ETV Bharat / state

জুনের শুরু থেকেই অর্থবৃদ্ধি এই রাশিদের, আপনার ভাগ্যে কী

কেমন কাটবে আজকের দিন ? কারা পাবেন ভাগ্যের সাহায্য ? কাদের হাতে আসতে পারে টাকা ? জানতে দেখুন ইটিভি ভারতের রাশিফল ।

ETV Bharat Bengali Horoscope
ইটিভি ভারতের দৈনিক রাশিফলে জানুন কেমন যাবে আজকের দিন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 1, 2026 at 12:02 AM IST

4 Min Read
Choose ETV Bharat

মেষ (ARIES): আজকে আপনার সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে, যে সমস্যা এমনিতে আপনার হয় না । এর ফলে, আপনি ফাটকা খেলায় যোগ দিতে চাইবেন, আপনি যদি আপনার সব অর্থ এতে লাগিয়ে না দেন, তাহলে তা খুব খারাপ হবে না । এছাড়াও, হৃদয়ঘটিত বিষয়ে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে । কিন্তু সন্ধ্যেবেলা নাগাদ পরিস্থিতি সামলে যেতে পারে । আপনি যদি যৌথভাবে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাহলে আপনি অর্থের বৃদ্ধি দেখতে পাবেন ।

বৃষ (TAURUS): আপনার আশেপাশের লোকজন, আপনার বিবেচক এবং সহমর্মী দিকটি দেখতে পেয়ে বিস্মিত হবেন । প্রচুর সমস্যা আসতে পারে, কিন্তু আপনার ভালোবাসার মানুষদের সাহায্য নিয়ে আপনি অসাধারণ পারদর্শিতার সঙ্গে সেগুলি সামলাবেন । ব্যক্তিগত সিদ্ধিলাভ আজকে আপনার কাছে সবথেকে বেশি প্রাধান্য পাবে । প্রিয়জনের সঙ্গে একসঙ্গে বসে, আপনি জীবনের ভালো বিষয়গুলির স্মৃতিচারণ করবেন । এই মুহূর্তটি উদযাপন করুন এবং আপনার রোমান্সকে আরও শক্তিশালী করে তুলুন । আনন্দময় সময়ের সম্ভাবনা আছে । ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই, এই দিনটি সম্পূর্ণ সন্তুষ্টির প্রতিশ্রুতি নিয়ে আসে ।

মিথুন (GEMINI): অন্যদের নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন এবং অনুভূতিপ্রবণ থাকবেন, এবং অনেককেই আশীর্বাদ জানাবেন । তবে, খুব বেশি আবেগপ্রবণ হওয়াও ঠিক নয় । কাজের জায়গায় এই আবেগ আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে ।

কর্কট (CANCER): আজকে আপনার হয়ত এমন কিছু অভিজ্ঞতা হবে, যা জীবনকে সম্পূর্ণ পাল্টে দেবে । ছোট ঘটনা, কোনও পর্যবেক্ষণ, দুঃখজনক ঘটনা, বিপর্যয় বা সহজ কোনও ভাবনাও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে । যদিও আপনি এই পরিবর্তন খুব ভালোভাবে মেনে নিতে পারবেন না । আপনার স্বাস্থ্যের ওপর হয়ত এর খুব জোরালো প্রভাব পড়বে । আপনি জীবনসঙ্গীকে যত বেশি সম্মান করবেন, তার পরিবর্তে ততই বেশি ভালোবাসা পাবেন । সাংসারিক কিছু কাজকর্ম হওয়ার সম্ভাবনা আছে । আপনি হয়ত আপনার প্রিয়তমের থেকে নতুন কিছু শেখার চেষ্টা করবেন ।

