ETV Bharat / state

বর্জ্য প্রক্রিয়াকরণ নিয়ে আমরাই ভাবছি, 50 বছরে কিছু হয়নি ! 2027-এ কাজ শেষ হবে: অগ্নিমিত্রা

রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী রাজ্যের পূর্ববর্তী বাম সরকার ও তৃণমূল সরকারের দিকে দোষ ঠেলেছেন । শুনলেন তারক চট্টোপাধ্যায় ৷

ETV BHARAT
অগ্নিমিত্রা পাল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 27, 2026 at 10:19 PM IST

3 Min Read
Choose ETV Bharat

আসানসোল, 27 অগস্ট: ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (NGT) দিল্লির প্রিন্সিপাল বেঞ্চ কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াকরণ প্রসঙ্গে গুরুতর ঘাটতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কড়া সমালোচনা করেছে । বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার বিদ্যমান ঘাটতিগুলি পূরণে ধীরগতিতে কাজ করছে বলে পর্যবেক্ষণ ট্রাইব্যুনালের ।

এই বিষয়ে রাজ্য সরকারকে একাধিক নির্দেশ দিয়েছে এনজিটি । এই বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে সরাসরি কথা বলল ইটিভি ভারত ৷

2027-এ কাজ শেষ হবে: অগ্নিমিত্রা (ইটিভি ভারত)

প্রশ্ন: NGT-এর পক্ষ থেকে বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াকরণের ঘাটতি পূরণে পশ্চিমবঙ্গ সরকার কেন ধীরগতিতে এগোচ্ছে ?

এই প্রশ্নের উত্তরে রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী রাজ্যের পূর্ববর্তী বাম সরকার ও তৃণমূল সরকারের দিকে দোষ ঠেলেছেন । পাশাপাশি অগ্নিমিত্রা পাল দাবি করেছেন, এই কাজ দ্রুত তরান্বিত করতে টেন্ডার প্রক্রিয়ারও কাজ শুরু হয়েছে । অগ্নিমিত্রার কথায়, "15 বছর তৃণমূল সরকার, তার আগে 34 বছর বাম সরকার রাজ্যে বর্জ্য প্রক্রিয়াকরণ বা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কিছু করেনি । আমরা তো প্রথম দিন থেকে আজকে মাত্র 110 দিন হয়েছে । কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে প্রথম দিন থেকে ভাবতে শুরু করেছি, কয়েকদিনের মধ্যে টেন্ডারও হয়ে যাবে । টেন্ডার কল করা হচ্ছে ।

Agnimitra Paul on waste management
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সমালোচনার মুখে রাজ্য (ইটিভি ভারত)

প্রশ্ন: NGT-এর নির্দেশ বাস্তবায়নে বিলম্বের জন্য রাজ্য সরকার কি কোনও আধিকারিক বা সংশ্লিষ্ট পুরসভা/পুরনিগমের কাউকে দায়িত্ব নির্ধারণ করেছে বা জবাব চেয়েছে ?

এই প্রশ্নের উত্তরে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ইটিভি ভারতকে বলেন, "এই ক্ষেত্রে অনেকগুলো সংস্থাকে দায়িত্ব বণ্টন করা হবে । কারণ পুরো বাংলা জুড়ে এটা বিরাট বড় কাজ । এর আগেও অনেক সংস্থাকে দেওয়া হয়েছিল । কিন্তু সেই মতো কাজ হয়নি । এখনও তো পাহাড় প্রমাণ সব জায়গাতে আবর্জনা বা বর্জ্য পড়ে রয়েছে । তাই তাড়াহুড়ো করে করলে হবে না । একটু দেখে-শুনে ভালো ক'রে প্রক্রিয়াকরণের কাজ করতে হবে ।

Agnimitra Paul on waste management
বাম সরকার ও তৃণমূল সরকারের দিকে দোষ ঠেলেছেন অগ্নিমিত্রা (ইটিভি ভারত)

প্রশ্ন: রাজ্যের সমস্ত 128টি পুরসভা ও পুরনিগমে NGT-এর নির্দেশ সম্পূর্ণভাবে কার্যকর করার জন্য রাজ্য সরকারের নির্ধারিত সময়সীমা কী ?

মন্ত্রী অগ্নিমিত্রা পাল এমন প্রশ্নের উত্তরে ইটিভি ভারতকে জানান, "দেখুন 15 বছর কিচ্ছু তো করেনি । আমরা তো বলেছি 2017-এর মধ্যে আমরা 'লেগ্যাসি ওয়েস্ট' যাকে বলে, যেমন আসানসোলে ঢুকতেই যে পাহাড় প্রমাণ নোংরা পড়ে রয়েছে, ওটা থেকে কোনও রিসাইকেলও হবে না । ওটার যা অবস্থা, সেরকম সারা পশ্চিমবঙ্গে রয়েছে । ওগুলো পুরো পরিষ্কার করে তারপরে যখন ওয়েস্ট আসবে, সেগ্রিগেটেড আসবে ৷ বাড়ি থেকে ফ্রেশ ওয়েস্ট আর ড্রাই ওয়েস্ট, তখন ওখান থেকে বায়ো মেনিওর (জৈব সার), বায়োগ্যাস, প্লাস্টিক (রাস্তার জন্য প্লাস্টিক ব্যবহার হচ্ছে এই ওয়েস্ট মেটেরিয়াল থেকে) সেগুলো প্রক্রিয়াকরণ হবে । সবাই বলে ‘ওয়েস্ট ইজ ওয়েলথ’ (বর্জ্যই সম্পদ), কিন্তু পশ্চিমবঙ্গে সেটা ভেবেছে কোথায় ? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আর নির্দেশে আমরা এখন চিন্তা করছি । এতদিন কেউ ভাবেনি ।

Agnimitra Paul on waste management
বর্জ্য প্রক্রিয়াকরণ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কড়া সমালোচনা (ইটিভি ভারত)