ETV Bharat / state

খুব বেশি দেরির আগে সিদ্ধান্ত নিন লক্ষ্মীবারেই, পরামর্শ রাশিফলের

বৃহস্পতি মানে লক্ষ্মীবার, তবে এই দিন সকলের ভাগ্যে লক্ষ্মীশ্রী বজায় থাকে কী? এদিনে ভাগ্যলক্ষ্মীর আশীর্বাদ প্রেমময় জীবন কারা উপভোগ করবেন? জানুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Today's Horoscope in Bangla
আজকের রাশিফল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2026 at 12:10 AM IST

4 Min Read
Choose ETV Bharat

মেষ (ARIES): আজ আপনি নিজেকে প্রকৃত স্বাধীন মনে করবেন । আর সেই মানসিকতার সঙ্গে ছোটোবেলায় যা যা করতে ভালোবাসতেন সেইসব এখন করতে চাইবেন। প্রিয়জনদের ভবিষ্যৎ পরিকল্পনা করার কথাও ভাবতে পারেন ।

বৃষ (TAURUS): আজ খুশি মনে দৈনন্দিন কাজ করে যাবেন। কাজের চাপ বেশি থাকবে । বিরতি নেওয়ার সময় খুব একটা পাবেন না । সৌভাগ্যের বিষয় হল, এই চাপের জন্য আপনার খুব একটা অসুবিধা বোধ হবে না আর দিনের শুরুতে যতটা সতেজতা ছিল, দিনের শেষে গিয়েও সেই অনুভূতি ধরে রাখতে পারবেন ।

মিথুন (GEMINI): ব্যক্তিগত জীবন সম্পর্কে ভালোভাবে ভাবনা-চিন্তা করা দরকার। লোকজনের সঙ্গে হওয়া সমস্যার সমাধান করার জন্য, আপনাকে আপনার যোগাযোগের দক্ষতা ব্যবহার করতে বলা হচ্ছে। যদিও, বেশি কথা বলবেন না, কেননা তা আপনাকে দ্রুত ক্লান্ত করে তুলবে। আজকে আপনাকে নানা ধরনের মানুষদের সঙ্গে লেনদেন করতে হতে পারে। কাজের ক্ষেত্রে অন্যদের সঙ্গে কাজ করার সময়, আপনার রসবোধের ব্যবহার করুন। নতুন রাস্তা অনুসন্ধান করার পিছনে, আপনি আপনার সব শক্তি দিয়ে দেবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে সতর্ক থাকতে হবে।

কর্কট (CANCER): আজকে আপনাকে জাগলারের ভূমিকায় নামতে হবে। একসঙ্গে অনেক কাজ করার দরকার! যদিও চিন্তার কারণ নেই, আপনি খুবই উদ্যমী ও কুশলী থাকবেন। জমে থাকা কাজ সহজেই শেষ হয়ে যাবে। চোখের পলকে অসম্ভব সব কাজ সম্পন্ন হবে। কাজের জায়গায় যেহেতু আপনাকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি হয়ত কাছের প্রিয় লোকদের সময় দিতে পারবেন না।

সিংহ (LEO): আজ আপনি খুব ভালো মেজাজে থাকবেন। জীবনে গুরুত্বপূর্ণ কৃতিত্ব অর্জনেরর জন্য, আপনি অন্যদেরকে অনুপ্রাণিত করবেন। আপনি যে প্রবল চ্যালেঞ্জিং কাজটিতে হাত দেওয়ার কথা ভাবছিলেন, এতদিন তার কোনো সঠিক সুযোগ পাননি। আজকে আপনি সেই রকম প্রকল্প শুরু করবেন। সম্পর্কের ক্ষেত্রে জীবন উজ্জ্বল থাকবে। সুতরাং, কাউকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আজকের শুভ দিন।

কন্যা (VIRGO): ব্যক্তিগত দিক থেকে আজকের দিনটি স্বাচ্ছন্দ্যে কাটবে । কাজেই সব চিন্তা দূরে সরিয়ে রাখুন । আজকে প্রিয়তমের সঙ্গে বাইরে যান ও ভালো সময় কাটান । এই সফরটি আপনার প্রেমের সম্পর্ককে মজবুত করবে । আজকে আপনি আপনার বাড়িটিকে নতুন করে সাজানোর কথা ভাববেন । অন্য দিকে, আপনি হয়তো নতুন বাড়ি বা নতুন গাড়ি কিনতে চাইবেন ।

