বৈঠকে বসছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু, লক্ষ্য সংখ্যালঘু সমাজের উন্নতির রূপরেখা তৈরি
বৃহস্পতিবার বিজেপির সংখ্যালঘু মোর্চাকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন 'মাইনরিটি অ্যাফেয়ার্স' মন্ত্রী ক্ষুদিরাম টুডু।

Published : June 3, 2026 at 10:38 PM IST
কলকাতা, 3 জুন: রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতির রূপরেখা তৈরি করতেই আগামিকাল বিশ্ব বাংলা কনভেনশনে আয়োজিত হতে চলেছে এক বিশেষ অনুষ্ঠান। আর তার আগেই এই নিয়ে আজ সল্টলেকের বিজেপির কার্যালয় একটি প্রস্তুতি বৈঠক সারেন বিজেপি রাজ্য নেতৃত্ব।
রাজ্যে সরকারে আসার পর আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার বিজেপির সংখ্যালঘু মোর্চাকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন 'মাইনরিটি অ্যাফেয়ার্স' মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তার আগে আজ বিজেপির সল্টলেকের দলীয় কার্যালয় একটি প্রস্তুতি বৈঠকের ডাক দেওয়া হয়। বুধবার বিজেপির সল্টলেক কার্যালয় সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেনের নেতৃত্বে সংখ্যালঘু মোর্চার বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও, এই বৈঠকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদক জয়জিৎ সিং বেদি, ছিলেন সেলের অন্যান্য সদস্যরাও।
মূলত আগামিকাল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেই বিষয় আলোচনা হয়। রাজ্য সম্পাদক জয়জিৎ সিং বেদির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন যে, এই রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে কিভাবে আরও বেশি করে মূলস্রোতে নিয়ে আসা যায় এবং তাঁদের আর্থসামাজিক উন্নতির বিষয় তিনি কোনও কোনও দিকগুলিতে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে সেই নিয়ে আজ প্রাথমিক আলোচনা হয়েছে।
আগামিকাল মন্ত্রীর কাছে একটি মোর্চার পক্ষ থেকে এই বিষয়ক একটি ব্লু প্রিন্ট তুলে ধরা হতে পারে। এছাড়াও বিজেপি সংখ্যালঘুদের নিয়ে কী ধরনের চিন্তা ভাবনা করছে এবং কিধরণের পরিকাঠামোগত উন্নতি করলে সংখ্যালঘু সমাজ আরও উপকৃত হবে সেই নিয়ে মন্ত্রীর সামনে মোর্চার পক্ষ থেকে মতামত জানানো হবে।
এই প্রসঙ্গে তিনি বলেন যে আগের সরকার শিখ সমাজকে শুধুমাত্র ব্যবহার করে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শিখ সমাজকে পেছনের সারিতে দাঁড়িয়ে করে শুধু দেখিয়েছে যে তিনি শিখ সমাজের স্যাথে আছে পাশে আসে কিন্তু আদতে তিনি কিছুই করেনি। এবং কীভাবে অসামাজিক কার্যকলাপে তাঁদের যুক্ত করানো যায় সেই দিকেই সচেষ্ট ছিলেন। এই প্রসঙ্গে তিনি মুসিলম সমাজের জন্যেও যে বিজেপি সরকার চিন্তা ভাবনা করছেন সেই বিষয়টি জানান। তাই জাতীয়তাবাদী মুসলিম সমাজকে সঙ্গে নিয়ে উন্নতির পুথে অগ্রসর হতে চায় বিজেপি এমনটাই জানান তিনি।

