ETV Bharat / state

মাধ্যমিকের পরই কেরিয়ার কাউন্সেলিং, নয়া উদ্যোগ সংসদ সভাপতির

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর অনেক ছাত্রছাত্রীই ভেবে উঠতে পারে না, এরপর তাদের কী নিয়ে করবে ? কেরিয়ার কাউন্সেলিং করার ভাবনা সংসদের ৷

Career counselling after Madhyamik
মাধ্যমিকের পরই কেরিয়ার কাউন্সেলিং (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2026 at 8:35 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মার্চ: শুধুমাত্র জয়েন্ট পরীক্ষার পর নয়, এবার মাধ্যমিকের সময় থেকেই কেরিয়ার কাউন্সেলিং করানোরর ভাবনা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ৷ দায়িত্ব নিয়ে সোমবার এমনটাই জানান সংসদের নয়া সভাপতি পার্থ কর্মকার।

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর অনেক ছাত্রছাত্রীই ভেবে উঠতে পারে না, এরপর তারা কী নিয়ে পড়বে ? অনেক সময় পরিবার, আত্মীয়স্বজন বা বন্ধুদের মতামতে নিজের পছন্দের বিষয় থেকে সরে যেতে হয় তাদের ৷ তাই মাধ্যমিকের পরই ছাত্রছাত্রীদের দিশা দেখাতে কেরিয়ার কাউন্সেলিং দেওয়ার ভাবনা নতুন সংসদ সভাপতির । এর ফলে মাধ্যমিকের পর কোন বিষয় নিয়ে পড়া যেতে পারে তা নিয়ে পড়ুয়াদের মধ্যে একটা ধারণা তৈরি হবে বলেও জানান নয়া সভাপতি।

বর্তমানে দু'বার কাউন্সেলিং প্রক্রিয়া আয়োজন করা হয়ে থাকে সংসদের তরফে। প্রথমটি মাধ্যমিক পরীক্ষার পরে । সেখানে বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করা মূল উদ্দেশ্য ৷ আর অন্যটি হল উচ্চমাধ্যমিক পরীক্ষার পর কেরিয়ার কাউন্সিলিং । যেটা শুধুমাত্র জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য। কিন্তু এবার সেখানেই পরিবর্তন আমার ভাবনাচিন্তা করছে সংসদ ।

WBCHSE president Partha Karmakar
উচ্চমাধ্যমিক সংসদের নয়া সভাপতি পার্থ কর্মকার (ইটিভি ভারত)

সংসদ সভাপতি বলেন, "শুধু বিজ্ঞান নয়, যে কোনও বিষয়ে প্রতি এবার এই কাউন্সিলিং করা হবে। কোন বিষয় নিয়ে পড়লে তার ভবিষ্যত কী হবে সেটাই জানানো হবে পড়ুয়াদের ৷ উচ্চমাধ্যমিকের পরও এই ধরনের কাউন্সিলিং করা হবে ৷ কারণ অনেকেই বুঝতে পারেন না, কী নিয়ে পড়লে অথবা কোন দিকে গেলে ভবিষ্যতে সুবিধা হবে।" এই বছর থেকেই এই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করার ভাবনা সংসদের ৷

অন্যদিকে, এই বছর বার্ষিক উচ্চমাধ্যমিক পরীক্ষার বদলে শুরু হয়েছে সেমেস্টার পদ্ধতি ৷ তবে প্রথম বছরেই একাধিক অভিযোগ উঠে এসেছে ৷ তৃতীয় সেমেস্টারের আগে বই না-পাওয়ার অভিযোগ উঠেছিল ৷ আবার চতুর্থ সেমেস্টারের আগেও একই অভিযোগ ওঠে । তবে এবার থেকে যে কোন সমস্যা না-হয়, সেই বিষয়ে নজর রাখবেন বলে জানালেন সংসদের নয়া সভাপতি ৷

তিনি জানান, প্রাক্তন সভাপতির সময় যে সমস্ত কাজ হয়েছে আমরা সেসব এগিয়ে নিয়ে যাব। তবে নজর রাখব, যাতে আগে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো ভবিষ্যতে যাতে না-হয় ৷ সর্বোপরি বই পেতে পড়ুয়াদের যাতে কোন সমস্যা না- হয়, সেদিকে আমাদের প্রথম নজর থাকবে ৷