সিংহ (LEO): আজ, বৈসাদৃশ্য ও বৈষম্য সহ্য করার এক অভিনব ক্ষমতা আপনি দেখাবেন । যার ফলে দিনের শেষে অসংখ্য অনুগ্রহ ও আশ্চর্যজনক সুবিধা পাবেন । প্রেমের ক্ষেত্রে, আপনি সঙ্গী/সঙ্গিনীর প্রত্যাশা পূরণ করতে পারবেন, তার সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা করবেন ।

কন্যা (VIRGO): সমস্যা ক্রমশ ঘনীভূত হচ্ছে আর আপনি বেশ ভালোভাবেই তার আঁচ পেতে শুরু করেছেন । হাতে পড়ে থাকা পাহাড় প্রমাণ কাজ সম্পূর্ণ করার চেষ্টা করে যান । আজ সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে আপনার জীবনের সবথেকে গোপন কথাগুলি ভাগ করে নিতে পারেন ।

তুলা (LIBRA): আজকে, আপনি আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি খোলাখুলি প্রকাশ করার এবং অন্যদের সঙ্গে ধারণার আদান-প্রদান করার সুযোগ পাবেন । মন খুলে কথা বলার ফলে, আপনার হৃদয় হালকা হবে এবং আপনি স্বস্তি অনুভব করবেন । আজকে, আপনার ব্যবসায়িক বুদ্ধি প্রশংসনীয় । স্বাস্থ্য ও মেজাজের দিক থেকে আজকের দিনটি ভালো । এছাড়াও, আজকে আপনি, আপনার পরিশ্রমের পুরস্কার পাবেন । এর ফলে আপনি ভালো বোধ করবেন ।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনি মস্তিষ্ক থেকে চিন্তা করবেন, হৃদয় থেকে নয় । ফলস্বরূপ, আপনার সিদ্ধান্তগুলি অনেক বেশি বাস্তবসম্মত ও যুক্তিসংগত হবে । ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকবেন, তারা হয়ত আপনাকে ভুল বুঝতে পারেন ।

ধনু (SAGITTARIUS): গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী কারবার নিয়ে আসার ক্ষেত্রে, আপনার ভূমিকা বেশ জরুরি হবে । যদিও কর্মক্ষেত্রে চূড়ান্ত ফলটি আপনার আশানুরূপ নাও হতে পারে । কিন্তু প্রিয়তমের সঙ্গে মনোরম সন্ধ্যা কাটিয়ে মন খারাপের কালো ছায়া সরে যাবে ও আপনার মেজাজ ভালো হয়ে যাবে । দিনের প্রথম ভাগে আপনার পকেট অর্থে ভরে উঠবে, কিন্তু দ্বিতীয় ভাগটি একটু মুশকিলের, বিশেষত আপনার মত অপব্যয়ী লোকের জন্য ।

মকর (CAPRICORN): আজকের দিনটা আপনারই ! আপনার মনে হবে যা কিছু ঘটছে আপনার ভালোর জন্যই ঘটছে, কোনওরকম পরিশ্রমও করতে হচ্ছে না । অবচেতন মনে আপনি কিন্তু নিজের প্রতিভা ও সাফল্য দেখিয়ে সবাইকে তাক লাগাতে চান । বলাই বাহুল্য, আপনি তাতে সফল হবেন ।

কুম্ভ (AQUARIUS): ক্যালেন্ডারে এই দিনটিকে চিহ্নিত করে রাখুন, কারণ এটা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে । হাতে কিছু টাকা আসবে এবং আপনার শিক্ষা বা ব্যবসার জন্য যথাযথ আর্থিক সুরাহা পাওয়া যাবে ।

মীন (PISCES): আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে দিনটা একা একা না কাটিয়ে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে কাটাতে । সেটা করলে আপনার দিনটা আনন্দময় ও উত্তেজনায় ভরপুর হতে পারবে । প্রিয়জনদের সঙ্গে মনে রাখার মত সময় উপভোগ করতে পারবেন আর তাদের সঙ্গে ছোটোখাটো একটা পার্টির ব্যবস্থাও করে ফেলতে পারেন ।