ভবিষ্যত সঞ্চয়ের জন্য আজ ভালো দিন, অর্থালাভ হবে বিনিয়োগেও
মেষ থেকে মীন, মা মঙ্গলচণ্ডীর কৃপায় কার ভাগ্য খুলবে আজ? দেখে নিন ইটিভি ভারতরে দৈনিক রাশিফলে ৷

Published : November 4, 2025 at 12:01 AM IST
মেষ: কঠোর পরিশ্রমের জন্য আজ সকলের কাছে সমাদৃত হবেন । তবে, কিছু মন্তব্য শোনার জন্যও নিজেকে প্রস্তুত এবং দৃঢ় রাখুন । অকাজ করে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার দিন আজ । এমনকী কর্মক্ষেত্রে কাজ করার আগ্রহও হারিয়ে ফেলতে পারেন । সুতরাং, অযথা সময় নষ্ট না-করে মনযোগী হয়ে কাজ করুন ৷ কাজে মনোনিবেশ না-করতে পারলে গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে । দুপুরের খাবার খাওয়ার পর আপনার মনে হবে কিছু কাজ সহজ হয়েছে এবং আপনি কিছুটা স্বস্তি পাবেন । স্বাস্থ্যের দিকে দিনটি আজ শুভ ।
বৃষ: বাড়িতে কোনও আর্থিক সমস্যা দেখা দিলে, আজ সেগুলি কিছুটা হলেও সমাধান করতে পারবেন ৷ প্রথম কোনও কাজ শুরুর জন্য আজকের দিনটি খুব ভালো ৷ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বাধিক । অংশীদারী কারবার লাভজনক হবে । বৃহত্তর প্রতিষ্ঠানগুলির সিদ্ধান্ত এবং সুকৌশলী জোট আপনাদের কর্পোরেট জগতের খ্যাতি বৃদ্ধি করবে এবং একটি পেশাদারী সম্পর্ককে দৃঢ়তর করে তুলবে । তবে আজ মাথা ঠাণ্ডা করে চলুন ৷ মন শান্ত রাখুন ৷ ছোটখাটো বিষয়ে বিরক্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে । এক সঙ্গে অনেকগুলি কাজে না-জড়ানোই শ্রেয় ৷
মিথুন: অর্থাগম নিয়ে আপনি খুব খুশি থাকবেন ৷ বেশ কয়েকদিন পর আজ সন্ধ্যাবেলায় বন্ধুদের উদ্যোগী হয়ে ফোন করবেন ৷ পেশাগত যে কোনও পরিবর্তন মেনে নিতে আপনি প্রস্তুত থাকবেন । ভবিষ্যতে এই পরিবর্তনগুলি থেকে আপনি অনেক উপকার পাবেন । আপনার প্রতিদ্বন্দ্বীরা হয়তো এই পরিবর্তনের গুরত্ব বুঝতে বা ধরতে পারবেন না ৷ কিন্তু পরিবর্তনগুলি আঁকড়ে ধরার জন্য এটিই সঠিক সময় ৷ এই পরিবর্তনগুলি লক্ষ্য অর্জনে আপনাকে সাহায্য করবে ।
কর্কট: আজ শুভ দিন ৷ আজ আপনার ভাগ্য সহায় থাকবে । এই পর্যায়ে আপনি হয়তো চাকরি থেকে ব্যবসার দিকে ঘুরে যাবেন ৷ নক্ষত্রের অবস্থান এই পর্যায়ে আপনার এই পরিবর্তনকে সমর্থন করে । নিস্ফল আলোচনায় আপনার বেশিরভাগ সময় ব্যয় হবে । মধ্যাহ্নভোজনের পর কাজগুলি আপনার অনুকূলে হওয়া শুরু করবে । স্বাভাবিকভাবেই আপনি ধৈর্য ধরে থাকবেন । আপনার তাড়াহুড়ো করা ঠিক হবে না । ভালো মন্দ দুই দিকই আপনার খতিয়ে দেখা উচিত । শক্তিশালী সহজাত বোধের জন্য আপনি সমাদৃত হবেন ।
সিংহ: আর্থিক অবস্থান নিয়ে আপনি একটু চিন্তিত থাকবেন । তবে, দিন এগোনোর সঙ্গে সঙ্গে আপনার মানসিকতায় পরিবর্তন দেখা যাবে । আর্থিক বিষয় নিয়ে আপনি আগের থেকে বেশি আত্মবিশ্বাসী বোধ করা শুরু করবেন । আপনার পরিশ্রম ও নিয়মানুবর্তিতার ফল উপভোগ করবেন । সামাজিক ও আর্থিক ক্ষেত্রে লক্ষণীয় সাফল্য পাবেন । আপনি এই সুযোগের সদ্ব্যবহার করতে চাইবেন । ছোট পেশাগত সফর বিশেষ উপকার করবে ।
কন্যা: প্রেম জীবনে আজকের দিনটি সৌভাগ্য বয়ে আনবে । আপনার উপরে থাকা অতিরিক্ত দায়িত্বগুলি হ্রাস পাবে এবং আপনার নিজের জীবনসঙ্গীর ভালো থাকা নিয়ে সচেতন হওয়া উচিত । পেশাগত জীবনের ক্ষেত্রে সম্প্রতি আপনি একটি হতাশাব্যঞ্জক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন । তবে হতাশার কোনও কারণ নেই ৷ প্রতিটি ক্ষেত্রেই সাফল্য আপনার জীবনে আসবে । আপনার বাস্তববাদী মানসিকতা সহজেই অফিসের সমস্যা মেটাতে সাহায্য করবে । সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে একটি বুদ্ধিমান বিষয় । একটি অপরিকল্পিত অফিসের ট্রিপ আপনার সময়পঞ্জিকে কিছুটা বিরক্ত করতে পারে ।
