ETV Bharat / state

বকেয়া কোটি কোটি টাকা চেয়ে কন্ট্রাক্টররা হাজির কর্পোরেশনে, মেটানোর দাবি সংগঠনের

বুধবার কলকাতা পুরনিগমের ডিজি (লাইটিং)-এর সঙ্গে দেখা করেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এনলিস্টেড কন্ট্রাক্টার্স সোশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 400 জন কন্ট্রাক্টর ৷

Kolkata Municipal Corporation
কন্ট্রাক্টররা হাজির কর্পোরেশনে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 8, 2026 at 10:10 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 জুলাই: বিগত তিন বছর ধরে সম্পূর্ণ বন্ধ বিলের টাকা দেওয়া ৷ কেউ পান কয়েক কোটি, কেউ কয়েক লাখ ৷ বুধবার কলকাতা পুরনিগমের ডিজি (লাইটিং)-এর সঙ্গে দেখা করে সেই বকেয়া মেটানোর দাবি করেন 400 জনের বেশি ইলেট্রিকাল কাজের কন্ট্রাক্টর ৷ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এনলিস্টেড কন্ট্রাক্টার্স সোশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফেই ওই 400 জন কন্ট্রাক্টর এদিন দেখা করেন ৷

কন্ট্রাক্টরদের অভিযোগ, তিন বছর হতে চলল তাঁরা বকেয়া টাকা পাচ্ছেন না। কিন্তু কাজ তাঁদের করে যেতে হচ্ছে । উন্নয়নমূলক কাজ প্রায় বন্ধ এখন । তবে রক্ষণাবেক্ষণের কাজ তাঁদের করতে হচ্ছে । নতুন টেন্ডারে অংশ নেওয়ার যেটুকু টাকা জমা দিতে হয়, সেই টাকাও এখন আর হাতে থাকছে না । বিপুল টাকা বকেয়া । মেটানোর কোনও উদ্য়োগ নেই ।

বকেয়া কোটি কোটি টাকা চেয়ে কন্ট্রাক্টররা হাজির কর্পোরেশনে, মেটানোর দাবি সংগঠনের (ইটিভি ভারত)

এদিন কলকাতা কর্পোরেশনের মূল ভবনে আলোক বিভাগের ডিজি'র সঙ্গে দেখা করে তাঁরা অভিযোগ জানান। দীর্ঘ আলোচনা হয় ৷ তবে তেমন কোনও সমাধান সূত্র মেলেনি ৷ আলোচনার পর কার্যত হতাশ ঠিকাদাররা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন ৷

Kolkata Municipal Corporation
কলকাতা পুরনিগমের ইলেক্ট্রিক্যাল কন্ট্রোল রুম (নিজস্ব ছবি)

সংগঠনের সম্পাদক আশিস চক্রবর্তী বলেন, ‘‘আমাদের সমস্ত বিল পেমেন্ট বন্ধ আছে ৷ তবে আমরা কাজ করে যাচ্ছি ৷ আমরা ডিজির থেকে জানতে চাইলাম একটা আশ্বাস দিন কবে টাকা মেটানো হবে ৷ আমাদের অবস্থা খারাপ ৷ সংসার চালাতে হয় ৷ ছেলে মেয়ে আছে ৷ ডিজি বলেন আমি উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাব ৷ এখন আমরা কাজ করছি আমাদের বিল জমাই নেওয়া হচ্ছে না ৷ প্রায় কমবেশি তিন বছর পেমেন্ট আটকে ৷ ইলেক্ট্রিকাল ঠিকাদার প্রায় 400 জন ৷’’

Kolkata Municipal Corporation
কন্ট্রাক্টররা হাজির কর্পোরেশনে (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, ‘‘বিপুল টাকা বকেয়া ৷ ডিজি জানালেন আমরা ফের আলোচনা করব ৷ আমরা কমিশনারকে চিঠি দিয়েছি, জয়েন্ট কমিশনারকে চিঠি দিয়েছি ৷ কেউ ডাকেনি ৷ আমরা প্রশাসকের সঙ্গে বসে আশ্বস্ত হতে চাইছি ৷ ম্যাডাম বলুক, নির্দিষ্ট একটা সময় ঠিক করে দিন আশ্বাস দিন বকেয়া মিটবে বলে ৷ ওঁর সঙ্গে বসা দরকার ৷ নগরোন্নয়ন দফতর যে নির্দেশিকা দিয়েছিল সেটা 10 জুন পর্যন্ত ছিল ৷ টাকা না-দেওয়ায় সেই তারিখ অতিক্রান্ত ৷ আমরা কিছুই জানতে পারছি না ৷ প্রশাসক আশ্বাস দিক ৷ সেদিকে তাকিয়ে রয়েছি ।’’

আরও পড়ুন -

  1. কলকাতা কর্পোরেশনে ফের ইতিহাস ! কমিশনারের পর যুগ্ম-কমিশনার পদেও মহিলা আইএএস
  2. বহুতল নির্মাণে গুণমান, শ্রমিক নিরাপত্তায় বিশেষ নজর; নির্মাণ সংস্থাদের সংগঠনকে কড়া বার্তা স্মিতা-অজয়ের