ETV Bharat / state

স্কুল সামলে SIR কাজ, প্রশিক্ষণে বিক্ষোভ শিক্ষক-বিএলওদের

মঙ্গলবার থেকে রাজ্যে এসআইআরের কাজ শুরু হচ্ছে ৷ টানা একমাস ধরে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিল করবেন বিএলও'রা ৷

BLO in Bengal protest
বিএলও-দের প্রশিক্ষণে ঝামেলা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 1, 2025 at 9:01 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 1 নভেম্বর: এসআইআর শুরুর আগে বিএলও-দের প্রশিক্ষিত করতে চায় কমিশন ৷ কিন্তু প্রশিক্ষণ শুরুর প্রথম দিনই বিপত্তি ৷ নিরাপত্তা সুনিশ্চিত না করলেও স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR এর কাজ না করার চরম হুমকি দিলেন বুথ লেভেল অফিসাররা। পাশাপাশি স্কুলের কাজের সঙ্গে বিএলও হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন না বলেও জানিয়েছেন শিক্ষক-বিএলওরা ৷

মঙ্গলবার থেকে রাজ্যে এসআইআরের কাজ শুরু হচ্ছে ৷ টানা একমাস ধরে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিল করবেন বিএলও-রা ৷ তার আগে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ কিন্তু নজরুল মঞ্চে প্রশিক্ষণ শিবির ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল ৷ বিএলও হিসেবে কাজ করবেন, এমন শিক্ষকদের একাংশের দাবি, কমিশন চাইছে শিক্ষক ও শিক্ষিকারা স্কুলের কাজের পাশাপাশি এসআইআরের কাজ করুন ৷ কিন্তু সেটা অসম্ভব বলেই মনে করেন শিক্ষকরা ৷ নিজেদের দাবিকে সামনে রেখে বিক্ষোভে সামিল হন শিক্ষকরা ৷ তাঁদের স্পষ্ট দাবি, এসআইআরের কাজ করতে হলে স্কুলের দায়িত্ব থেকে ছুটি দিতে হবে

বিক্ষোভে শিক্ষক-বিএলওরা (ইটিভি ভারত)

এদিন সকাল 10 টা থেকে শুরু হয় প্রশিক্ষণ কিন্তু বেলা 1 টা'র সময় প্রথম ধাপের প্রশিক্ষণ শেষ হলে বিএলও-রা বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা দাবি করেন, প্রাথমিক প্রশিক্ষণ শেষ হওয়ার পর বিএলওরা যখন তাঁদের সমস্যার কথা নিয়ে কথা বলতে যান তখন তাঁদের কথা বলত দেওয়া হয় না। এরপরই তাঁরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। পুলিশ এসে তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করে। কিন্তু তাতেও তেমন কোনও লাভ হয় না।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী মনে করেন, যথাযথ কারণেই ট্রেনিং সেন্টারগুলিতে বিএলওরা বিক্ষোভ গর্জে উঠেছেন। তাঁদের নিরাপত্তা ও অন ডিউটির লিখিত প্রতিশ্রুতি দিতে হবে নির্বাচন কমিশনকে। না হলে বি এলও এসআইআরের কাজ থেকে সরে আসা উচিত ৷ বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এবং বিএলও ঐক্য মঞ্চর পক্ষ থেকে সহ-সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, শুক্রবারই সিইও দফতরে একটি চিঠি পাঠানো হয়েছিল। বিএলওদের নিরাপত্তা দেওয়ার কথা সেখানে বলা হয়েছে। বিএলও-দের মধ্যে বহু মহিলা blo রাও রয়েছেন। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথাও বলা হয়েছে। আধাসামরিক বাহিনী দেওয়ার দাবিও তোলা হয়েছে ।

এছাড়াও অন ডিউটির বিষয়টিও রয়েছে । আজ নজরুল মঞ্চে বিএলও-রা সেই দাবিই তুলেছেন। এবার অন্য জেলাতেও একই দাবি উঠবে। আশাকরি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সদর্থক পদক্ষেপ করবেন।