তুলা: পরিবারিক সমস্যাগুলি নিয়ে অধিক সচেতন হোন ৷ আজ খানিক একাত্মবোধ অনুভব করবেন । আপনি নিজের ভালোবাসার মানুষটির জন্য দায়িত্ববান হতে পেরে খুশি হবেন । বহুদিন যাবৎ একটি অর্থনৈতিক সমস্যা আপনাকে ভোগাচ্ছে ৷ বিষয়টির উপর আজ আপনি বিশেষ মনোনিবশ করবেন । আজ হয়তো আপনাকে অনেকগুলি মিটিংয়ের আয়োজন করতে হতে পারে । আপনার প্রচেষ্টা পুরস্কৃত হবে এবং শীঘ্রই আপনি লাভ করতে সক্ষম হবেন ।
বৃশ্চিক: আপনার অর্থনৈতিক পরিস্থিতির আজ থেকে উন্নতি ঘটবে ৷ গুরুত্বপূর্ণ প্রোজেক্টের সাফল্যপূর্ণ রূপায়ণের জন্য আপনি অধিবৃত্তি লাভ করবেন । উত্তরাধিকার সূত্রে অপ্রত্যাশিতভাবে কোনও সম্পদও লাভ করবেন । টাকা নিয়ে কি করবেন বুঝতে না-পারলে অবশ্যই মনে রাখা দরকার দীর্ঘমেয়াদী আর্থিক লগ্নির পরিকল্পনা সবসময়ই লাভজনক । স্বাস্থ্যের দিকটি গড়পড়তা যাবে । অতিরিক্ত কর্মচাপ আপনার জন্য কষ্টকর হয়ে উঠবে ।
ধনু: আপনি বেশ কিছু ক্ষেত্রে আজ সাফল্য লাভ করলেও শারীরিক সমস্যা আপনাকে পূর্বস্থিরীকৃত কাজের তালিকা বদলে ফেলতে বাধ্য করবে । অসুস্থতার ফলে দক্ষতাও কমে যাবে । সুস্থ জীবনযাপন বজায় রাখার চেষ্টা করুন । এর ফলে অনেক বেশি কাজ করতেও পারবেন । কর্মক্ষেত্রে দিনটি মাঝারি । আপনার মতামত পাঁচ জনের সঙ্গে ভাগ করে নেওয়ার একটা সুযোগ পেতে পারেন । নিজের প্রস্তাব পেশের সময় কৌশলী হলে লাভবান হবেন যেহেতু আপনি কাউকে মনঃক্ষুণ্ণ করতে চান না ।
মকর: আজ বাড়িতে কোনও ধর্মীয় মঙ্গলানুষ্ঠানের আয়োজন করা হতে পারে ৷ আজ কোনও গুরুত্বপূর্ণ কাজের বিষয় আলোচনা একদম করা যাবে না । দীর্ঘদিনের সময়োত্তীর্ণ প্রোজেক্টের কাজ আজ শেষ হবে । আপনি সেরা অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে একটি কার্যকরী আচরণের দ্বারা ব্যবসায়িক লেনদেন করতে প্রস্তুত । ব্যবসায় অংশীদারী কারবার আপনাকে লাভের মুখ দেখাবে । আপনাকে এই সুযোগটি সম্পূর্ণরূপে ব্যবহার করার উপদেশ দেওয়া হচ্ছে । আজ আপনি কুশলী উপায়ে সঠিকভাবে পরিস্থিতি আয়ত্তে আনতে পারবেন ।
কুম্ভ: পরিবারের সদস্যরা এবং প্রিয়তম মানুষটি আজ আপনার প্রচেষ্টার প্রশংসা করবেন ৷ আপনার আবেগের স্থিরতা আপনার ব্যক্তিগত সম্পর্ককে বর্ধিত করবে । আপনার অসাধারণ মানসিক স্থিতি আজ কর্মকৃতিত্বকে সমৃদ্ধ করবে । দুপুরের আগে কিছু অর্থনৈতিক লাভ ঘটবে আর সেই কারণে দ্বিপ্রাহরিক আহার আপনার বাদ যেতে পারে । আপনি প্রবল উদ্দীপনায় আজকের দিনটি শুরু করবেন এবং শেষ পর্যন্ত তা বজায় থাকবে ।
মীন: রেকারিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথা ভাবা খুব ভালো ৷ কিছুটা টাকা এফডি-তে সরিয়ে রাখুন ৷ সেই সুদ আপনি প্রতি বছর উপভোগ করতে পারবেন । আপনার টাকা যথাযথ উপায়ে বাধা রাখুন । কাজের জায়গায় হয়তো মতবিরোধের সম্মুখীন হতে পারেন । আপনি যে কাজ সাধারণত করেন না, সেই রকম কাজ করতে যারা আপনাকে প্ররোচিত করে, সেইরকম লোকেদের থেকে দূরে থাকলে আপনি স্বস্তিতে থাকবেন । আপনি যদি সৃজনশীল কোনও ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন তবে আজ আপনি অসাধারণ প্রতিভা প্রদর্শন করবেন ৷

