ETV Bharat / state

দুর্গাপুরে আরও বিস্তৃত করে জঙ্গল ঘিরল পুলিশ, এখনও স্তম্ভিত বিজড়া গ্রামের বাসিন্দারা

গত শুক্রবার রাতে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে৷ এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে ওই ছাত্রীর সহপাঠীও রয়েছে৷

DURGAPUR GANG RAPE CASE
দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 16, 2025 at 6:04 PM IST

3 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 16 অক্টোবর: দুর্গাপুর গণধর্ষণ-কাণ্ডে আবারও চাঞ্চল্য। ঘটনার পাঁচদিন পর ঘটনাস্থল থেকে আরও 50 মিটার বিস্তৃত করে জঙ্গল এলাকা নতুন করে কর্ডন দিয়ে ঘিরে ফেলল পুলিশ। তবে কি তদন্তে আরও নতুন করে কিছু উঠে এল? অন্যদিকে এই ঘটনার পর অভিযুক্তরা যে গ্রামের বাসিন্দা সেই বিজড়া গ্রামের মানুষজন এখনও কার্যত হতবাক। বিজড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এই ঘটনায় লজ্জা প্রকাশ করে জানিয়েছেন, ধৃতরা তাঁর প্রাক্তন ছাত্র। তারা দোষী প্রমাণিত হলে অবশ্যই শাস্তি পাক। তবে এই ঘটনায় যেন সাম্প্রদায়িক রং না লাগে৷

দুর্গাপুরে ডাক্তারি পড়তে আসা ছাত্রীর নির্যাতন কাণ্ডে ইতিমধ্যেই পাঁচ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছে নির্যাতিতার সহপাঠীও। বৃহস্পতিবার পুনরায় তাঁকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় তদন্তের স্বার্থে। পাশাপাশি বৃহস্পতিবার নতুন করে ঘটনাস্থল থেকে আরও 50 মিটার বিস্তৃত করে জঙ্গল এলাকা ঘিরেছে পুলিশ। আগেই ঘটনাস্থল ঘিরেছে পুলিশ। বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে আরও বেশ কিছুটা কর্ডন দিয়ে ঘিরে ফেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে নির্যাতিতার সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করায় মিলেছে একাধিক অসঙ্গতিপূর্ণ উত্তর। তাই পুনরায় তাঁকে বৃহস্পতিবার ঘটনাস্থলে নিয়ে গিয়ে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

দুর্গাপুরে আরও বিস্তৃত করে জঙ্গল ঘিরল পুলিশ, এখনও স্তম্ভিত বিজড়া গ্রামের বাসিন্দারা (ইটিভি ভারত)

তবে এই ঘটনায় দুর্গাপুরের বিজড়া গ্রামের যে পাঁচ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনায় লজ্জা প্রকাশ করেছেন বিজড়া উচ্চ মাধ্যমিক স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ নিজামুদ্দিন। শেখ নিজামুদ্দিন ইটিভি ভারতকে ফোনে বলেন, "এরকম একটি দুর্ভাগ্যজনক এবং বর্বরোচিত ঘটনার সঙ্গে বিজড়া গ্রামের নাম জড়ানোই আমি অত্যন্ত স্তম্ভিত এবং লজ্জিত। ধৃতদের মধ্যে দু-একজন আমার স্কুলের প্রাক্তন ছাত্র। আমি চাইছি প্রকৃত যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।"

তবে এই ঘটনায় প্রাক্তন প্রধান শিক্ষক সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছেন, যেন এই ঘটনা সাম্প্রদায়িক বার্তা না নিয়ে আসে। তিনি বলেন, "অপরাধীদের কোনও ধর্ম হয় না। তাই এটাকে নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি যেন না করা হয়। যত এসব নিয়ে আলোচনা হবে, ততই মেয়েটির ক্ষতি হবে। আমরা সবাই চাইছি নির্যাতিতা মেয়েটিও যাতে স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারে।"

DURGAPUR GANG RAPE CASE
দুর্গাপুরে আরও বিস্তৃত করে জঙ্গল ঘিরল পুলিশ (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, আইকিউ সিটি মেডিক্যাল কলেজ থেকে মাত্র 500 মিটার দূরেই ঘটনাস্থল। মোহনবাগান সরণী নামে এই রাস্তার পাশেই নতুন কলোনি গড়ে উঠেছে। গড়ে উঠেছে বহুতল। বহু মানুষ মানুষ জমি কিনেও বাড়ি করছেন। জঙ্গল ঘেরা দূষণহীন পরিবেশে বহু মানুষ বাসস্থান করবেন বলে এই এলাকাটিকে বেছে নিচ্ছিলেন। হঠাৎ করে এমন একটি চাঞ্চল্যকর ঘটনায় এই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিজড়া গ্রামের স্থানীয় বাসিন্দা আবু জাফর মল্লিক বলেন, "এই ঘটনায় গোটা গ্রামের মানুষ লজ্জিত। আমিও কর্মসূত্রে এই রাস্তা দিয়েই যাতায়াত করি। আগে চুরি ছিনতাই হতো। তবে এরকম ঘটনা ঘটেনি। এই ঘটনার সঙ্গে যদি এই ছেলেগুলো প্রকৃতভাবে জড়িত থাকে, তাহলে আমরা ওদের শাস্তি চাইছি।"

আরও পড়ুন -

  1. দুর্গাপুর ধর্ষণকাণ্ড: নির্যাতিতার সহপাঠীর ঘরে মিলল 11টি কন্ডোম
  2. মমতা দিদি মায়ের মতো, মেয়ের সুবিচারের আর্জিতে কাতর নিবেদন নির্যাতিতার বাবার