টের পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন সরকারি আধিকারিক থেকে শুরু করে সাধারণ কর্মীরা। কোনওরকম ঝুঁকি না নিয়ে প্রাণ বাঁচাতে তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন বহু মানুষ। হাওড়ার শিবপুরে অবস্থিত নবান্ন রাজ্যের ক্ষমতার মূল কেন্দ্র। 14 তলা এই সুবিশাল ভবনে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের কাজকর্ম পরিচালিত হয়। প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে নিয়মিত যাতায়াত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বহুতলের উপরের দিকের তলগুলিতে কম্পন অপেক্ষাকৃত বেশি অনুভূত হয়। আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে এদিন অনেকেই লিফট ব্যবহার করার ঝুঁকি নেননি। কারণ ভূমিকম্পের সময় লিফটের ব্যবহার অত্যন্ত বিপজ্জনক হতে পারে। সেই কারণে লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে যত দ্রুত সম্ভব নিচে নেমে আসার চেষ্টা করেন বহু কর্মচারী। কার্যত হুড়মুড়িয়ে নিচে নামতে দেখা যায় অনেককে।
নবান্নে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক মন্ত্রী এবং প্রথম সারির আমলারা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে যে সময়ে এই কম্পন অনুভূত হয়, তখন নবান্নে নিজের ঘরে ছিলেন না মুখ্যমন্ত্রী। তবে মুখ্যসচিব থেকে শুরু করে একাধিক দফতরের প্রধান সচিব ও পদস্থ কর্তারা সেই সময় নবান্নেই উপস্থিত ছিলেন। কম্পনের জেরে তাঁদের দফতরেও সাময়িক চাঞ্চল্য ছড়ায়।