তুলা (LIBRA): ব্যবসায় আপনার সাফল্য ও বৃদ্ধি অনেকের হিংসার কারণ হবে । ব্যবসার প্রতিদ্বন্দ্বীরা আপনার বিশ্বাসযোগ্যতা নষ্ট করার বহু চেষ্টা করবে । সামনাসামনি তাদের মোকাবিলা করার থেকে বুদ্ধি সঙ্গে বিষয়টি সামলান ।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনার দিনটি ঝুটঝামেলাহীনভাবে কাটবে ৷ ব্যক্তিগত জীবন যাতে তিক্ত না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে । সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটান ৷ সঙ্গীর সঙ্গে সংযত হয়ে কথা বলার চেষ্টা করুন ৷ আজকে আর্থিক দিক থেকে আপনি স্বাচ্ছন্দ্যে থাকবেন । আর্থিকক্ষেত্রে লক্ষ্যস্থির রাখুন, ধৈর্য ধরলে তা অর্জন করতে পারবেন । পেশাদার ব্যক্তিরা পরিশ্রমের মাধ্যমে ভালো অর্থ উপার্জন করবেন । কর্মক্ষেত্রে কূটনীতির সাহায্য নিতে হতে পারে ।

ধনু (SAGITTARIUS): টিমমেট ও সহকর্মীদের সঙ্গে আপনার ব্যবহার কঠোর ও নিয়ন্ত্রিত হতে চলেছে। তবে, আপনার নিখুঁত কাজের অভ্যাস তাদের হতবাক করবে। আপনার কড়া আচরণ ব্যক্তিগত জীবনে কোন প্রভাব ফেলবে না। সাফল্যকে মাথায় চড়তে দেবেন না।

মকর (CAPRICORN): এই রাশির জাতকদের আজ সঙ্গীর সঙ্গে মতপার্থক্যের সম্ভাবনা রয়েছে ৷ তবে তা প্রেমের সম্পর্কের উপর কোনও প্রভাব পড়বে না ৷ সম্পর্ক মজবুতিকরণের জন্য আপনি কৌশল অবলম্বন করতে পারেন ৷ আজ আপনার আর্থিক ভাগ্য ভালো নয় ৷ জলের মতো টাকা বেরিয়ে যাবে ৷ চিকিৎসা ও ভ্রমণের জন্য পকেটে কিছুটা হলেও চাপ পড়বে । নিয়মিতভাবে টাকা জমানো শুরু করার জন্য দিনটি শুভ ।

কুম্ভ (AQUARIUS): আজ আপনি অতিরিক্ত উপার্জনের জন্য চিন্তিত থাকবেন ৷ কিন্তু কাজ করলে তবেই ফল পাবেন, চিন্তা করে নয় এটা মাথায় রেখে কাজের দিকে মন দিন । আজকে দলগত কার্যকলাপের জন্য আদর্শ দিন । আপনার বুদ্ধিমত্তা ও ব্যাকুল আগ্রহ অফিসে প্রশংসিত হবে । যে কাজগুলি সম্পন্ন করতে অনেক সময় লাগে সেগুলি হয়তো আপনি এড়িয়ে চলবেন । আপনি হয়তো আজকে অন্যদের পথ দেখানো বেশি উপভোগ করবেন ও দ্রুত ফল পাওয়ার জন্য কাজগুলি সতীর্থদের মধ্যে ভাগ করে দেবেন ।

মীন (PISCES): আজকে একটি আবেগঘন দিন আপনার জন্য অপেক্ষা করছে ৷ আপনার মেজাজ ভালো রাখার জন্য আপনার প্রিয়তম আপ্রাণ চেষ্টা করবেন । আর্থিক পরিস্থিতি ভালো করার জন্য পদোন্নতি বা পেশা পরিবর্তনের কথা ভাবনা চিন্তা করার এটি ভালো সময় । ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করবেন, যাতে ভালো মুনাফা অর্জন করতে পারেন ৷ ইন্টারভিউয়ের জন্য আজকের দিনটি শুভ । কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে প্রবল আত্মবিশ্বাসী থাকতে হবে । খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ।