ETV Bharat / state

নওদার পার্টি অফিস কার ? অধীরকে খালি হাতে ফেরাল হাইকোর্ট

আদালত জানিয়েছে, অধীররা যদি মনে হয় তাঁদের আইনি আছে, তবে সিভিল কোর্টে আবেদন জানাতে পারেন। কিন্তু হাইকোের্ট এখন এ ব্যাপারে হস্তক্ষেপর করবে না ।

Calcutta High Court
হাইকোর্ট থেকে খালি হাতে ফিরতে হচ্ছে অধীর চৌধুরীকে (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 31, 2026 at 3:41 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 31 অগস্ট: নওদার তৃণমূল পার্টি অফিস আসলে কংগ্রেস কার্যালয় । এমনই দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী । তাঁর মামলা নিম্ন আদালতে ফেরত পাঠাল হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যর সোমবার এই মর্মে নির্দেশ দেন ।

অধীরের দাবি, 2004 সালে জাতীয় কংগ্রেসের সদস্যরা নওদায় দোতলা পার্টি অফিসটি তৈরি করেছিলেন। কিন্তু 2018 সাল থেকে সেটা তৃণমূল কংগ্রেসের দখলে চলে যায়। এখন ফের রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই অফিস জাতীয় কংগ্রেস নিজেদের বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।

এই পরিস্থিতিতে আদালতের নির্দেশ, মামলাকারী অধীর চৌধুরীর যদি মনে হয় তাঁদের আইনি অধিকার আছে তবে তিনি সিভিল কোর্টে আবেদন জানাতে পারেন। কলকাতা হাইকোর্ট আপাতত এই আবেদনে কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে পারবে না । প্রসঙ্গত, অধীর 4 জুন থানায় অভিযোগ দায়ের করেন । তিনি দাবি করেন, এই পার্টি অফিস কংগ্রেসের ৷ এরপর মামলিটি আসে আদালতে ।

শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, "2018 সাল থেকে নওদার পার্টি অফিস তৃণমূলের দখলে ছিল। এখন রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই অফিস নিজেদের দখলে নিতে আদালতে আবেদন জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। কিন্তু হাইকোর্ট এতে আপাতত হস্তক্ষেপ করতে পারবে না।"

নওদার আমতলা এলাকার কংগ্রেসের পার্টি অফিসটি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। কংগ্রেসের দাবি, এটি তাদের দীর্ঘদিনের দলীয় কার্যালয় । তবে কয়েক বছর আগে জোর করে অফিসটি দখল করে সদ্য প্রাক্তন শাসকদল তৃণমূলৃ ৷ তৃণমূল জামানায় সাংসদ আবু তাহের এটি দখল করেছিলেন। অধীর জানিয়েছেন, এই পার্টি অফিসটি যে কোনও মূল্যে পুনরুদ্ধার করা হবে ।

উল্লেখ্য, কয়েকদিন আগেই অধীর জানান, নওদার পার্টি অফিস কংগ্রেসের। বহু ঘাম রক্তে তাঁরা এই অফিস নির্মান করেছিলেন। যে কোনও মুল্যে এই অফিস তাঁরা আবারও নিজেদের দখলে আনবেন। পাশাপাশি তিনি বলেন, "ওই এলাকার তৃণমূল সাংসদ আবু তাহের এখন এনসিপিআইতে যোগদান করেছেন। সেই কারণে পুলিশ প্রশাসন বর্তমানে এনসিপিআইয়ের হয়ে কাজ করছে। বর্তমানে ওই দলটি বিজেপির সহোদর ভাই হয়ে উঠেছে। তাই ওই এলাকার বাসিন্দা তৃণমূলের সাংসদ এনসিপিআই দলে যোগদান করায় পুলিশের দায়বদ্ধতা বেড়ে গিয়েছে। তাঁর নির্দেশ মোতাবেক পুলিশ কাজ করছে।"

অধীর আরও বলেছিলেন, "তৃণমূলের প্রতীকে জয়ী ওই এনসিপিআই সাংসদ নিজের গ্রামে ঢুকতে পারছেন না । কারণ সমাজ তাঁকে বয়কট করেছে। তাই দিল্লিতে বসে তিনি ফোনে পুলিশকে নির্দেশ দিচ্ছেন আর পুলিশ তাঁর কথায় কাজ করছে। পুলিশের তরফ থেকে আমার কাছে কয়েকটা দিন সময় চাওয়া হয়েছে। তবে সবাই জানে ওই দলীয় অফিসটি কংগ্রেসেরই। আমি ওখানে আবার যাব ,যে কোনও মূল্যে নওদায় কংগ্রেসের দলীয় অফিস উদ্ধার করব। ওখানকার সাধারণ মানুষ জমি দিয়েছিলেন । তাঁরাই তিল তিল করে ওই দলীয় অফিস গড়ে তুলেছেন।" তবে আপাতত হাইকোর্ট থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে অধীরকে ।