ETV Bharat / state

আড্ডা-খাওয়া-আনন্দে বছর শেষে জমজমাট দক্ষিণ কলকাতার ‘পার্ক স্ট্রিট’ পাটুলি

বাইপাসের ধারে পাটুলির ঝিল পাড় সেজে উঠেছে বড়দিন ও ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে৷ সেখানেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ৷

New Year Celebration at Patuli
জমজমাট দক্ষিণ কলকাতার ‘পার্ক স্ট্রিট’ পাটুলি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 30, 2025 at 7:51 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 ডিসেম্বর: বড়দিনের শহরে সেজে ওঠে বো ব্যারাক, পার্ক স্ট্রিট। আলোর মালায় মোড়া সেই রাস্তার সুন্দর রূপ দেখতে দূরদূরান্ত থেকে কাতারে কাতারে আসেন সাধারণ মানুষ। সেই ভিড়ের ছবি পরিবর্তন না-হলেও একই ছবি উঠে আসছে কয়েক বছর ধরে দক্ষিণ কলকাতার বাইপাস লাগোয়া পাটুলি ঝিল পাড়ে। যাকে অনায়াসেই বলা যেতে পারে দক্ষিণের এক টুকরো পার্ক স্ট্রিট। আর বছর শেষের ছুটির আমেজে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই থিকথিক করছে কালো মাথায়।

পার্ক স্ট্রিটে ভিড় ঠেলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা অনেকেরই এখন না-পসন্দ৷ নতুনের স্বাদ পেয়েছেন পাটুলিতে। বাইপাসের ধারে বিভিন্ন ধরনের রেপ্লিকা, মূর্তি দিয়ে সাজানো। তারপর বড়দিনের উৎসবকে মাথায় রেখে বাহারি আলোয় মুড়ে ফেলা হয় গোটা তল্লাট। আলোকজ্জ্বল পাটুলি সন্ধ্যা নামলে সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে আসছেন অনেকেই। আশপাশের লোকজন তো আছেই। অনেকেই কলকাতার অন্য প্রান্ত থেকে গিয়ে পার্ক স্ট্রিট বো ব্যারাক পরিবর্তে ভিড় জমাচ্ছেন সেখানে।

আড্ডা,-খাওয়া-আনন্দে বছর শেষে জমজমাট দক্ষিণ কলকাতার ‘পার্ক স্ট্রিট’ পাটুলি (ইটিভি ভারত)

শুধুই সাজসজ্জা না, এখানে ইউএসপি খাদ্যরসিক মধ্যবিত্তের রসনা তৃপ্তির সুযোগ। বসার বন্দোবস্ত আছে। ফলে বন্ধু, পরিবার, পরিজন নিয়ে একটা সুন্দর সন্ধ্যায় অনেকটা ভালো সময় কাটানোর অন্যতম গন্তব্য এটা।

New Year Celebration at Patuli
জমজমাট দক্ষিণ কলকাতার ‘পার্ক স্ট্রিট’ পাটুলি (নিজস্ব ছবি)
New Year Celebration at Patuli
জমজমাট দক্ষিণ কলকাতার ‘পার্ক স্ট্রিট’ পাটুলি (নিজস্ব ছবি)

এমনই একজন হলেন কাকলি সেনগুপ্ত৷ তিনি লেক টাউনের বাসিন্দা। তিনি এসেছেন বন্ধুদের নিয়ে। চলছে খোশ মেজাজে আড্ডা ও সঙ্গে গরম চায়ে চুমুক। তিনি জানালেন, লেক টাউনের একাংশে এখন মেলা হয়৷ তবে এই জায়গা তাঁদের খুব পছন্দের। বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দেওয়া আদর্শ বলে মনে করেন।

New Year Celebration at Patuli
জমজমাট দক্ষিণ কলকাতার ‘পার্ক স্ট্রিট’ পাটুলি (নিজস্ব ছবি)
New Year Celebration at Patuli
জমজমাট দক্ষিণ কলকাতার ‘পার্ক স্ট্রিট’ পাটুলি (নিজস্ব ছবি)

অদূরেই থাকেন সন্তোষ তিওয়ারি, তিনি স্ত্রী ও কোলের সন্তানকে নিয়ে এসেছেন সন্ধ্যায়। তাঁর কথায়, ‘‘আগে যেতাম পার্ক স্ট্রিট। এখন এই জায়গাটায় সুন্দর। হয়তো পার্ক স্ট্রিটের মতো বিপুল ভিড় নেই। তবে ছোট্ট এক টুকরো পার্ক স্ট্রিট বলাই চলে।’’

New Year Celebration at Patuli
জমজমাট দক্ষিণ কলকাতার ‘পার্ক স্ট্রিট’ পাটুলি (নিজস্ব ছবি)
New Year Celebration at Patuli
জমজমাট দক্ষিণ কলকাতার ‘পার্ক স্ট্রিট’ পাটুলি (নিজস্ব ছবি)

বেহালা থেকে এসেছেন দীপশিখা। তাঁর কথায়, ‘‘এক বার গিয়েছিলাম পার্ক স্ট্রিট। কেন হেঁটে চলা, কিছুই বুঝিনি। উপভোগ করতে পারিনি। এই জায়গায় বসে বন্ধুর সঙ্গে অনেকটা ভালো সময় কাটছে। শুধু তাই নয়, হাতের নাগালের মধ্যেই প্রিয় সব খাবারের আইটেমগুলিও।’’

New Year Celebration at Patuli
জমজমাট দক্ষিণ কলকাতার ‘পার্ক স্ট্রিট’ পাটুলি (নিজস্ব ছবি)
New Year Celebration at Patuli
জমজমাট দক্ষিণ কলকাতার ‘পার্ক স্ট্রিট’ পাটুলি (নিজস্ব ছবি)

দক্ষিণ কলকাতার বাসিন্দা অন্তরা বিশ্বাস বলছেন, ‘‘যেভাবে সাজানো হয়েছে, সেটা খুবই সুন্দর। বসার খাবার জায়গা। খোলা এলাকা। পার্ক স্ট্রিট-এর পরিবেশ এখানে পেলে এত দূরে আর কেন যাব?’’

আরও পড়ুন -