ETV Bharat / state

গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন মহিলা, SIR আতঙ্ককেই দায়ী করল তৃণমূল

শুক্রবার ফর্ম ফিলাপ করা হয়। ওই দিনই গভীর রাতে গায়ে আগুন ধরিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেন ওই মহিলা। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

Death Over SIR Panic
ভাতারে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন মহিলা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 29, 2025 at 10:20 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ভাতার, 29 নভেম্বর: এসআইআর আতঙ্কে গায়ে আগুন লাগিয়ে নিজেকে শেষ করার অভিযোগ উঠলো পূর্ব বর্ধমান জেলার ভাতার এলাকায়। মৃতের নাম মস্তুরা খাতুন (40)। মৃতের পরিবারের অভিযোগ SIR-এর ফর্ম ফিলাপ করা নিয়ে তিনি আতঙ্কে ছিলেন। আর তার জেরেই এই ঘটনা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করছে শাসক দল। যদিও বিজেপির দাবি তৃণমূল প্রথম থেকেই এটা নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ভুল পথে চালনা করছে। তারা আতঙ্ক ছড়াচ্ছে।

স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজ্যে SIR চালু হওয়ার পরে বিভিন্ন খবরাখবর শুনে আতঙ্কে ভুগতে শুরু করেন মস্তুরা খাতুন। কে বা কারা তাঁকে বুঝিয়েছিল এই ফর্ম ফিলাপ করা হলে তিনি সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন। লক্ষ্মীর ভাণ্ডার কিংবা রেশন সমস্ত কিছু থেকেই তার নাম বাদ চলে যাবে। এই সমস্ত কিছু নিয়ে তিনি আতঙ্কে ভুগতে শুরু করেন। তাঁর পরিবারের লোকজন তাঁকে দিয়ে ফর্ম ফিলাপ করায়। কিন্তু, তাঁর ভুল ভাঙানো যায়নি। শুক্রবার তার ফর্ম ফিলাপ করা হয়। এরপর গভীর রাতেই তিনি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন। তার পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে যান ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। ভাতারের বিধায়ক বলেন, "এসআইআর আতঙ্কে একজন আত্মঘাতী হয়েছেন। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে।"

মৃতের দিদি আস্তুরা খাতুন জানান, তাঁর বোন SIR আতঙ্কে গায়ে আগুন ধরিয়ে নিজের জীবন শেষ করেছেন। তাঁর মতে, SIR-এর ফর্ম ফিলাপ শুরু হতেই তাঁর বোন আতঙ্কে ভুগতে শুরু করেন। কেউ তাঁকে বুঝিয়েছিল এই ফর্ম ফিলাপ করলে নাকি সমস্ত সুযোগ সুবিধা থেকে তিনি বঞ্চিত হবেন। এমনকি লক্ষ্মীর ভাণ্ডার থেকে রেশন সমস্ত কিছুই তিনি আর পাবেন না। ফলে তিনি ফর্ম ফিলাপ করতে চাননি। অনেক বুঝিয়েও তাঁর ভুল ভাঙানো যায়নি। কিন্তু, প্রায় বাধ্য হয়েই ফর্ম ফিলাপ করেন মস্তুরা খাতুন। এরপরেই তিনি গায়ে আগুন ধরিয়ে নিজের জীবন শেষ করেন।

রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "দু'বছরের কাজ দু'মাসে করতে গিয়ে কত মানুষের প্রাণ যাচ্ছে। অনেক মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বিজেপি ও নির্বাচন কমিশন আর কত মানুষের প্রাণ গেলে এটা বন্ধ করবে?" প্রশ্ন তোলেন তিনি।

ভাতার থানার পুলিশ জানিয়েছে, একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  1. SIR 'আতঙ্ক': ট্রেনের সামনে ঝাঁপ প্রৌঢ়ার ! মুর্শিদাবাদের মৃতের সংখ্যা 3
  2. সন্তান-সহ কীটনাশক খেলেন স্বামী পরিত্যক্তা মহিলা ! নেপথ্যে SIR বলে দাবি তৃণমূলের