ETV Bharat / state

ঘন কুয়াশা, একাধিক জেলায় কনকনে শীত ! সপ্তাহান্তে কোথায় কেমন ঠান্ডা?

বঙ্গের বেশ কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সাত থেকে দশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। সকালবেলায় একাধিক জেলায় দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Bengal Weather
বঙ্গের বেশ কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সাত থেকে দশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে (ছবি: পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 10, 2026 at 7:12 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 জানুয়ারি: আপাতত তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। ঠান্ডার প্রভাব একই রকম চলবে। আজ, কাল, পরশু দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার পারদ সামান্য বাড়লেও বৃহস্পতিবার থেকে ফের কমবে। পৌষ সংক্রান্তিতেও একই রকম ঠান্ডার পরিস্থিতি। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সাত থেকে দশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। গাঙ্গেয় বঙ্গে পারদ দশ থেকে বারো ডিগ্রিতে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গেও যেমন ঠান্ডা চলছে তেমনই চলবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। তবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কুয়াশার দাপট বাড়তে চলেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সকালবেলায় একাধিক জেলায় দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভোর ও সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। এক-দু’টি জায়গায় দৃশ্যমানতা নেমে যেতে পারে 999 থেকে 200 মিটারের মধ্যে।

আজ, কাল, পরশু দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার পারদ সামান্য বাড়লেও বৃহস্পতিবার থেকে ফের কমবে (ইটিভি ভারত)

অন্যদিকে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকার আশঙ্কা।আজ শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। দৃশ্যমানতা 199 থেকে 50 মিটার পর্যন্ত নেমে যেতে পারে।

দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় এক-দু’টি জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে। 11 জানুয়ারি থেকে 1৪ জানুয়ারি অর্থাৎ রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকালবেলায় মাঝে মাঝে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, কুয়াশার কারণে বিশেষ করে ভোর ও সকালের সময় সড়ক ও রেল চলাচলে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। চালক ও যাত্রীদের সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা 12.01 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 01.08 ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 02.01 ডিগ্রি নিচে। অর্থাৎ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা গত তিন দিনের তুলনায় বেড়েছে যা আগামী দিনেও বাড়বে। তবে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন 50 শতাংশ, সর্বোচ্চ 9৪ শতাংশ। আজ শনিবার দিনের আকাশ ভোরে ও বেলায় কুয়াশার দাপট থাকলেও বিকেলে পরিষ্কার থাকবে। । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি এবং 12 ডিগ্রির আশেপাশে থাকবে।

  1. দুর্গা-কালী-জগদ্ধাত্রীর পর বিদেশযাত্রায় সেঞ্চুরি হাঁকাল কুমোরটুলির বাগদেবী
  2. নাবালিকার যৌন নির্যাতন! উত্তরপাড়ায় গ্রেফতার তৃণমূল ঘনিষ্ঠ যুবক, শুরু রাজনৈতিক তরজা